Shuru
Apke Nagar Ki App…
दक्षिण दिनाजपुर गोगा वंशपति
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by दक्षिण दिनाजपुर गोगा वंशपति1
- আইন কে অবৈধভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করা সঠিক নয়,মিথ্যা মামলা সাজিয়ে তৃণমূল কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি, গঙ্গারামপুরের হাতি ডোবার ঘটনা নিয়ে রবিবার এমনটাই জানালেন তৃণমূল নেতা তথা এবারের বিধানসভা নির্বাচনের গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী গৌতম দাস। সত্যি ঘটনা সবার সামনে আসুক প্রশাসনের মাধ্যমে এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা গৌতম দাস। জানা গিয়েছে, গঙ্গারামপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাতিডোবা এলাকায় বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা নিয়ে শনিবার রাত্রে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেন সত্য মালো নামক ওই বিজেপি কর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে এক তৃণমূল কর্মীকে আটক করেন পুলিশ। এমন ঘটনা জানতে পেরে রবিবার গঙ্গারামপুর থানায় ছুটে যান তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রার্থী গৌতম দাস। পুরো বিষয় নিয়ে আলোচনার পরে তিনি সাংবাদিকদের সামনে জানান, শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন বিজেপি, মিথ্যা মামলায় তৃণমূলের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আইনকে অবৈধভাবে ব্যবহার করছে বিজেপি। তিনি আরো জানিয়েছেন, জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে সত্য ঘটনা যেন সবার সামনে আসে সেই বিষয়ে প্রশাসন নজর দেবে।1
- সকলে বলছে আমাদের রাস্তাটা ঠিক কইয়াই জন্য অনুরোধ করা হচ্ছে1
- উত্তর দিনাজপুরের ইসলামপুরে, গ্যাস ডেলিভারি কর্মীর“গ্যাস ডেলিভারি কর্মীর উপর নৃশংস হামলা! আজ রাতেই বন্ধ হতে পারে গ্যাস পরিষেবা—আতঙ্কে সাধারণ মানুষ”1
- করণদিঘী ঝড় বৃষ্টির দাপট।রবিবার ভোররাতে ও দিনের বেলায় করণদিঘী থানার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির দাপট, লাহুতাড়া মেহেন্দাবাড়ি সহ বিভিন্ন এলাকায় রাতের ঝড়ে টিনের ঘরের চাল উড়ে যায়,ঝড়ে ক্ষয়ক্ষতি হয় প্রচুর বাড়ি সহ গাছপালা ভেঙ্গে যায়। করণদিঘী তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন, এলাকার লোকজন সাথে কথা বলেন,পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল।1
- পুরাতন মালদায় রাতের অন্ধকার কাটতে না কাটতেই সামনে এল পরপর দুই পথ দুর্ঘটনার ছবি। একদিকে প্রাণ হারালেন এক যুবক, অন্যদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে লড়ছেন এক গাড়িচালক।প্রথম ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে নারায়ণপুর মিশন রোড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, গাজোলের বাসিন্দা এক যুবক বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই একটি দ্রুতগতির গাড়ি তার বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ভয়াবহ সেই ধাক্কায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে এলেও শেষরক্ষা হয়নি,ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।এরপর ভোর হতেই আবার দুর্ঘটনা নারায়ণপুর চাকি মোড়ে। রাস্তার উপর চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা একটি বড়ো লরিতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ছোটো লরি। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে ছোটো লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন চালক, গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।দুটি ঘটনাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং মৃতদেহ ও আহতকে হাসপাতালে পাঠায়। কী কারণে এই পরপর দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।1
- পুরাতন মালদায় কয়েকদিনের টানা তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল। রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আচমকাই আকাশে মেঘ জমে শুরু হয় বৃষ্টিপাত। হঠাৎ এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় নাজেহাল অবস্থা ছিল সাধারণ মানুষের। সেই পরিস্থিতিতে এই বৃষ্টি অনেকটাই আরাম এনে দিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ীই এই বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কিছুটা ভোগান্তিও তৈরি হয়েছে—কোথাও কোথাও জল জমার খবর মিলেছে, তবে গরম থেকে মুক্তি পাওয়ায় খুশি সাধারণ মানুষ।1
- ভোট পরবর্তী হিংসা, বিজেপির বুথ এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঘটনা।ঘটনায় থানায় লিখিত অভিযোগ আহত বুথ এজেন্টের। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভার বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের ৮৭ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট ছিলেন সত্য মালো। অভিযোগ, গতকাল রাত্রে গঙ্গারামপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাতিডোবা এলাকার সত্য মালোর বাড়িতে গিয়ে সত্য মালোকে মারধোর করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর পুরো বিষয় নিয়ে বেশ কয়েকজনের নামে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেন সত্য মালো। ঘটনার খবর পেয়ে রাত্রেই প্রথমে ঘটনাস্থলে ও পরে গঙ্গারামপুর থানায় পৌঁছায় বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় ও বিজেপির নেতৃত্বরা। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার একজনকে আটক করেছেন।1