Shuru
Apke Nagar Ki App…
হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী । রবিবার বিকেলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর চৌধুরী। আসন্ন বিধান সভা নির্বাচন কে সামনে রেখে এই কর্মী সভা, আজকে এই সভা সমল বলে জানান ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ
Bangla News
হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী হরিহরপাড়া ফুটবল ময়দানে ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত অধীর চৌধুরী । রবিবার বিকেলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর চৌধুরী। আসন্ন বিধান সভা নির্বাচন কে সামনে রেখে এই কর্মী সভা, আজকে এই সভা সমল বলে জানান ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ
More news from West Bengal and nearby areas
- Post by MD FORHAD HOSSAIN1
- Post by কলকাতা টিভি নিউজ1
- নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত দুর্গাপুর প্রাইমারি স্কুলের সামনে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় টোটোর ধাক্কায় গুরুতর আহত হন মিরাইপুরের বাসিন্দা ভোম্বল সরদার। পুলিশ সূত্রে জানা যায়, এক অল্পবয়স্ক টোটো চালক দ্রুতগতিতে আসছিল। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন ভোম্বল সরদার। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি তাকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকেও সজোরে ধাক্কা দেয় টোটোটি। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতকে উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর টোটোটি আটক করেছে নাকাশিপাড়া থানা। ⚠️ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—অল্পবয়স্কদের হাতে কেন ই-রিকশার স্টিয়ারিং? 📢 আপনার এলাকায় এমন বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে কি? মতামত জানান কমেন্টে। 🔁 শেয়ার করে সবাইকে সতর্ক করুন। #BreakingNews #নাকাশিপাড়া #দুর্ঘটনা দুর্গাপুরে টোটোর ধাক্কায় গুরুতর আহত এক পথচারীকে বেথুয়াডহরী হাসপাতাল থেকে শক্তিনগর স্থানান্তর ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া দুর্গাপুর প্রাইমারি স্কুলের সামনে। এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তার নাম ভোম্বল সরদার মিরাইপুরের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে জানা যায়, এক অল্পবয়স্ক টোটো চালক টোটো চালিয়ে আসছিল।সেই সময় রাস্তা পার হচ্ছিলেন ভোম্বল সরদার।আচমকা টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাকে। এরপরে রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাইককে ধাক্কা মারে টোটোটি। ঘটনা স্থলে এলাকাবাসীরা ছুটে যান এবং তাকে উদ্ধার করে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক ত্তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বেথুয়াডহরী থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করেন। টোটো টিকে নাকাশীপাড়া পুলিশ আটক করে নিয়ে আসে।1
- Post by Official HASId 4201
- Post by Saddam Hossain1
- সম্প্রতি হয়ে যাওয়া, এবারের নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলায় ছিল চিত্র প্রদর্শনীও। এছাড়া ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির, ব্যাংকের স্টল ইত্যাদি। এসো ঘুরে দেখি সেই চিত্র প্রদর্শনী। লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- Post by সত্য দর্পণ1
- *নবদ্বীপে আধ্যাত্মিক মহামিলন! ৬৭তম বর্ষপূর্তিতে ঋষি অরবিন্দ মন্দিরে দেশ-বিদেশের বিশিষ্টজন!* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- ভক্তি, সাধনা ও আধুনিক আধ্যাত্মিক দর্শনের অপূর্ব সমন্বয়ে মুখরিত হয়ে উঠল নদীয়ার নবদ্বীপ। হেরিটেজ স্বীকৃত শ্রী ঋষি অরবিন্দ মন্দির-এ দুই দিনব্যাপী পালিত হলো ৬৭তম প্রতিষ্ঠা বর্ষপূর্তি। ২১ ও ২২ ফেব্রুয়ারি বঙ্গবাণী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় আচার, সাংস্কৃতিক পরিবেশনা ও চিন্তনমূলক সেমিনারে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। নবদ্বীপ ঐতিহ্যগতভাবে ভক্তি ও সাধনার পীঠভূমি। সেই আবহেই শ্রী অরবিন্দ-এর আধুনিক যোগদর্শন এই মন্দিরকে দিয়েছে এক বিশেষ তাৎপর্য। প্রাচীন ভক্তিধারার সঙ্গে আধুনিক আধ্যাত্মিক চিন্তার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছে এই কেন্দ্র। এ বছর উদ্যাপিত হয় শ্রীঅরবিন্দের মহাধাতুর প্রতিষ্ঠার ৬৭তম বার্ষিকী এবং দ্য মাদার-এর ১৪৮তম জন্মবার্ষিকী। ২১ ফেব্রুয়ারি ‘দ্য মাদার’-এর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ধ্যান, অর্গান সঙ্গীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। ২২ ফেব্রুয়ারি সকাল ৯টায় পুনরায় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কুমারনাথ ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুদুচেরি সরকারের মন্ত্রী ও ওয়ার্ল্ড পিস ট্রাস্টের সভাপতি কে. লক্ষ্মীনারায়ণন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপোবন ওপেন ইউনিভার্সিটি অব যোগা অ্যান্ড আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা কিরণ লাব শঙ্কর ব্যাস। দুই দিনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা সভায় গণযোগাযোগ, শিক্ষা, ক্রীড়া ও প্রশিক্ষণ ক্ষেত্রে বঙ্গবাণীর বিভিন্ন কার্যক্রম ও প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়। ভক্ত, অনুরাগী ও বিশিষ্টজনদের সক্রিয় উপস্থিতিতে নবদ্বীপে সৃষ্টি হয় এক গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহ। মন্দির কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতেও এই ঐতিহ্য ও মানবিক চেতনার ধারাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। নবদ্বীপের আধ্যাত্মিক মানচিত্রে এই আয়োজন নতুন মাত্রা যোগ করল বলেই মত উপস্থিত মহলের।1
- কুরুমগ্রাম এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত KPL (কুরুমগ্রাম প্রিমিয়াম লীগ) ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হলো কুরুমগ্রাম হাই স্কুল মাঠে। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে নির্ধারিত ছিল ১২ ওভারের খেলা। প্রথমে ব্যাট করে কুরুমগ্রাম হেরিটেজ রিটার্নস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে। জবাবে কুরুমগ্রাম বেঙ্গল টিম লড়াই করেও ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমে যায়। ফলস্বরূপ কুরুমগ্রাম হেরিটেজ রিটার্নস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার প্রদান করা হয়। রানার্স দলকেও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।1