রবিবার সিপাহীজলা জেলা ভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ভারতরত্ন অটল বিহারী বাজপাই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন। সিপাহীজলা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, কর্মকর্তা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০০ জন এই জেলা ভিত্তিক যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজীব সূত্রধর এবং চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। রাজ্যপাল, জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য অতিথিরাও সকলের সঙ্গে যোগাসনে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যপাল জোর দিয়ে বলেন যে, যোগব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও উল্লেখ করেন যে নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। রাজ্যপাল সকলকে তাঁদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

- আজ “এক পৃথিবী, এক স্বাস্থ্য” এই মূলভাবকে সামনে রেখে সোনামুড়া মহকুমাতেও দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে পালিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগকে কেবল ব্যায়াম হিসেবে নয়, বরং শরীর, মন ও আত্মার অপূর্ব সমন্বয় হিসেবে তুলে ধরে এদিন মহকুমার মূল অনুষ্ঠানটি সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এই অনুষ্ঠানে মহকুমা শাসক রাজু দেব, মহকুমা যুব এবং ক্রীড়া আধিকারিক, বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ এবং শুভ্রজিত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত আলোচনায় দিনটির তাৎপর্য এবং সুস্থ শরীর ও মন গঠনের ক্ষেত্রে যোগব্যায়ামের অপরিহার্যতা তুলে ধরেন। এছাড়াও এদিন মহকুমার ধনপুর বিধানসভার অন্তর্গত মোহনভোগ ব্লক প্রাঙ্গণে একটি যোগ অভ্যাস শিবির আয়োজিত হয়েছিল। এই শিবিরে ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বহু মানুষ অংশগ্রহণ করেন।1
- বিশালগড় বার এসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন আইনজীবী জাকির। তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।1
- রবিবার রাজধানী আগরতলার রঞ্জিতনগর এলাকায় কাটাখালের পাশ থেকে শুভজিৎ পাল (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শুভজিৎ পাল আগরতলার চান্দিনামুড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি হিসেবে পরিচিত। তাঁর পিতার নাম বিশ্বজিৎ পাল। এই ঘটনায় পরিবার মৃত যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে।1
- আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আগরতলার বিজয় কুমার স্কুলে যোগা দিবস পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।1
- কমলপুর, খোয়াই এবং আগরতলার মধ্যে সংযোগ স্থাপনকারী ২০৮ নম্বর জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল।1
- খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এবং এর ফলে দশটি হাঁস মারা গেছে। এই ঘটনায় সমগ্র এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।4
- প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণে গোটা এলাকা গভীর শোক ও স্তব্ধতায় ডুবে গেছে। তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এমডিসি হলিউড চাকমা-সহ টিসিএফ-এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রয়াত নেতার বাসভবনে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ এবং এলাকার মানুষ প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করেছেন।1
- রবিবার সিপাহীজলা জেলা ভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ভারতরত্ন অটল বিহারী বাজপাই চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন। সিপাহীজলা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, কর্মকর্তা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০০ জন এই জেলা ভিত্তিক যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজীব সূত্রধর এবং চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। রাজ্যপাল, জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য অতিথিরাও সকলের সঙ্গে যোগাসনে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যপাল জোর দিয়ে বলেন যে, যোগব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও উল্লেখ করেন যে নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। রাজ্যপাল সকলকে তাঁদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।1