logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

আজ “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই মূলভাবকে সামনে রেখে সোনামুড়া মহকুমাতেও দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে কেবল ব্যায়াম হিসেবে নয়, বরং শরীর, মন ও আত্মার অপূর্ব সমন্বয় হিসেবে তুলে ধরে এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এই অনুষ্ঠানে মহকুমা শাসক রাজু দেব, মহকুমা যুব এবং ক্রীড়া আধিকারিক, বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ এবং শুভ্রজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় দিনটির তাৎপর্য এবং সুস্থ শরীর ও মন গঠনের ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিহার্যতা তুলে ধরেন। এছাড়াও এদিন মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লক প্রাঙ্গণে একটি যোগ অভ্যাস শিবির আয়োজিত হয়েছিল। এই শিবিরে ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন।

1 hr ago
user_News On Tiprasa
News On Tiprasa
Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
1 hr ago

আজ “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই মূলভাবকে সামনে রেখে সোনামুড়া মহকুমাতেও দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে কেবল ব্যায়াম হিসেবে নয়, বরং শরীর, মন ও আত্মার অপূর্ব সমন্বয় হিসেবে তুলে ধরে এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এই অনুষ্ঠানে মহকুমা শাসক রাজু দেব, মহকুমা যুব এবং ক্রীড়া আধিকারিক, বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ এবং শুভ্রজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় দিনটির তাৎপর্য এবং সুস্থ শরীর ও মন গঠনের ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিহার্যতা তুলে ধরেন। এছাড়াও এদিন মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লক প্রাঙ্গণে একটি যোগ অভ্যাস শিবির আয়োজিত হয়েছিল। এই শিবিরে ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন।

More news from ত্রিপুরা and nearby areas
  • আজ “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই মূলভাবকে সামনে রেখে সোনামুড়া মহকুমাতেও দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে কেবল ব্যায়াম হিসেবে নয়, বরং শরীর, মন ও আত্মার অপূর্ব সমন্বয় হিসেবে তুলে ধরে এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এই অনুষ্ঠানে মহকুমা শাসক রাজু দেব, মহকুমা যুব এবং ক্রীড়া আধিকারিক, বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ এবং শুভ্রজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় দিনটির তাৎপর্য এবং সুস্থ শরীর ও মন গঠনের ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিহার্যতা তুলে ধরেন। এছাড়াও এদিন মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লক প্রাঙ্গণে একটি যোগ অভ্যাস শিবির আয়োজিত হয়েছিল। এই শিবিরে ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন।
    1
    আজ “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই মূলভাবকে সামনে রেখে সোনামুড়া মহকুমাতেও দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে কেবল ব্যায়াম হিসেবে নয়, বরং শরীর, মন ও আত্মার অপূর্ব সমন্বয় হিসেবে তুলে ধরে এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এই অনুষ্ঠানে মহকুমা শাসক রাজু দেব, মহকুমা যুব এবং ক্রীড়া আধিকারিক, বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ এবং শুভ্রজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় দিনটির তাৎপর্য এবং সুস্থ শরীর ও মন গঠনের ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিহার্যতা তুলে ধরেন।

এছাড়াও এদিন মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লক প্রাঙ্গণে একটি যোগ অভ্যাস শিবির আয়োজিত হয়েছিল। এই শিবিরে ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    1 hr ago
  • আগরতলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বালুরচর এলাকা থেকে শুভজিৎ নামের ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পশ্চিম থানা এবং রামনগর পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
    1
    আগরতলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বালুরচর এলাকা থেকে শুভজিৎ নামের ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পশ্চিম থানা এবং রামনগর পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
    user_সাহসী কন্ঠ।
    সাহসী কন্ঠ।
    Artist Bishalgarh, Sepahijala•
    12 min ago
  • আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আগরতলার বিজয় কুমার স্কুলে যোগা দিবস পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
    1
    আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আগরতলার বিজয় কুমার স্কুলে যোগা দিবস পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    2 hrs ago
  • বিজ্ঞান ও পরিবেশ দফতরের অধীনস্থ বায়ো টেকনোলজি বিভাগের তহবিল থেকে এক কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চলা তদন্তে এনসিসি থানার পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বায়ো টেকনোলজি দফতরের কোটি টাকা তছরুপের এই কাণ্ডে চারটি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। ধৃত অভিযুক্তের নাম সঞ্জীব দেব, যিনি রাজধানী আগরতলার উজান অভয়নগর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
    1
    বিজ্ঞান ও পরিবেশ দফতরের অধীনস্থ বায়ো টেকনোলজি বিভাগের তহবিল থেকে এক কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চলা তদন্তে এনসিসি থানার পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বায়ো টেকনোলজি দফতরের কোটি টাকা তছরুপের এই কাণ্ডে চারটি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।

ধৃত অভিযুক্তের নাম সঞ্জীব দেব, যিনি রাজধানী আগরতলার উজান অভয়নগর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    23 hrs ago
  • খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এবং এর ফলে দশটি হাঁস মারা গেছে। এই ঘটনায় সমগ্র এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
    4
    খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এবং এর ফলে দশটি হাঁস মারা গেছে। এই ঘটনায় সমগ্র এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
    user_কালিদাস ভৌমিক
    কালিদাস ভৌমিক
    Local News Reporter Khowai, Tripura•
    1 hr ago
  • প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণে গোটা এলাকা গভীর শোক ও স্তব্ধতায় ডুবে গেছে। তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এমডিসি হলিউড চাকমা-সহ টিসিএফ-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রয়াত নেতার বাসভবনে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ এবং এলাকার মানুষ প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করেছেন।
    1
    প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণে গোটা এলাকা গভীর শোক ও স্তব্ধতায় ডুবে গেছে। তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এমডিসি হলিউড চাকমা-সহ টিসিএফ-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রয়াত নেতার বাসভবনে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ এবং এলাকার মানুষ প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করেছেন।
    user_News 24 Network
    News 24 Network
    Ambassa, Dhalai•
    2 hrs ago
  • রবিবার সিপাহীজলা জেলা ভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ভারতরত্ন অটল বিহারী বাজপাই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন। সিপাহীজলা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, কর্মকর্তা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০০ জন এই জেলা ভিত্তিক যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজীব সূত্রধর এবং চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। রাজ্যপাল, জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য অতিথিরাও সকলের সঙ্গে যোগাসনে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যপাল জোর দিয়ে বলেন যে, যোগব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও উল্লেখ করেন যে নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। রাজ্যপাল সকলকে তাঁদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
    1
    রবিবার সিপাহীজলা জেলা ভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ভারতরত্ন অটল বিহারী বাজপাই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন। সিপাহীজলা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, কর্মকর্তা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০০ জন এই জেলা ভিত্তিক যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজীব সূত্রধর এবং চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। রাজ্যপাল, জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য অতিথিরাও সকলের সঙ্গে যোগাসনে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যপাল জোর দিয়ে বলেন যে, যোগব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও উল্লেখ করেন যে নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। রাজ্যপাল সকলকে তাঁদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    1 hr ago
  • গোমতী জেলায় মহিলাদের সুরক্ষা, আইনি সহায়তা এবং ন্যায়বিচারের জন্য প্রতিষ্ঠিত ওয়ান স্টপ সেন্টারগুলি কিছু ব্যক্তির ব্যক্তিগত রোজগারের আখড়ায় পরিণত হয়েছে কিনা, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর তথা আইনজীবী দেবজিতা শিব। চন্দ্রপুর ৭ নম্বর কলোনির বাসিন্দা শুভম শীল অভিযোগ করেছেন যে, পারিবারিক সমস্যার সুযোগ নিয়ে বিবাহ বিচ্ছেদের নামে তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। শুভম আরও দাবি করেছেন যে, এই টাকা চাওয়ার ফোনালাপের রেকর্ডিংও তাঁর কাছে রয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে, সরকারি অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠানে যেখানে আইনি সহায়তা দেওয়ার জন্য সরকার বেতন দিচ্ছে, সেখানে একজন দিনমজুরের কাছ থেকে কোন আইন বা সরকারি নিয়মের বলে টাকা দাবি করা হলো? নাকি সরকারি পদকে ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা ফাঁদা হচ্ছে? সূত্রের দাবি, একদিকে ওয়ান স্টপ সেন্টার থেকে সরকারি বেতন এবং অন্যদিকে সেন্টারে আসা বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য মামলার পক্ষদের নিজের মক্কেল বানিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে দেবজিতা শিব 'এক ঢিলে দুই পাখি' মারছেন বলে অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি শুধুমাত্র অনৈতিক নয়, সরকারি দায়িত্বের চরম অপব্যবহার। শুভমের পরিবারের পক্ষ থেকে আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দিয়ে বলা হয়, ১২ হাজার টাকার এক পয়সাও কম হবে না, যা আইনি সহায়তা নাকি দর কষাকষি করে টাকা আদায়ের প্রক্রিয়া, তা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে যে, ওয়ান স্টপ সেন্টারে ২৪ ঘণ্টা উপস্থিত থাকার কথা থাকলেও দেবজিতা শিব দিনের অধিকাংশ সময় আদালতে ব্যক্তিগত আইন পেশায় ব্যস্ত থাকেন, যা তাঁর সরকারি দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, জেলাশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই সমস্ত বিষয়ে অবগত? যদি তারা অবগত হন, তাহলে কেন এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি? আর যদি অবগত না হন, তাহলে প্রশাসনিক নজরদারি কোথায়? গোমতী জেলার সাধারণ মানুষের পক্ষ থেকে এই ঘটনা ধামাচাপা না দিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাদের মতে, অভিযোগ মিথ্যা হলে সত্য সামনে আসুক, আর অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, কারণ জনগণের করের টাকায় পরিচালিত কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তিগত আয়ের যন্ত্রে পরিণত করার অধিকার কারও নেই।
    1
    গোমতী জেলায় মহিলাদের সুরক্ষা, আইনি সহায়তা এবং ন্যায়বিচারের জন্য প্রতিষ্ঠিত ওয়ান স্টপ সেন্টারগুলি কিছু ব্যক্তির ব্যক্তিগত রোজগারের আখড়ায় পরিণত হয়েছে কিনা, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর তথা আইনজীবী দেবজিতা শিব। চন্দ্রপুর ৭ নম্বর কলোনির বাসিন্দা শুভম শীল অভিযোগ করেছেন যে, পারিবারিক সমস্যার সুযোগ নিয়ে বিবাহ বিচ্ছেদের নামে তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। শুভম আরও দাবি করেছেন যে, এই টাকা চাওয়ার ফোনালাপের রেকর্ডিংও তাঁর কাছে রয়েছে।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে, সরকারি অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠানে যেখানে আইনি সহায়তা দেওয়ার জন্য সরকার বেতন দিচ্ছে, সেখানে একজন দিনমজুরের কাছ থেকে কোন আইন বা সরকারি নিয়মের বলে টাকা দাবি করা হলো? নাকি সরকারি পদকে ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা ফাঁদা হচ্ছে? সূত্রের দাবি, একদিকে ওয়ান স্টপ সেন্টার থেকে সরকারি বেতন এবং অন্যদিকে সেন্টারে আসা বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য মামলার পক্ষদের নিজের মক্কেল বানিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে দেবজিতা শিব 'এক ঢিলে দুই পাখি' মারছেন বলে অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি শুধুমাত্র অনৈতিক নয়, সরকারি দায়িত্বের চরম অপব্যবহার। শুভমের পরিবারের পক্ষ থেকে আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দিয়ে বলা হয়, ১২ হাজার টাকার এক পয়সাও কম হবে না, যা আইনি সহায়তা নাকি দর কষাকষি করে টাকা আদায়ের প্রক্রিয়া, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

অভিযোগ উঠেছে যে, ওয়ান স্টপ সেন্টারে ২৪ ঘণ্টা উপস্থিত থাকার কথা থাকলেও দেবজিতা শিব দিনের অধিকাংশ সময় আদালতে ব্যক্তিগত আইন পেশায় ব্যস্ত থাকেন, যা তাঁর সরকারি দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, জেলাশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই সমস্ত বিষয়ে অবগত? যদি তারা অবগত হন, তাহলে কেন এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি? আর যদি অবগত না হন, তাহলে প্রশাসনিক নজরদারি কোথায়? গোমতী জেলার সাধারণ মানুষের পক্ষ থেকে এই ঘটনা ধামাচাপা না দিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাদের মতে, অভিযোগ মিথ্যা হলে সত্য সামনে আসুক, আর অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, কারণ জনগণের করের টাকায় পরিচালিত কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তিগত আয়ের যন্ত্রে পরিণত করার অধিকার কারও নেই।
    user_Digital Info Times
    Digital Info Times
    Newsagent আমবাসা, ধলাই, ত্রিপুরা•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.