Shuru
Apke Nagar Ki App…
বৃষ্টিতে মাটির দেয়াল ধষে ঊনকোটি জেলার ফটিকরায় রাধানগরে মৃত্যু এক পাঁচ বছরের শিশুর আহত একই বয়সের আরও একটি শিশু। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন রাধানগর এলাকায় মাটির দেয়াল ধ্বসে মৃত্যু হলো পাঁচ বছরের অঙ্কুশ মালাকার নামে একটি শিশুর। আহত একই পরিবারের সমবয়সী আয়ুষ মালাকার নামের আরো এক শিশুর। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনা নিয়ে বিস্তারিত জানালেন ফটিকরায় হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা।
JOHNNY BHATTACHARJEE
বৃষ্টিতে মাটির দেয়াল ধষে ঊনকোটি জেলার ফটিকরায় রাধানগরে মৃত্যু এক পাঁচ বছরের শিশুর আহত একই বয়সের আরও একটি শিশু। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন রাধানগর এলাকায় মাটির দেয়াল ধ্বসে মৃত্যু হলো পাঁচ বছরের অঙ্কুশ মালাকার নামে একটি শিশুর। আহত একই পরিবারের সমবয়সী আয়ুষ মালাকার নামের আরো এক শিশুর। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনা নিয়ে বিস্তারিত জানালেন ফটিকরায় হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা।
More news from ত্রিপুরা and nearby areas
- বৃষ্টিতে মাটির দেয়াল ধষে ঊনকোটি জেলার ফটিকরায় রাধানগরে মৃত্যু এক পাঁচ বছরের শিশুর আহত একই বয়সের আরও একটি শিশু। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন রাধানগর এলাকায় মাটির দেয়াল ধ্বসে মৃত্যু হলো পাঁচ বছরের অঙ্কুশ মালাকার নামে একটি শিশুর। আহত একই পরিবারের সমবয়সী আয়ুষ মালাকার নামের আরো এক শিশুর। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনা নিয়ে বিস্তারিত জানালেন ফটিকরায় হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা।1
- পানিসাগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। “একটি গাছ, একটি প্রাণ — গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন সংঘের স্বয়ংসেবকরা। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর খণ্ডের বৌদ্ধিক প্রমুখ বিমোহিত নাথ, খণ্ড ব্যবস্থা প্রমুখ বিশ্বজিৎ নাথ, নগর কার্যবাহ সুরজিৎ নাথ, নগর মুখ্য শিক্ষক সঞ্জীব নাথ, স্বয়ংসেবক সুধাংশু দাস, সুদর্শন নাথ সহ খণ্ডের অন্যান্য স্বয়ংসেবকরা। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা।1
- পানিসাগরে ২০ হাজার ইয়াবা উদ্ধারে চাঞ্চল্য কোটি টাকার ইয়াবা সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন এসডিপিও আশিস কুমার ঠাকুর। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পানিসাগর রেলগেট সংলগ্ন এলাকায় ওত পেতে বসে পুলিশ। পরে রাত সাড়ে ১১টা নাগাদ সন্দেহভাজন একটি মোটরবাইকে থাকা দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে দুটি বড় প্যাকেটে মোট ২০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসডিপিও আশিস কুমার ঠাকুর জানান, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইয়াবাগুলি পানিসাগর থানার অন্তর্গত উত্তর পদ্মবিল এলাকা থেকে চুরাইবাড়ির দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তিলথৈ রেলগেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের মধ্যে একজন হল সোহেল আলম (১৯)। তার পিতার নাম আব্দুল মতিন। বাড়ি চুরাইবাড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। অপর ধৃত ব্যক্তি বাবুল উদ্দিন (২৯)। তার পিতার নাম মৃত মফিজ আলী। তিনি চুরাইবাড়ি থানার খাদিমপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।1
- *** সাব্রুম মেলার মাঠে শুরু হলো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।*** দক্ষিণ ত্রিপুরার সাব্রুম যেন আজ নতুন রঙে সেজে উঠল। বৈশাখের আবহে উৎসবের আনন্দ আর মানুষের উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে শুক্রবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী দশদিনব্যাপী “সাব্রুম বৈশাখী মেলা-২০২৬”। বিকেল থেকেই মেলার মাঠে ছিল মানুষের ঢল। শিশু থেকে প্রবীণ সকলের চোখেমুখে ছিল উৎসবের আমেজ। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন তিনি সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং আগামী দশদিন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মেলা সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান দ্বীপায়ন চৌধুরী, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাষ লোধ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তানু বিশ্বাস সহ আরো অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মেলার সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার (দে)। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। তিনি বলেন, সাব্রুম বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি এলাকার সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক।1
- নির্বাচনী দায়িত্ব শেষে মর্মান্তিক মৃত্যু! এখনও মেলেনি সরকারি সহায়তা, সহকর্মীদের চাঁদাতেই ভরসা শহীদ এসপিও অজেন্দ্র ত্রিপুরার পরিবারের #অজেন্দ্র_ত্রিপুরা #SPO #TripuraPolice #Gandacherra #ElectionDuty #JusticeForSPO #TripuraNews #PoliceFamily #GroundReport #Tripura নির্বাচনী দায়িত্ব শেষে মর্মান্তিক মৃত্যু! এখনও মেলেনি সরকারি সহায়তা, সহকর্মীদের চাঁদাতেই ভরসা শহীদ এসপিও অজেন্দ্র ত্রিপুরার পরিবারের #অজেন্দ্র_ত্রিপুরা #SPO #TripuraPolice #Gandacherra #ElectionDuty #JusticeForSPO #TripuraNews #PoliceFamily #GroundReport #Tripura1
- খোয়াই এর চেবরী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে, বহু পুরানো ঐতিহ্যবাহী চড়ক মেলা ও পূজা।4
- খোয়াই পুরাতন কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকায় গত রাতে একটি যান দুর্ঘটনা ঘটেছে। রাস্তার উপর বাইক থাকার কারণে যতীন দেববর্মার ছেলে জ্যাম দেববর্মার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।4
- পানিসাগরে পুলিশের বড় সাফল্য,২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক ২! গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো উত্তর জেলার পানিসাগর থানার পুলিশ। শনিবার রাতে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পানিসাগর মহকুমার ভারপ্রাপ্ত এসডিপিও আশিস কুমার ঠাকুর জানান,শনিবার সন্ধ্যার পর গোপন সূত্রে খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ বিশেষ অভিযান চালায়।উত্তর পদ্মবিল এলাকা থেকে চুড়াইবাড়ির দিকে ইয়াবা পাচারের সময় তিলথৈ রেলগেট সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতরা হল চুড়াইবাড়ি থানার বাসিন্দা সোহেল আলম (১৯) ও বাবুল উদ্দিন (২৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। পুলিশের দাবি,উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকার কাছাকাছি। আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আগামীকাল ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হবে।পানিসাগর থানার এই সাফল্যে মাদক পাচারচক্রের বিরুদ্ধে পুলিশের কড়া অবস্থানেরই স্পষ্ট বার্তা মিলেছে।4