বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ফ্লেক্স, ফেস্টুন ও দলীয় পতাকা লাগাতে দেখা যায়। ভোট যত এগোচ্ছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এদিন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ফ্লেক্স, ফেস্টুন ও দলীয় পতাকা লাগাতে দেখা যায়। জানা যায়, শীতলখুচি বিধানসভার ৫ নং মণ্ডল সভাপতির নেতৃত্বে একাধিক এলাকায় বিজেপির প্রচার কর্মসূচি সংগঠিত হয়। এদিন মণ্ডল সভাপতি পবিত্র বর্মন দাবি করেন, “এবার আমাদের প্রার্থী সাবিত্রী বর্মন জয়ী হবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। চার তারিখ ফল প্রকাশের দিনই আমরা জয়ের সার্টিফিকেট হাতে নেব, আমরা ১০০ শতাংশ নিশ্চিত।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসও প্রচারে পিছিয়ে নেই। তারাও বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছে এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তৃণমূল নেতৃত্বের দাবি, “ফল প্রকাশের দিনই স্পষ্ট হবে, আমরাই জয়ী হব।” সব মিলিয়ে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক মহলে উত্তেজনা ততই বাড়ছে। এখন দেখার, শেষ হাসি কে হাসে।

- কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল দুটি সরকার দুর্নীতি ও ধর্মীয় বিভেদের রাজনীতি করছে। এমনটাই জানালেন সিপিআইএম নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের প্রার্থী নমদীপ্তি অধিকারীর সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মোঃ সেলিম। মঞ্চে বক্তব্য রাখছেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।1
- আগামী ১৬ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১২টায় মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের গুমানিহাটে জনসভা করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য। প্রার্থীর সমর্থনে এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ শীতলকুচি ব্লকের শীতলকুচি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হয়। আসন্ন ২৬-এর নির্বাচনে ‘জোড়া ফুল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই মিছিল করা হয়। মিছিল থেকে স্লোগান ওঠে খেলা হবে। মিছিলে উপস্থিত ছিলেন গোলেনাওহাটি অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরী শঙ্কর অধিকারী, শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি একরামুল হক সহ অন্যান্য নেতারা। জনসভা সফল করতে এবং দলীয় সমর্থন জোরদার করতে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। এদিন এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন ধনঞ্জয় রাভা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। প্রচারের সময় তিনি কর্মসংস্থান, রাস্তা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে পরিবর্তনের ডাক দেন তিনি। ধনঞ্জয় রাভা বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। উন্নয়নের নামে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।” এদিন তাঁর সঙ্গে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানান তাঁরা এবং দলীয় প্রতীককে সমর্থন করার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দাদের একাংশ ধনঞ্জয় রাভার এই প্রচারকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন না হওয়ায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।1
- তুফানগঞ্জ এর সভা শেষে হেলিকপ্টারে করে উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়1
- মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দক্ষিণবড় হলদিবাড়ি অঞ্চলের ১৫১ নম্বর বুথে রাজনৈতিক পালাবদলের ছবি দেখা গেল। সোমবার স্থানীয় এক অনুষ্ঠানে মোট ১৭টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আয়োজকের বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই এই যোগদান। একইসঙ্গে তারা জানান, সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমর্থন তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও আশাবাদী নেতৃত্ব।1
- sikkim Rangila Borop Brishti 0⁴/072026 1.30pm2
- Post by Jakir Islam1
- নিবিড় ভোটার তালিকা সংশোধনী (sir) এ ২০০২ তালিকা অনুপাতে ২০২৫ এর নথিভুক্ত ভোটারদের বৈধ নাগরিক হিসেবে গণ্য করা হয়েছে। এত সত্বেও লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নামে একশ্রেণীর মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম কোর্টের রায় ট্রাইবুনালের মাধ্যমে সেই ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেবার সুযোগ দেওয়া হয়েছে। ৬ই এপ্রিল ছিল তার শেষ তারিখ। তাই বিভিন্ন ভিডিও অফিসে মানুষের ভিড় চোখে পড়ার মতো।1