বলরামপুরে এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ী ও এলাকাবাসী বলরামপুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক রাতেই তিনটি দোকানে অ্যাসবেসটস ছাউনি কেটে চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিকরা। সোমবার সকালে দোকান খুলতে এসে তাঁরা দেখতে পান, দোকানের উপরের অ্যাসবেসটস ছাউনি কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। অভিযোগ, বলরামপুর নতুন পোস্ট অফিস সংলগ্ন একটি মোবাইলের দোকান এবং বলরামপুর কৃষক বাজার সংলগ্ন আরও দুটি দোকানকে নিশানা করা হয়। মোবাইলের দোকান থেকে একাধিক মোবাইল ফোন ও প্রায় ৩ হাজার টাকা নগদ চুরি হয়েছে বলে দাবি দোকানদার হিমাংশু কুমারের। এছাড়াও একটি সেলুন থেকে কয়েক হাজার টাকা নগদ চুরি হয়েছে। অপরদিকে একটি জেরক্সের দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, বলরামপুরে বারবার চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের দমন করা যাচ্ছে না। পরপর চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

- জনগণনা সচেতনতায় বরাবাজার ব্লকে মানববন্ধন পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকে ভারতের জনগণনা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক বৃহৎ সচেতনতামূলক মানববন্ধন। জনগণনা সচেতনতায় বরাবাজার ব্লকে মানববন্ধন পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকে ভারতের জনগণনা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক বৃহৎ সচেতনতামূলক মানববন্ধন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক, বান্দোয়ান বিধানসভার বিধায়ক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার বহু সাধারণ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা একে অপরের হাত ধরে জনগণনার গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে সঠিক তথ্য দিয়ে জনগণনায় অংশগ্রহণের আহ্বান জানান। বক্তারা জানান, দেশের উন্নয়ন পরিকল্পনা, সরকারি পরিষেবার সুষ্ঠু বণ্টন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে জনগণনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক নাগরিকের উচিত জনগণনা কর্মসূচিতে আন্তরিকভাবে সহযোগিতা করা। সচেতনতার এই বার্তা ছড়িয়ে দিতে বরাবাজার ব্লকের এই মানববন্ধন এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।1
- পুরুলিয়ার মাগুড়িয়াতে ফোর্স মোটরস এর নতুন শোরুম! এবার থেকে পুরুলিয়াতেই পাবেন ফোর্স কোম্পানির গাড়ি।1
- পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুল মোড়ে গৌতম বুদ্ধের মূর্তি দ্রুত উদ্বোধনের দাবিতে ভীম আর্মি পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মোড়ে নবনির্মিত মহামতি গৌতম বুদ্ধের মূর্তি দ্রুত উদ্বোধনের দাবিতে পুরুলিয়া পৌরসভার দ্বারস্থ হল 'ভীম আর্মি ভারত একতা মিশন'। ৩ আগস্ট, ২০২৬ তারিখে সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি অমিত কুমার বাউরী পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে এই মর্মে একটি লিখিত আবেদন জমা দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, পুরুলিয়া পৌরসভা ও রোটারি ক্লাব অফ পুরুলিয়ার সহযোগিতায় মূর্তিটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও সামান্য কিছু সৌন্দর্যায়নের কাজ বাকি থাকার কারণে এখনও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।1
- আনাড়া বাবা বানেশ্বর ধামে হাজার হাজার ভক্তদের সমাগম, সংকল্পের উদ্যোগে ভক্তদের জন্য করা হয়েছে ভান্ডারার আয়োজন, আয়োজকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া বিদ্যাসাগর চক্রবর্তীর। আনাড়া বাবা বানেশ্বর ধামে হাজার হাজার ভক্তদের সমাগম, সংকল্পের উদ্যোগে ভক্তদের জন্য করা হয়েছে ভান্ডারার আয়োজন, আয়োজকদের পক্ষ থেকে প্রতিক্রিয়া বিদ্যাসাগর চক্রবর্তীর।1
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাঁকুড়াজুড়ে এনফোর্সমেন্টের অভিযান, একের পর এক বাজারে হানা1
- স্কুলে এসে মোবাইলে ব্যস্ত প্রধান শিক্ষক!" ক্ষুব্ধ অভিভাবকদের দাবিতে উত্তপ্ত সহিসপাড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলে এসে মোবাইলে ব্যস্ত প্রধান শিক্ষক!" ক্ষুব্ধ অভিভাবকদের দাবিতে উত্তপ্ত সহিসপাড়া প্রাথমিক বিদ্যালয় বরাবাজারের সহিসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তুলকালাম! নিম্নমানের মিড-ডে মিল ও চরম অনিয়মের অভিযোগে সোমবার স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকদের গুরুতর অভিযোগ— বর্তমান প্রধান শিক্ষক স্কুলে এসে পড়ুয়াদের না পড়িয়ে ব্যস্ত থাকেন মোবাইলে! মিড-ডে মিলের মান অত্যন্ত নিম্নমানের, এমনকি অনেকদিন রান্নাই হয় না। ফলে স্কুলেই আসতে চাইছে না ছোট্টু শিশুরা। এর আগেও এসআই-এর কাছে লিখিত অভিযোগের পর প্রধান শিক্ষককে শোকজ করা হলেও বদলায়নি পরিস্থিতি। যদিও নিজের দেরিতে আসাকে শারীরিক কারণ বলে দাবি করে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। এদিকে সংবাদমাধ্যমের সামনে প্রধান শিক্ষকের অদ্ভুত সাফাই, "আজ মিডিয়া এসেছে, এবার থেকে ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করব।" অন্যদিকে, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসআই রতন সিং সর্দার। কিন্তু আর আশ্বাস নয়! পঠন-পাঠন ও মিড-ডে মিলের মান ফেরাতে অবিলম্বে এই প্রধান শিক্ষকের বদলির দাবি তুলেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।1
- বলরামপুরে এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ী ও এলাকাবাসী বলরামপুরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক রাতেই তিনটি দোকানে অ্যাসবেসটস ছাউনি কেটে চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিকরা। সোমবার সকালে দোকান খুলতে এসে তাঁরা দেখতে পান, দোকানের উপরের অ্যাসবেসটস ছাউনি কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। অভিযোগ, বলরামপুর নতুন পোস্ট অফিস সংলগ্ন একটি মোবাইলের দোকান এবং বলরামপুর কৃষক বাজার সংলগ্ন আরও দুটি দোকানকে নিশানা করা হয়। মোবাইলের দোকান থেকে একাধিক মোবাইল ফোন ও প্রায় ৩ হাজার টাকা নগদ চুরি হয়েছে বলে দাবি দোকানদার হিমাংশু কুমারের। এছাড়াও একটি সেলুন থেকে কয়েক হাজার টাকা নগদ চুরি হয়েছে। অপরদিকে একটি জেরক্সের দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, বলরামপুরে বারবার চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের দমন করা যাচ্ছে না। পরপর চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।1