Shuru
Apke Nagar Ki App…
গভীর রাতে গরু পাচারের অভিযোগ, দুটি গরু সহ পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেফতার সামসেরগঞ্জে। গভীর রাতে গরু পাচারের চেষ্টার অভিযোগে দুটি গরু সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম অসিকুল ইসলাম ওরফে কালু, বাড়ি সামসেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গিয়েছে, ধৃতের স্ত্রী তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
Daily Bulletin
গভীর রাতে গরু পাচারের অভিযোগ, দুটি গরু সহ পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেফতার সামসেরগঞ্জে। গভীর রাতে গরু পাচারের চেষ্টার অভিযোগে দুটি গরু সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম অসিকুল ইসলাম ওরফে কালু, বাড়ি সামসেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গিয়েছে, ধৃতের স্ত্রী তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মানিকচকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মীনাক্ষী মুখার্জি, সরকারের বিরুদ্ধে তোপ। ব্যানার তৈরি করা হোক মালদহের মানিকচকের ভুতনির বানভাসি উত্তর চন্ডীপুর ও দক্ষিণ চন্ডীপুর গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। বন্যা দুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অবস্থার খোঁজ নেন তিনি।1
- রবিবারের পর বুধবার ফের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ১০ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।1
- গাজোল ব্লকের রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলের উদ্যোগে, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও মালদা 'সহযোগিতা সমিতি'র সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির। মালদহ জেলার গাজোল ব্লকের রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলের উদ্যোগে, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা ও মালদা 'সহযোগিতা সমিতি'র সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির। ওই শিবিরে এদিন ছাত্র ছাত্রী, ও শিক্ষক শিক্ষিকাদের থ্যালাসেমিয়া সচেতন করা হয়। পাশাপাশি রক্তদাতা উদ্বুদ্ধকরণেও বক্তব্য রাখা হয় ।হয় । ওই শিবিরে এদিন বক্তব্য রাখেন, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা, মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস,মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলার সায়ন্তনী কুমার। সচেতনতা শিবিরের পাশাপাশি বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষা শিবিরও হয় । ওই শিবিরে ২৮৫ জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সমাজকর্মী অনিল কুমার সাহা বলেন, মালদা জেলায় গাজোল, হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদায় থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা মালদা জেলার অন্য ব্লকের থেকে অনেক বেশি। আবার মালদা জেলায় কোথাও কোথাও শতকরা ৩৫ থেকে ৬০ শতাংশ থ্যালাসেমিয়া বাহক, যা মালদা বাসীর কাছে আশঙ্কাজনক। থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য একমাত্র উপায় হল সচেতনতা। বিয়ের আগে অবশ্যই পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা করতে হবে। পাত্র-পাত্রী দুজনেই যদি বাহক হয় । তাদের মধ্যে বিয়ে হলে ২৫ শতাংশ থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুর জন্ম হতে পারে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সর্বস্তরের মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি ।সকলকে এগিয়ে আসার আবেদন জানান তিনি।শিবিরের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান, রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নকুল সরকার ।4
- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এর এক নাম সুনামধন্যে এখন বার্থডে সেলিব্রেশন আমাদের ঠিকানাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরাতন বাস স্ট্যান্ডের অপজিটে লাহা মার্কেটে ভিতরে1
- বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল, সরান হল অল ইন্ডিয়া তৃণমূলের ব্যানার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ঢেকে লাগালো হল ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানার। বুধবার রয়েছে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়ন। তার আগে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল শিবির। জেলা কার্যালয়ে উপস্থিত রয়েছেন ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার সহ অনেকেই।1
- রায়গঞ্জ–ডালখোলা রেল প্রকল্পে জমি অধিগ্রহণে বড় পদক্ষেপ, জানালেন সাংসদ রায়গঞ্জ–ডালখোলা নতুন রেললাইন প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ কেন্দ্রের। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, উত্তর দিনাজপুরে প্রকল্পের জন্য অতিরিক্ত জেলা শাসক (ভূমি অধিগ্রহণ)-কে ‘সক্ষম কর্তৃপক্ষ’ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, রেল মন্ত্রকের ১৭ আগস্টের গেজেট বিজ্ঞপ্তিতে প্রকল্পের জন্য মালদা বিভাগের বিভাগীয় কমিশনারকে ‘সালিশকারী’ হিসেবে নিয়োগ করা হয়েছে। সাংসদের দাবি, এই প্রশাসনিক পদক্ষেপে জমি অধিগ্রহণের কাজ দ্রুত এগোবে এবং দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবি বাস্তবায়নের পথ আরও প্রশস্ত হবে।1
- রাজ্যে পরিবর্তনের হাওয়া, রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয় সময়ের অপেক্ষা - দাবি গৌরীশঙ্কর ঘোষের। রাজ্যে পরিবর্তনের হাওয়া এবং আসন্ন বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় এখন কেবল সময়ের অপেক্ষা এমনটাই দাবি করলেন গ্রন্থাগার মন্ত্রী গৌরী শংকর ঘোষ। রেজিনগরের বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সাখারাভ সরকারের হয়ে নমিনেশন পত্র জমা দেয়ার পথে তিনি শাসক দল ও বিরোধীদের একহাত নেন।1
- উপনির্বাচনের মুখে বাবরি ইস্যুতে অশান্তির ছক ফাঁস! মাস্টারমাইন্ড গ্রেপ্তার, অডিও যাচ্ছে ফরেনসিকে। উপনির্বাচনের মুখে মুর্শিদাবাদে বড়সড় অশান্তি তৈরির ছক ফাঁস! বাবরি মসজিদ ইস্যুতে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বাঁধানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে অডিও ক্লিপ সহ মাস্টারমাইন্ড নাগালে।জানা যায়,গোপন ইনপুটের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে সরফরাজ নওয়াজ চৌধুরী নামের ওই যুবককে। ধৃতের বাড়ি নওদা এলাকায়, তবে বহরমপুর শহরে তার নিয়মিত যাতায়াত ছিল। পুলিশ জানিয়েছে, ২০২০ সালেও তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা ছিল।ধৃতের কাছ থেকে একটি অডিও কথোপকথন উদ্ধার হয়েছে। যেখানে দু'জন ব্যক্তিকে বাবরি মসজিদ নিয়ে অশান্তির ছক কষতে শোনা যায়।1