Shuru
Apke Nagar Ki App…
চালসায় মেগা রোড-শো: নাগরাকাটায় বিজেপি প্রার্থীর সমর্থনে ঝড় তুললেন মিঠুন চক্রব ডুয়ার্সের মাটিতে ফের একবার 'মহাগুরু'। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে তুঙ্গে মেজাজ। কয়েক দিন আগেই মালবাজারে ঝড় তুলেছিলেন, আর আজ মিঠুন চক্রবর্তী পা রাখলেন চালসায়। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংড়ার সমর্থনে আয়োজিত এই মেগা রোড-শো ঘিরে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। এদিন ঠিক সময়েই টিয়া বনের হেলিপ্যাডে অবতরণ করে সুপারস্টারের হেলিকপ্টার।
NEWS OODLABARI
চালসায় মেগা রোড-শো: নাগরাকাটায় বিজেপি প্রার্থীর সমর্থনে ঝড় তুললেন মিঠুন চক্রব ডুয়ার্সের মাটিতে ফের একবার 'মহাগুরু'। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে তুঙ্গে মেজাজ। কয়েক দিন আগেই মালবাজারে ঝড় তুলেছিলেন, আর আজ মিঠুন চক্রবর্তী পা রাখলেন চালসায়। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংড়ার সমর্থনে আয়োজিত এই মেগা রোড-শো ঘিরে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। এদিন ঠিক সময়েই টিয়া বনের হেলিপ্যাডে অবতরণ করে সুপারস্টারের হেলিকপ্টার।
More news from Darjeeling and nearby areas
- খড়িবাড়ি থেকে নকশালবাড়ি: বাম জোটের শক্তি প্রদর্শনে সেলিমের জোর প্রচার!1
- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে ব্যাপক রদ বদল। মনোনয়নপত্র জমা দিলেও বিজেপিকে সমর্থন করার দাবি জানালেন কামতাপুর স্টেট বিমান কাউন্সিল। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি তপতি রায় মল্লিক।1
- গলা জড়িয়ে ধরলেন ধুপগুড়ির দুই নির্দল প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনই। তবে নির্দল প্রার্থীদের প্রচার এবং প্রসার দুটোই বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল এবং বিজেপির উভয় দলের ভোট কাটার আশঙ্কা1
- বিজেপির একটি সভায় ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা গাদং এক নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চিন্তা মোহন রায়ের উপস্থিতিকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সাম্প্রতিক কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় তিনি বিজেপির প্রার্থী নরেশ চন্দ্র রায়ের একটি সভায় বসে আছেন এবং নরেশ চন্দ্র রায়ের সঙ্গে কথাবার্তা বলছেন। এমন ভিডিও ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই বিরূপ মন্তব্য দেখা যায়। আর যা নিয়ে তৈরি হয় বিতর্ক ধুপগুড়ি রাজনীতিতে। পরে অবশ্য তিনি সাংবাদিকদের ডেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য সেখানে গেলে এই ধরনের ঘটনা ঘটবে তিনি বুঝতে পারেননি তাই তিনি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছেন। #Breaking #Dhupguri #CPIM1
- হাতেগোনা আর কদিন বাদে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে আধা সেনাবাহিনীর সাজোয়া গাড়ি ঢুকেছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। আর সেই গাড়িকে নিয়েই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। তিনি বললেন সাজুয়া গাড়ি বাংলার রয়েল বেঙ্গল টাইগার খেয়ে নেবে। তিনি বিদ গ্রুপের সুরে আরো বলেন, বাপ জন্মে এরকম গাড়ি কখনো দেখি নাই।1
- Post by Kinkar roy Journalist1
- পানিট্যাংকিতে ফাঁসিদেওয়া বিধানসভা আসনের সিপিআইএম প্রার্থীর সমর্থনে সভা করলেন মোহাম্মদ সালিম।1
- ভোটারদের অভয় দিলেন প্রশাসন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে ময়দানে প্রশাসন ময়নাগুড়ি: আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে তৎপর প্রশাসন ও পুলিশ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ময়নাগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সাপটি বাড়ি ২ নম্বর অঞ্চলের একাধিক বুথে পৌঁছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সন্দীপ ঘোষ ,পুলিশ সুপার অমরনাথ কে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন তারা সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার , কাশীর ডাঙ্গা বুথ এলাকা, ছোট দোমোহনি বাজার সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুবিধা-অসুবিধার কথা এবং ভোটকে ঘিরে কোনো আশঙ্কা বা সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন। ভোটারদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আধিকারিকরা আশ্বস্ত করেন যে, নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত।1
- দুই নির্দল প্রার্থীর সৌহার্দ্য সম্পর্কে বললেন কে এসডিসির প্রার্থী। নমঃশূদ্র সমর্থিত খাট চিহ্নের প্রতীকে প্রার্থী হয়েছেন মলয় সিদ্ধা। সেন্ট্রাল ডুয়ার্স প্রেসক্লাবে অনুষ্ঠান চলাকালীন দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।1