ভোটারদের অভয় দিলেন প্রশাসন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে ময়দানে প্রশাসন ময়নাগুড়ি: আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে তৎপর প্রশাসন ও পুলিশ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ময়নাগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সাপটি বাড়ি ২ নম্বর অঞ্চলের একাধিক বুথে পৌঁছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সন্দীপ ঘোষ ,পুলিশ সুপার অমরনাথ কে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন তারা সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার , কাশীর ডাঙ্গা বুথ এলাকা, ছোট দোমোহনি বাজার সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুবিধা-অসুবিধার কথা এবং ভোটকে ঘিরে কোনো আশঙ্কা বা সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন। ভোটারদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আধিকারিকরা আশ্বস্ত করেন যে, নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত।

- Post by UNNEWS1
- ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল দশটায় জনসভা করবেন বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী। তার প্রস্তুতি চলছে জোর কদমে। এই বিষয়ে কর্যকর্তারা কি জানালেন শুনে নেওয়া যাক1
- সোমবার একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন সবার একাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কেউ দশ হাজার টাকা পেল না। বিজেপি দলটাই একটি ঝুমলাবাজি দল এরা মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।1
- ধুপগুড়ির বিভিন্ন জায়গায় প্রচার সারছেন বিএসপি পার্টি । এবার ভোটের অংক কিছুটা বাড়বে বলেই আশাবাদী দল। ধুপগুড়ি মরঙ্গা চৌপতি , কদমতলা, ডাউকিমার, দুরামারি সহ বিভিন্ন জায়গায় পথ সভা করছেন। বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন ধুপগুড়ির খয়ের বাড়ি এলাকার জীবন মিত্র। জীবন মিত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, পিছিয়ে পড়া সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এ বছর আমরা জয়ী হবো।1
- Post by Kinkar roy Journalist4
- মেখলিগঞ্জের বোর্ডিং মাঠে তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন উদয়ন গুহ। কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে তিনি অভিযোগ করেন, ভোটের দিন গোলমালের আশঙ্কায় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে চক্রান্ত চলছে। তাঁর দাবি, একটি ইংরেজি পত্রিকায় তাঁর ও পরেশ অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাঁদের আটকে রাখতে পারে। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তাঁদের চিন্তা না করে বিজেপির চক্রান্ত রুখতে তৃণমূলকে ভোট দিতে হবে। এদিকে পরেশ অধিকারী বলেন, ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু তৃণমূল ভয় পায় না। জনসভায় প্রায় ৩০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।1
- আদিবাসীদের জমি লুঠের প্রতিবাদে তৃণমূলকে থাবা বসালেন টাইগার.1
- প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সাংবাদিক সম্মেলন করলেন জিসিপিএ এর বিক্ষুব্ধ বংশী পন্থীরা। উপস্থিত ছিলেন GCPA এর পরিমল বর্মন কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মোহন প্রামাণিক জলপাইগুড়ি জেলা সেক্রেটারি, সুবল বর্মন ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি, প্রভাত রায় ময়নাগুড়ি ব্লক সভাপতি সহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা যুব সাধারণ সম্পাদক রণজিৎ বর্মন।1