logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

তারাপীঠের বুধিগ্রামে ঝোপের ভিতর থেকে ১০টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য বীরভূম মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় বীরভূম জেলার বুধিগ্রাম এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি ঝোপের ভিতর থেকে একটি ঝোলার মধ্যে ১০টি তাজা বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে একটি ঝোলা ফেলে দ্রুত পালিয়ে যায় । প্রাথমিক অনুমান, কাছেই পুলিশি নাকা তল্লাশি চৌকি থাকায় দুষ্কৃতীরা বোমা নিয়ে দূরে যেতে সাহস পায়নি এবং আতঙ্কে সেগুলি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানা-র পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা ঘিরে ফেলে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিউরো রিপোর্ট – নিউজ টাইম 24x7

9 hrs ago
user_NEWS TIME 24x7
NEWS TIME 24x7
Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
9 hrs ago

তারাপীঠের বুধিগ্রামে ঝোপের ভিতর থেকে ১০টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য বীরভূম মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় বীরভূম জেলার বুধিগ্রাম এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি ঝোপের ভিতর থেকে একটি ঝোলার মধ্যে ১০টি তাজা বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে একটি ঝোলা ফেলে দ্রুত পালিয়ে যায় । প্রাথমিক অনুমান, কাছেই পুলিশি নাকা তল্লাশি চৌকি থাকায় দুষ্কৃতীরা বোমা নিয়ে দূরে যেতে সাহস পায়নি এবং আতঙ্কে সেগুলি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানা-র পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা ঘিরে ফেলে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিউরো রিপোর্ট – নিউজ টাইম 24x7

More news from West Bengal and nearby areas
  • Post by MD FORHAD HOSSAIN
    1
    Post by MD FORHAD HOSSAIN
    user_MD FORHAD HOSSAIN
    MD FORHAD HOSSAIN
    Murshidabad Jiaganj, West Bengal•
    8 hrs ago
  • Post by সত্য দর্পণ
    1
    Post by সত্য দর্পণ
    user_সত্য দর্পণ
    সত্য দর্পণ
    Local News Reporter Bhagawangola - Ii, Murshidabad•
    4 hrs ago
  • ক্ষোভউগড়ে পথ অবরোধ। পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মৃত যুবকের পরিবারবর্গ সহ পুরাতন মালদা পৌরসভার ৬নং ওয়ার্ডের চালিশা পাড়ার বাসীন্দারা। রবিবার সন্ধ্যা নাগাদ তারা চালিশা পাড়া সংলগ্ন ওন্ড মালদা রোডের উপর আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান পুলিশের বিরুদ্ধে। কেন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ তা শুনুন বিক্ষোভকারীদের মুখ থেকেই---
    1
    ক্ষোভউগড়ে পথ অবরোধ। পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মৃত যুবকের পরিবারবর্গ সহ পুরাতন মালদা পৌরসভার ৬নং ওয়ার্ডের চালিশা পাড়ার বাসীন্দারা। রবিবার সন্ধ্যা নাগাদ তারা চালিশা পাড়া সংলগ্ন ওন্ড মালদা রোডের উপর আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান পুলিশের বিরুদ্ধে। কেন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ তা শুনুন বিক্ষোভকারীদের মুখ থেকেই---
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী । রবিবার বিকেলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর চৌধুরী। আসন্ন বিধান সভা নির্বাচন কে সামনে রেখে এই কর্মী সভা, আজকে এই সভা সমল বলে জানান ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ
    1
    হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী    
হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী  । রবিবার বিকেলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর চৌধুরী। আসন্ন বিধান সভা নির্বাচন কে সামনে রেখে এই কর্মী সভা, আজকে এই সভা সমল বলে জানান ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • Post by Official HASId 420
    1
    Post by Official HASId 420
    user_Official HASId 420
    Official HASId 420
    নানুর, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • Post by MALDA SANGBAD
    1
    Post by MALDA SANGBAD
    user_MALDA SANGBAD
    MALDA SANGBAD
    English Bazar, Maldah•
    11 hrs ago
  • পাথরবোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাড়ে চার বছরের কন্যাশিশুর, শোকে স্তব্ধ মুরারই মুরারইয়ে এক হৃদয়বিদারক পথদুর্ঘটনায় প্রাণ হারাল সাড়ে চার বছরের এক কন্যাশিশু। মৃতার নাম আজিজা খাতুন (৪ বছর ৬ মাস)। শনিবার, ২১ ফেব্রুয়ারি বিকেলে মুরারই ১ নম্বর ব্লকের সন্তোষপুর থেকে আসমানপুরগামী রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজা তার মামার সঙ্গে বাইকে করে আমভুয়া থেকে শ্রীরামপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযোগ, সন্তোষপুর মোড়ের কাছে পৌঁছনোর আগেই একটি পাথরবোঝাই লরি দ্রুতগতিতে পিছন দিক থেকে এসে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে যায় এবং লরির চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে মুরারই থানা-র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
    1
    পাথরবোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাড়ে চার বছরের কন্যাশিশুর, শোকে স্তব্ধ মুরারই
মুরারইয়ে এক হৃদয়বিদারক পথদুর্ঘটনায় প্রাণ হারাল সাড়ে চার বছরের এক কন্যাশিশু। মৃতার নাম আজিজা খাতুন (৪ বছর ৬ মাস)। শনিবার, ২১ ফেব্রুয়ারি বিকেলে মুরারই ১ নম্বর ব্লকের সন্তোষপুর থেকে আসমানপুরগামী রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজা তার মামার সঙ্গে বাইকে করে আমভুয়া থেকে শ্রীরামপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযোগ, সন্তোষপুর মোড়ের কাছে পৌঁছনোর আগেই একটি পাথরবোঝাই লরি দ্রুতগতিতে পিছন দিক থেকে এসে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে যায় এবং লরির চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মুরারই থানা-র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • Post by সত্য দর্পণ
    1
    Post by সত্য দর্পণ
    user_সত্য দর্পণ
    সত্য দর্পণ
    Local News Reporter Bhagawangola - Ii, Murshidabad•
    4 hrs ago
  • অবস্থান সোনভদ্র l খাজা খানের প্রতিবেদন রাস্তা নির্মাণে খারাপ কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অ্যাঙ্কর: সোনভদ্র l ব্লক বাভনীর 15 কিলোমিটার রাস্তার কাজ অসনাহার মেইন রোড থেকে কারিদাদ হয়ে চলছে, যেখানে গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা মান উপেক্ষা করে মানহীন রাস্তার নির্মাণ কাজের প্রতিবাদ করেছেন এবং মান অনুযায়ী কাজ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাবি জানিয়েছেন এবং কাজ বন্ধ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাবি জানিয়েছেন। আমরা আপনাকে বলি যে গণপূর্ত বিভাগ অর্থাৎ PWD-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় 56 কোটি টাকা ব্যয়ে নির্মিত 15 কিলোমিটার দীর্ঘ রাস্তার মান নিয়ে গুরুতর অভিযোগ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, রাস্তাটি এতটাই খারাপ যে পা দিয়ে আঁচড় দিলেই ভেঙে পড়তে শুরু করে। বিক্ষুব্ধ গ্রামবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ঠিকাদার ও জেই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। VO-1: বিষয়টি বাবনি থানা এলাকার আসনাহার মোড় থেকে বানভাসি সেবাকুঞ্জ আশ্রম করারিদাদ হয়ে ছত্তিশগড় সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরির সঙ্গে সম্পর্কিত। 15 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় রং করার কাজ চলছিল, যখন গ্রামবাসীরা মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ শুরু করে। নির্মাণ কাজে মান উপেক্ষা করা হচ্ছে এবং রোলার ঠিকমতো না চালিয়ে ব্যালাস্ট-সোলিংয়ে রং করা হচ্ছে বলে অভিযোগ। VO-2: গ্রামবাসীরা বলছেন, এত বড় বাজেটের রাস্তার কাজ শুধু মেঠ ও মুন্সির উপস্থিতিতেই হচ্ছে অথচ বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে যান না পরিদর্শনে। বিক্ষোভের সময়, গ্রামবাসীরা তাদের পা দিয়ে রাস্তার স্তরটি আঁচড়েছিল, যা সহজেই ভেঙে যেতে দেখা যায়। এতে জনগণের ক্ষোভ আরও বেড়ে যায় এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ঘটনাস্থলে গ্রামপ্রধানসহ বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন। বাইট: ব্যাস চন্দ্র বিশ্বকর্মা (প্রতিনিধি, জেলা পঞ্চায়েত বাবনি) — বাইট আব্দুল রহিম পল্লী
    4
    অবস্থান সোনভদ্র l খাজা খানের প্রতিবেদন রাস্তা নির্মাণে খারাপ কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অ্যাঙ্কর: সোনভদ্র l ব্লক বাভনীর 15 কিলোমিটার রাস্তার কাজ অসনাহার মেইন রোড থেকে কারিদাদ হয়ে চলছে, যেখানে গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা মান উপেক্ষা করে মানহীন রাস্তার নির্মাণ কাজের প্রতিবাদ করেছেন এবং মান অনুযায়ী কাজ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাবি জানিয়েছেন এবং কাজ বন্ধ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাবি জানিয়েছেন। আমরা আপনাকে বলি যে গণপূর্ত বিভাগ অর্থাৎ PWD-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় 56 কোটি টাকা ব্যয়ে নির্মিত 15 কিলোমিটার দীর্ঘ রাস্তার মান নিয়ে গুরুতর অভিযোগ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, রাস্তাটি এতটাই খারাপ যে পা দিয়ে আঁচড় দিলেই ভেঙে পড়তে শুরু করে। বিক্ষুব্ধ গ্রামবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ঠিকাদার ও জেই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। VO-1: বিষয়টি বাবনি থানা এলাকার আসনাহার মোড় থেকে বানভাসি সেবাকুঞ্জ আশ্রম করারিদাদ হয়ে ছত্তিশগড় সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরির সঙ্গে সম্পর্কিত। 15 কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় রং করার কাজ চলছিল, যখন গ্রামবাসীরা মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ শুরু করে। নির্মাণ কাজে মান উপেক্ষা করা হচ্ছে এবং রোলার ঠিকমতো না চালিয়ে ব্যালাস্ট-সোলিংয়ে রং করা হচ্ছে বলে অভিযোগ। VO-2: গ্রামবাসীরা বলছেন, এত বড় বাজেটের রাস্তার কাজ শুধু মেঠ ও মুন্সির উপস্থিতিতেই হচ্ছে অথচ বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে যান না পরিদর্শনে। বিক্ষোভের সময়, গ্রামবাসীরা তাদের পা দিয়ে রাস্তার স্তরটি আঁচড়েছিল, যা সহজেই ভেঙে যেতে দেখা যায়। এতে জনগণের ক্ষোভ আরও বেড়ে যায় এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ঘটনাস্থলে গ্রামপ্রধানসহ বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন। বাইট: ব্যাস চন্দ্র বিশ্বকর্মা (প্রতিনিধি, জেলা পঞ্চায়েত বাবনি) — বাইট আব্দুল রহিম পল্লী
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.