জনজোয়ারে ভাসছেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন) : ভরতপুরে শেষ মুহূর্তের প্রচারে তুঙ্গে উন্মাদনা। রাজ্যের বিধানসভা নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি, তাই জয়ের লক্ষ্যে প্রচারের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। রবিবার সকাল থেকেই ভরতপুর-১ নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়া, মসজিদপাড়া, দিঘিরপাড়া, নতুনপাড়া, সেখপাড়া, সল্লাপাড়া, মীরাপাড়া, সুরপাড়া এবং সুন্দিপুর ঝিকড়া সহ বিস্তীর্ণ গ্রামে ঝোড়ো প্রচার চালান তিনি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সৌজন্য বিনিময়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির সুফল তুলে ধরে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী। প্রচার চলাকালীন সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উন্মাদনা ছিল চোখে পড়ার মতো; কোথাও পুষ্পবৃষ্টি ও মালা পরিয়ে বরণ, আবার কোথাও প্রার্থীকে ঘরে নিয়ে গিয়ে সস্নেহে আশীর্বাদ ও মিষ্টিমুখ করান আপামর জনতা। বাজনার তালে আর দলীয় স্লোগানের মেজাজে ঘরের ছেলেকে একনজর দেখতে ভিড় জমান আবালবৃদ্ধবনিতা। এদিন প্রার্থীর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর-১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম, আই.এন.টি.টি.ইউ.সি-র জেলা সহ-সভাপতি আব্দুল বারী, অঞ্চল সভাপতি সাহদুল্লাহ সেখ, যুব সভাপতি মহঃ রানা, পঞ্চায়েত সমিতির সদস্য শাহিদুল ইসলাম এবং মহিলা ব্লক সভাপতি আহানা সুলতানা সহ অঞ্চলের সমস্ত প্রথম সারির নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে, নির্বাচনের প্রাক্কালে ভরতপুরের এই নিবিড় জনসংযোগ শাসক শিবিরের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

- পশ্চিমবঙ্গের দক্ষিণ বারাসাত গরুর হাটে সংখ্যালঘু মুসলিমরা এক বিরল প্রতিবাদে নামেন। তাঁরা ঘোষণা করেন যে 'আর গরু কিনবো না' এবং বিক্রেতাদের গরু ফিরিয়ে নিয়ে যেতে বলেন, যা হাটে উত্তেজনা সৃষ্টি করে।1
- পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধায়ক শুভেন্দু অধিকারী স্থানীয় বাসিন্দাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এক পদযাত্রা করলেন। এই জনসংযোগের মাধ্যমে তিনি এলাকার মানুষের প্রতি তার ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরেন।1
- পূর্ব বর্ধমানের কাটোয়া রোডের কৈথন গ্রামে ভয়াবহ কাদা জমেছে, যার কারণে মোটরসাইকেল চলাচলে চরম অসুবিধা হচ্ছে। অনেক বাইকের চাকা কাদায় আটকে যাচ্ছে, ফলে নিত্যযাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।1
- পশ্চিমবঙ্গের হরিহরপাড়ায় পুলিশ গত কয়েকদিনে ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে এক তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করার পর ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃতদের বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে।1
- ডোমকলে এক মর্মান্তিক দুর্ঘটনায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ হারালেন এক রাজমিস্ত্রি। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।1
- হরিহরপাড়া ব্লকের ছাত্রী সাদিয়া সুলতানা উচ্চমাধ্যমিকে ৪৭০ নম্বর পেয়ে ব্লকে প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যে জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা তাকে ফুল, মিষ্টি ও উপহার সামগ্রী দিয়ে বিশেষ সংবর্ধনা জানিয়েছেন।1
- বীরভূমের মারগ্রাম থানার ছোট চৌকি গ্রামে একটি তাল গাছে বজ্রপাত হয়েছে। এই আকস্মিক ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।1
- আজ নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে এর জেরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।1