Shuru
Apke Nagar Ki App…
বৃষ্টিতে ভেসে গেল সাঁকো, বিচ্ছিন্ন গ্রাম। প্রতিশ্রুতির সেতু আজও অধরা। বৃষ্টিতে ভেসে গেল সাঁকো, বিচ্ছিন্ন গ্রাম। প্রতিশ্রুতির সেতু আজও অধরা।
Uttorer Hawa উত্তরের হাওয়া
বৃষ্টিতে ভেসে গেল সাঁকো, বিচ্ছিন্ন গ্রাম। প্রতিশ্রুতির সেতু আজও অধরা। বৃষ্টিতে ভেসে গেল সাঁকো, বিচ্ছিন্ন গ্রাম। প্রতিশ্রুতির সেতু আজও অধরা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বৃষ্টির পর ভবানীগঞ্জ বাজারে পরিদর্শন, সচেতনতার বার্তা পৌরসভার1
- Post by News Reporter সাংবাদিক1
- ভোট পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তৎপর প্রশাসন। উল্লেখ্য, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই এলাকায়। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট এবং ৪ মে ফলাফল ঘোষণাকে সামনে রেখে কোনওরকম অশান্তি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সাহেবগঞ্জ থানার অন্তর্গত নজিরহাট বাজার ও সালমারা বাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনী (CAPF)-কে সঙ্গে নিয়ে এরিয়া ডমিনেশন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) প্রশান্ত দেবনাথ। উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়। এদিন বাজার এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী সময়ে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে নজর রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।1
- #মাথাভাঙা ২ ব্লকের পারডুবিতে এক দম্পতির গ#লা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে#Mathabhanga#CoochBehar #WestBengal #CrimeNews #DoubleMurder #MurderInvestigation #BreakingNews #ShockingIncident #VillageCrime #PoliceInvestigation #LawAndOrder #CrimeReport #FamilyTragedy #LoveAffairDispute #JusticeForVictims #RuralCrime #IndiaNews #CrimeStory #NewsUpdate #SeriousCrime1
- Allah Hu Akbar Allah Hu Akbar Assalam Walekum 1 million has back please 1 million like was youth program 1 million1
- *পাগলাপীর বাজারে বিজেপির মিছিলের পর তৃণমূলের শান্তির বার্তা* গতকাল পাগলাপীর বাজারে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ছোট শালবাড়ি অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথের উদ্যোগে পাগলাপীর বাজারে এই কর্মসূচি পালিত হয়। বুধবার পাগলাপীর বাজারে বিজেপির পক্ষ থেকে 'বিজয়া উল্লাস' ও বিজয় মিছিল করা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই মিছিলকে ঘিরে বাজার এলাকায় অশালীন স্লোগান ও আচরণের ফলে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেজন্যই তৃণমূলের এই শান্তি-উদ্যোগ। বৃহস্পতিবার বিকেলে ২৭২ নম্বর বুথের তৃণমূল নেতৃত্ব পাগলাপীর বাজারে দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। এলাকায় যাতে কোনও ধরনের উস্কানি বা অশান্তি না ছড়ায়, সেজন্য সকলকে সতর্ক থাকতে বলা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭২ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া, বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন, বুথ চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া ও হাবিবুর রহমান। এছাড়াও বুথের অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা যোগ দেন। পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া বলেন, "পাগলাপীর বাজার আমাদের সকলের। এখানে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে ব্যবসা করেন, থাকেন। গতকালের ঘটনায় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমরা চাই না সামান্য বিষয় নিয়ে এলাকার শান্তি নষ্ট হোক। তাই সবাইকে নিয়ে শান্তির বার্তা দিলাম।" বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন বলেন, "রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এলাকার শান্তি সবার আগে। কোনও উস্কানিতে পা না দিয়ে সবাইকে একসঙ্গে থাকতে হবে।" তৃণমূলের এই উদ্যোগের পর বৃহস্পতিবার থেকে পাগলাপীর বাজারের পরিস্থিতি স্বাভাবিক। দোকানপাট খোলা রয়েছে এবং পুলিশও এলাকায় নজরদারি চালাচ্ছে।1
- মাথাভাঙ্গা এলাকায় বৃদ্ধ দম্পতি খুনের ঘটনাকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক সম্ভাবনা—এর মধ্যে অন্যতম নাতির প্রেমঘটিত সম্পর্ক, আবার অন্যদিকে পুরনো শত্রুতার দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করতেন এবং প্রতিবেশীদের সঙ্গে তেমন কোনো প্রকাশ্য বিবাদ ছিল না। ফলে হঠাৎ এই নৃশংস ঘটনার পেছনে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের অনুমান, পরিবারের ভেতরের কোনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এই ঘটনা ঘটতে পারে। বিশেষ করে নাতির একটি প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল কি না, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, জমি-বাড়ি সংক্রান্ত বিরোধ বা পুরনো শত্রুতার দিকটিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক টিমও তদন্তে নেমেছে, যাতে খুনের প্রকৃত কারণ দ্রুত সামনে আসে। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই এই রহস্যের জট খুলবে এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে।1
- Post by News Reporter সাংবাদিক1
- গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার অন্তর্গত নয়ারহাট ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার শুকারুকুঠি গ্রাম পঞ্চায়েতের নীলকমল ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তির নাম হযরত আলী। তার বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত কুশারহাট-থরাইখানা এলাকায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে প্রায় ৩৫.৪৭০ কেজি গাঁজা পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওঁত পেতে ছিল নয়ারহাট ফাঁড়ির পুলিশ। এরপর নীলকমল ব্রিজ এলাকায় তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ঘটনার পর ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোথা থেকে এই মাদক আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।1