জুরি নদীর তীররক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ,আতঙ্কে ইচাই সোনাপুরের গ্রামবাসী! উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া ব্লকের পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইচাই সোনাপুর ৫ নং ওয়ার্ডে জুরি নদীর তীররক্ষা প্রকল্পকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীভাঙন রোধে জলসম্পদ দপ্তর প্রায় এক কোটি টাকা বরাদ্দ করলেও কাজের গুণগত মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে জুরি নদীর ভাঙনে এলাকাবাসীর বহু বাড়িঘর হুমকির মুখে পড়ে। এর প্রতিবাদে এলাকায় আন্দোলনও গড়ে ওঠে। পরবর্তীতে ব্লকের মাধ্যমে নদীর পাড় সুরক্ষার কাজ অনুমোদিত হয়। তবে কাজ শুরু হওয়ার পর থেকেই একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে।এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন ধর্মনগরের ঠিকাদার সিদ্ধার্থ চক্রবর্তী।অভিযোগ,নির্ধারিত নিয়ম মেনে ব্লক বসানো হয়নি এবং সঠিক মাপও বজায় রাখা হয়নি। পাশাপাশি ডোজার দিয়ে নদীর পাড় কাটার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে দাবি স্থানীয়দের।এলাকাবাসীদের অভিযোগ,কাজের নিম্নমান ও অনিয়মের প্রতিবাদ জানালেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয়েছে। ব্লকগুলির আকার ও গঠন সঠিক না হওয়ায় প্রকল্পের স্থায়িত্ব নিয়েই এখন প্রশ্ন উঠছে।এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,“অনেক কষ্ট করে এই প্রকল্পটি এলাকায় আনা হয়েছিল মানুষের সুরক্ষার জন্য। কিন্তু ঠিকাদারের গাফিলতিতে এখন উল্টে আমাদেরই বিপদ বাড়ছে। মনে হচ্ছে নদীর দিকেই আমাদের ঠেলে দেওয়া হচ্ছে।” এদিকে,সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জুরি নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের বাসিন্দারা। যেকোনো সময় বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উল্লেখ্য,ঠিকাদার সিদ্ধার্থ চক্রবর্তী প্রয়াত ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের ঘনিষ্ঠ বলে জানা গেছে। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।এলাকাবাসীদের দাবি,দ্রুত উচ্চস্তরের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

- উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া ব্লকের পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইচাই সোনাপুর ৫ নং ওয়ার্ডে জুরি নদীর তীররক্ষা প্রকল্পকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীভাঙন রোধে জলসম্পদ দপ্তর প্রায় এক কোটি টাকা বরাদ্দ করলেও কাজের গুণগত মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে জুরি নদীর ভাঙনে এলাকাবাসীর বহু বাড়িঘর হুমকির মুখে পড়ে। এর প্রতিবাদে এলাকায় আন্দোলনও গড়ে ওঠে। পরবর্তীতে ব্লকের মাধ্যমে নদীর পাড় সুরক্ষার কাজ অনুমোদিত হয়। তবে কাজ শুরু হওয়ার পর থেকেই একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে।এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন ধর্মনগরের ঠিকাদার সিদ্ধার্থ চক্রবর্তী।অভিযোগ,নির্ধারিত নিয়ম মেনে ব্লক বসানো হয়নি এবং সঠিক মাপও বজায় রাখা হয়নি। পাশাপাশি ডোজার দিয়ে নদীর পাড় কাটার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে দাবি স্থানীয়দের।এলাকাবাসীদের অভিযোগ,কাজের নিম্নমান ও অনিয়মের প্রতিবাদ জানালেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয়েছে। ব্লকগুলির আকার ও গঠন সঠিক না হওয়ায় প্রকল্পের স্থায়িত্ব নিয়েই এখন প্রশ্ন উঠছে।এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,“অনেক কষ্ট করে এই প্রকল্পটি এলাকায় আনা হয়েছিল মানুষের সুরক্ষার জন্য। কিন্তু ঠিকাদারের গাফিলতিতে এখন উল্টে আমাদেরই বিপদ বাড়ছে। মনে হচ্ছে নদীর দিকেই আমাদের ঠেলে দেওয়া হচ্ছে।” এদিকে,সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জুরি নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের বাসিন্দারা। যেকোনো সময় বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উল্লেখ্য,ঠিকাদার সিদ্ধার্থ চক্রবর্তী প্রয়াত ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের ঘনিষ্ঠ বলে জানা গেছে। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।এলাকাবাসীদের দাবি,দ্রুত উচ্চস্তরের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।1
- news1
- ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগরে চৌমুহনী থেকে শক্তি সংঘ যাবার রাস্তায় ঘূর্ণিঝড়ে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি ও লাইন সমেত উপড়ে পড়লো বিশাল আকার গাছ। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা ও যাতায়াত ব্যাবস্থা। বিদ্যুৎ নিগমের ঠিকাদার সংস্থার ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের।1
- Post by কালিদাস ভৌমিক4
- আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে প্রভাত ফেরি।1
- Post by PRABIR CRIME1
- Post by Jonai Plumbing Works1
- ধর্মনগরে এক মহিলার ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ!4