Shuru
Apke Nagar Ki App…
মেখলিগঞ্জে লড়াই জমাতে মাঠে এসইউসিআই! মনোনয়ন দাখিল হিতেন বর্মনের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী হিতেন বর্মন সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন তিনি মেখলিগঞ্জ মহকুমা শাসক অতনু কুমার মন্ডলের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দেন। দলের সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার পর হিতেন বর্মন জানান, সাধারণ মানুষের সমস্যা ও দাবি নিয়েই তিনি এই নির্বাচনে লড়াই করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলিক পরিষেবার উন্নতিকেই তিনি অগ্রাধিকার দিতে চান। আসন্ন বিধানসভা নির্বাচনে এসইউসিআই প্রার্থী হিসেবে তাঁর লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি করেছে।
Tapas Roy
মেখলিগঞ্জে লড়াই জমাতে মাঠে এসইউসিআই! মনোনয়ন দাখিল হিতেন বর্মনের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী হিতেন বর্মন সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন তিনি মেখলিগঞ্জ মহকুমা শাসক অতনু কুমার মন্ডলের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দেন। দলের সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার পর হিতেন বর্মন জানান, সাধারণ মানুষের সমস্যা ও দাবি নিয়েই তিনি এই নির্বাচনে লড়াই করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলিক পরিষেবার উন্নতিকেই তিনি অগ্রাধিকার দিতে চান। আসন্ন বিধানসভা নির্বাচনে এসইউসিআই প্রার্থী হিসেবে তাঁর লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি করেছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Raj roy1
- সোমবার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলে খুলি বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। প্রচারে এলাকাবাসীর উল্লেখযোগ্য সাড়া মেলে। এদিন বিজেপি ও অন্যান্য দল ছেড়ে প্রায় ৪০টিরও বেশি পরিবার তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আলতাফ মহম্মদ, উপপ্রধান রেজাউল ইসলাম সরকার, যুব সভাপতি আব্দুল হাই সহ পঞ্চায়েত সদস্যরা। প্রার্থী জানান, মানুষের সমর্থনই তাঁদের শক্তি, উন্নয়নের ধারা বজায় রাখতে সবাই একসঙ্গে কাজ করবেন।1
- আজ মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় খুলি বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী । এই নির্বাচনী প্রচার কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পাশাপাশি, বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে প্রায় ৪০টিরও বেশি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা সকলেই প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে দলে শামিল হন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোটবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আলতাফ মহম্মদ, উপপ্রধান রেজাউল ইসলাম সরকার, যুব সভাপতি আব্দুল হাই সহ পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই ব্যাপক যোগদান প্রসঙ্গে কী বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী—চলুন শুনে নেওয়া যাক তাঁর বক্তব্য।2
- ভোটপ্রচারে বেরিয়ে ফুটবল ও ভলিবল খেলছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Jalpaiguri1
- দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলেও, ময়নাগুড়িতে এসে কার্যত চাপে পড়ে প্রার্থী বদল করতে হল বিজেপিকে। প্রথম দফায় কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা করা হলেও, স্থানীয় স্তরে ব্যাপক অসন্তোষ সামনে আসে। দলের কর্মী-সমর্থকদের একাংশ সরাসরি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি তোলে। এই ঘটনায় স্পষ্ট হয়ে যায়, প্রার্থী ঘোষণার আগে স্থানীয় সংগঠনের মতামত যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি। পরে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে বিজেপি নেতৃত্ব। শেষমেশ ময়নাগুড়ি কেন্দ্রের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ডালিম রায়ের নাম। রাজনৈতিক মহলের মতে, এই প্রার্থী পরিবর্তন বিজেপির অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবকেই সামনে নিয়ে এসেছে। নির্বাচনের মুখে এমন অস্থিরতা দলের সাংগঠনিক দুর্বলতাকেই প্রকাশ করছে বলে মত বিশ্লেষকদের। এদিকে, হঠাৎ প্রার্থী বদলে কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ আরও বেড়েছে বলেও খবর। ফলে ময়নাগুড়িতে বিজেপির নির্বাচনী লড়াই কতটা সুসংগঠিত হবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।1
- Post by Utpal Roy MNG1
- শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে হেলিকপ্টারের ট্রায়াল ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আগামী ১ এপ্রিল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ মাঠে হেলিকপ্টারের ট্রায়াল দেওয়া হয়। হেলিকপ্টার নামার প্রস্তুতি খতিয়ে দেখতে এই ট্রায়াল চালানো হয় বলে জানা গেছে। হেলিকপ্টার দেখার জন্য আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায়, যা ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়।1
- Post by Raj roy1