মহেশতলার ২৫ নং ওয়ার্ডে শামীম আহমেদের নেতৃত্বে কর্মী সম্মেলন মহেশতলায় কর্মী সম্মেলন, ২০২৬ নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে জোর শামীম আহমেদের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলায় সংগঠন মজবুত করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। মহেশতলার পর্যবেক্ষক শামীম আহমেদের নির্দেশে এবং ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী রেজাউল হকের তত্ত্বাবধানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ নাগ চৌধুরী, ডায়মন্ড হারবার–যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। জানা যাচ্ছে, নির্বাচন ঘোষণার আগেই কার্যত মহেশতলাকে সংগঠনের দিক থেকে সাজিয়ে তুলছেন পর্যবেক্ষক শামীম আহমেদ। গত কয়েকদিন ধরেই মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে একের পর এক কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রতিটি সম্মেলনে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব-অভিযোগ শুনছেন তিনি। কোথায় সংগঠনের দুর্বলতা রয়েছে তা খতিয়ে দেখে, সেগুলো কীভাবে ঠিক করা যাবে সে বিষয়েও কর্মীদের স্পষ্ট দিকনির্দেশ দিচ্ছেন। এদিন কর্মীদের উদ্দেশে শামীম আহমেদ বার্তা দেন, বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেকার যুবকদের জন্য নতুন আর্থিক সহায়তা—এই সমস্ত জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ—রাস্তা, আলো, পানীয় জল ও বিভিন্ন সামাজিক প্রকল্প—মানুষের সামনে তুলে ধরতে হবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালাতে হবে। এদিনের কর্মী সম্মেলনের শুরুতেই এসআইআর-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা কর্মীদের উৎসাহিত করতে তাদের সম্মানিত করা হয়। সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মীদের উদ্দেশে শামীম আহমেদ বলেন, “কর্মীরাই দলের আসল সম্পদ। বুথ স্তরের কর্মীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে রেকর্ড ভোটে দলকে জয়ী করা সম্ভব।” মহেশতলায় এই কর্মী সম্মেলনকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

- মহেশতলায় কর্মী সম্মেলন, ২০২৬ নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে জোর শামীম আহমেদের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলায় সংগঠন মজবুত করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। মহেশতলার পর্যবেক্ষক শামীম আহমেদের নির্দেশে এবং ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী রেজাউল হকের তত্ত্বাবধানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ নাগ চৌধুরী, ডায়মন্ড হারবার–যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। জানা যাচ্ছে, নির্বাচন ঘোষণার আগেই কার্যত মহেশতলাকে সংগঠনের দিক থেকে সাজিয়ে তুলছেন পর্যবেক্ষক শামীম আহমেদ। গত কয়েকদিন ধরেই মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে একের পর এক কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রতিটি সম্মেলনে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব-অভিযোগ শুনছেন তিনি। কোথায় সংগঠনের দুর্বলতা রয়েছে তা খতিয়ে দেখে, সেগুলো কীভাবে ঠিক করা যাবে সে বিষয়েও কর্মীদের স্পষ্ট দিকনির্দেশ দিচ্ছেন। এদিন কর্মীদের উদ্দেশে শামীম আহমেদ বার্তা দেন, বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেকার যুবকদের জন্য নতুন আর্থিক সহায়তা—এই সমস্ত জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ—রাস্তা, আলো, পানীয় জল ও বিভিন্ন সামাজিক প্রকল্প—মানুষের সামনে তুলে ধরতে হবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালাতে হবে। এদিনের কর্মী সম্মেলনের শুরুতেই এসআইআর-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা কর্মীদের উৎসাহিত করতে তাদের সম্মানিত করা হয়। সম্মেলনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মীদের উদ্দেশে শামীম আহমেদ বলেন, “কর্মীরাই দলের আসল সম্পদ। বুথ স্তরের কর্মীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে রেকর্ড ভোটে দলকে জয়ী করা সম্ভব।” মহেশতলায় এই কর্মী সম্মেলনকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।1
- Post by JBP NEWS BANGLA1
- সায়নীর বক্তব্যে তোলপাড় সংসদ ভবন #news #tmcnews1
- Hafezpur is not a coolie-pole.2
- Post by KHABOR EKON1
- Post by BARUIPUR UPDATE1
- Post by Baruipur বার্তা1
- Post by Santanu Mondal1