logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

গঙ্গায় স্নান করতে নেমে বিপর্যয়! নবদ্বীপে নিখোঁজ দুই কিশোর, খোঁজে শুরু তল্লাশি। গঙ্গায় স্নান করতে নেমে বিপর্যয়! নবদ্বীপে নিখোঁজ দুই কিশোর, খোঁজে শুরু তল্লাশি। নিজস্ব সংবাদ দাতাঃ নদীয়াঃ নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর নিচে গঙ্গার জলে মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ হয়ে গেল দুই কলেজ পড়ুয়া যুবক। রবিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, শোকে ভেঙে পড়েছে দুই পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই যুবকের নাম সীমান্ত সরকার ও রাকেশ মণ্ডল। বয়স আনুমানিক ১৯ বছর। তারা নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারের দাবি, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। এরপর বেলা প্রায় ১২টা নাগাদ তারা স্কুটি করে নবদ্বীপের ঘোষপাড়া ঘাট এলাকায় আসে। সেখানেই গঙ্গায় স্নান করতে নামে তারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে তারা জলে খেলাধুলা করছিল। হঠাৎ করেই গভীর জলে চলে গিয়ে ডুবে যেতে শুরু করে। ঘাটে উপস্থিত কয়েকজন শিশু বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করে এবং বাঁশ ফেলে তাদের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদেরও। কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের দল এসে পৌঁছায় এবং গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উদ্ধার হয়েছে একটি স্কুটি, যা নিখোঁজ দুই যুবকের বলেই দাবি পরিবারের। এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, ডুবুরি পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে। কৃষ্ণনগর থেকে ডুবুরি আসতে প্রায় আড়াই ঘণ্টা দেরি হওয়ায় উদ্ধারকাজে বড়সড় বিলম্ব ঘটে বলে অভিযোগ। এই হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ নবদ্বীপ। দুই পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।

5 hrs ago
user_Gopal Biswas
Gopal Biswas
Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্ৰাম ব্লকের অন্তর্গত মাড়গ্ৰাম অঞ্চলে খড়গ্রাম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী আশীষ মার্জিতের সমর্থনে নির্বাচনী পথসভায় কংগ্রেস সিপিএম সহ অন্যান্য দলের কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হাত ধরে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বেচ্ছায় যোগদান করলেন। উপস্থিত ছিলেন খড়গ্ৰাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জী, জোসেফ আজম হোসেন, মাড়গ্ৰাম অঞ্চল নেতৃত্ব।
    1
    মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্ৰাম ব্লকের অন্তর্গত মাড়গ্ৰাম অঞ্চলে খড়গ্রাম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী আশীষ মার্জিতের সমর্থনে নির্বাচনী পথসভায় কংগ্রেস সিপিএম সহ অন্যান্য দলের কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হাত ধরে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বেচ্ছায় যোগদান করলেন। উপস্থিত ছিলেন খড়গ্ৰাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জী, জোসেফ আজম হোসেন, মাড়গ্ৰাম অঞ্চল নেতৃত্ব।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • Post by KIYAMATSK
    5
    Post by KIYAMATSK
    user_KIYAMATSK
    KIYAMATSK
    আমডাঙ্গা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • বাবু
    3
    বাবু
    user_বাবু সক
    বাবু সক
    আমডাঙ্গা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • বিজেপি ক্ষমতায় আশায় পথ,,
    1
    বিজেপি ক্ষমতায় আশায় পথ,,
    user_Mahadi reporter
    Mahadi reporter
    আমডাঙ্গা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • road ka Mera mat new road Banna chahie ya nahin
    1
    road ka Mera mat new road Banna chahie ya nahin
    user_Md raj
    Md raj
    ব্যারাকপুর ১, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • দেগঙ্গা বিধানসভার যাদবপুর থেকে সরাসরি সংযুক্ত মোর্চা ISF এর প্রার্থী মফিদুল হক সাহাজি (মিন্টু সাজে) প্রতিটি বাড়িতে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন নিবিড় সম্পর্ক তৈরি করলেন #News
    1
    দেগঙ্গা বিধানসভার  যাদবপুর থেকে সরাসরি সংযুক্ত মোর্চা ISF এর প্রার্থী  মফিদুল হক সাহাজি (মিন্টু সাজে) প্রতিটি বাড়িতে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন  নিবিড় সম্পর্ক তৈরি করলেন #News
    user_Jio Tv News
    Jio Tv News
    Barasat - I, 24 Parganas North•
    13 hrs ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    8 hrs ago
  • রাতের অন্ধকারে স্ত্রীকে কুপিয়ে খুন করে : বড়ঞায় আত্মঘাতী হলেন স্বামী। সাত সকালেই ভয়ংকর ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রাম।জানা গেছে শনিবার রাত্রে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝামেলা সৃষ্টি হয় তাপসী দাস নামের বছর ৪২ -এর এই গৃহবধুর। মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ প্রথমে গৃহবধূকে মারধর করা হয় পরবর্তীতে মুখে কাপড় আটকে স্বাসরুদ্ধ করা হয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য বাড়িতে থাকা সবজির বঠিঁ দিয়ে একের পর এক কোপ মারা হয়। প্রতিবেশী ও মৃতের পরিবারের।অভিযোগ, মৃত এই গৃহবধুকে স্বামী ও শাশুড়ি দুই জন মিলে খুন করে পরবর্তীতে তাপস দাস নামের অভিযুক্ত ওই স্বামী নিজেও হতাশগ্রস্ত অবস্থায় বাড়িতেই গলায় বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। রবিবার সকাল হতেই এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ সহ গ্ৰামের বাসিন্দারা। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে, ঘটনায় মৃত স্বামী ও স্ত্রীর এক সন্তান সহ শাশুরি কে আটক করেছে বড়ঞা থানার পুলিশ।
    1
    রাতের অন্ধকারে স্ত্রীকে কুপিয়ে খুন করে : বড়ঞায় আত্মঘাতী হলেন স্বামী।
সাত সকালেই ভয়ংকর ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রাম।জানা গেছে শনিবার রাত্রে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝামেলা সৃষ্টি হয় তাপসী দাস নামের বছর ৪২ -এর এই গৃহবধুর। মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ প্রথমে গৃহবধূকে মারধর করা হয় পরবর্তীতে মুখে কাপড় আটকে স্বাসরুদ্ধ করা হয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য বাড়িতে থাকা সবজির বঠিঁ দিয়ে একের পর এক কোপ মারা হয়। প্রতিবেশী ও মৃতের পরিবারের।অভিযোগ, মৃত এই গৃহবধুকে স্বামী ও শাশুড়ি দুই জন মিলে খুন করে পরবর্তীতে তাপস দাস নামের অভিযুক্ত ওই স্বামী নিজেও হতাশগ্রস্ত অবস্থায় বাড়িতেই গলায় বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। রবিবার সকাল হতেই এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ সহ গ্ৰামের বাসিন্দারা। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে, ঘটনায় মৃত স্বামী ও স্ত্রীর এক সন্তান সহ শাশুরি কে আটক করেছে বড়ঞা থানার পুলিশ।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • Post by গরিব ছেলের কষ্ট কেউ বুঝে না যে তাইতো পড়ে আছি প্রবাসে একাই
    1
    Post by গরিব ছেলের কষ্ট কেউ বুঝে না যে তাইতো পড়ে আছি প্রবাসে একাই
    user_গরিব ছেলের কষ্ট কেউ বুঝে না যে তাইতো পড়ে আছি প্রবাসে একাই
    গরিব ছেলের কষ্ট কেউ বুঝে না যে তাইতো পড়ে আছি প্রবাসে একাই
    রায়না ২, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.