রবিবার, ২১ জুন ২০২৬ তারিখে, সারা বিশ্ব যখন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে, ঠিক সেই সময়ে বিজেপি মোহনপুর মন্ডলের উদ্যোগে মোহনপুর বিধানসভার তুলাবাগান স্থিত সিন্থেটিক ফুটবল মাঠে এক যোগাসন কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সহ বহু স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শরীরচর্চা, যোগ, ব্যায়াম এবং প্রাণায়ামের আয়োজন করা হয়েছিল। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী রতন লাল নাথ তাঁর বক্তব্যে বলেন যে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আজ সারা পৃথিবীব্যাপী যোগ দিবস পালিত হচ্ছে। এর অংশ হিসাবেই মোহনপুর এবং রাজ্যের প্রতিটি মণ্ডলে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, মোহনপুর মণ্ডলের বর্ণাঢ্য আয়োজন এবং ছাত্র-যুব প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। যোগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী রতন লাল নাথ বলেন যে, এটি কেবল শরীরচর্চা নয়, বরং সুস্থ শরীর, শান্ত মন ও সুষম জীবনের এক অনন্য পথ। তিনি সকলকে নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে নিজেদের সুস্থ ও শক্তিশালী রাখার অঙ্গীকার করার আহ্বান জানান।

- রবিবার রাজধানী আগরতলার রঞ্জিতনগর এলাকায় কাটাখালের পাশ থেকে শুভজিৎ পাল (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শুভজিৎ পাল আগরতলার চান্দিনামুড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি হিসেবে পরিচিত। তাঁর পিতার নাম বিশ্বজিৎ পাল। এই ঘটনায় পরিবার মৃত যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে।1
- আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আগরতলার বিজয় কুমার স্কুলে যোগা দিবস পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।1
- কমলপুর, খোয়াই এবং আগরতলার মধ্যে সংযোগ স্থাপনকারী ২০৮ নম্বর জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল।1
- বিশালগড় বার এসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন আইনজীবী জাকির। তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।1
- খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এবং এর ফলে দশটি হাঁস মারা গেছে। এই ঘটনায় সমগ্র এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।4
- আজ “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই মূলভাবকে সামনে রেখে সোনামুড়া মহকুমাতেও দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে কেবল ব্যায়াম হিসেবে নয়, বরং শরীর, মন ও আত্মার অপূর্ব সমন্বয় হিসেবে তুলে ধরে এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এই অনুষ্ঠানে মহকুমা শাসক রাজু দেব, মহকুমা যুব এবং ক্রীড়া আধিকারিক, বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ এবং শুভ্রজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় দিনটির তাৎপর্য এবং সুস্থ শরীর ও মন গঠনের ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিহার্যতা তুলে ধরেন। এছাড়াও এদিন মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লক প্রাঙ্গণে একটি যোগ অভ্যাস শিবির আয়োজিত হয়েছিল। এই শিবিরে ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন।1
- প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণে গোটা এলাকা গভীর শোক ও স্তব্ধতায় ডুবে গেছে। তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এমডিসি হলিউড চাকমা-সহ টিসিএফ-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রয়াত নেতার বাসভবনে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ এবং এলাকার মানুষ প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করেছেন।1
- উমাকান্ত অ্যাকাডেমির ১৯৭৬ সালের প্রাক্তন ছাত্ররা তাঁদের স্কুলে পড়াশোনার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। এই উদযাপনের অংশ হিসেবে তাঁরা বৃক্ষ রোপণ করেন এবং আরও নানা কার্যক্রমে অংশ নেন। এই অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।1