রাজ সিংহাসনে শেষ পর্যন্ত কে বসতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।#haldibari, coochbehar রাজ সিংহাসনে শেষ পর্যন্ত কে বসতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। গত ২৩শে এপ্রিল প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছিল, যেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের ওপর শান্তিই বজায় ছিল। তবে আজ, দ্বিতীয় দফার ১৪২টি আসনের ছবিটা একদম আলাদা। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তি আর রাজনৈতিক উত্তেজনার খবর। প্রথম দফার ভোটে নজর কেড়েছিল ৮০ শতাংশেরও বেশি ভোটদান, যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। উচ্চ ভোটদানের এই হার ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা। তৃণমূল না বিজেপি—কার পাল্লা ভারী? এই উৎকণ্ঠা এখন দুই শিবিরেই স্পষ্ট। ঠিক এই আবহে হলদিবাড়ির চিত্রটা নজরকাড়া। লটারির দোকান থেকে পানের দোকান—সব জায়গাতেই ভিড়। রাজনৈতিক নেতা থেকে সাধারণ ভোটার, সবার চোখ মোবাইলের স্ক্রিন কিংবা টিভির পর্দায়। আলোচনার কেন্দ্রবিন্দু একটাই—দ্বিতীয় দফার ভোটের গতিপ্রকৃতি এবং কার ঝুলিতে যাচ্ছে শেষ হাসি। রেকর্ড ভোট কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শাসকদলের ভিত আরও শক্ত হওয়ার প্রমাণ? উত্তর মিলবে আগামী ৪ঠা মে অর্থাৎ ফলাফল ঘোষণার দিন।

- সকাল সকাল ভোট দিলেন অভয়ার মা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি viral1
- Post by MAYNAGURI TIME1
- Post by UNNEWS1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- দ্বিতীয় দফার ভোট মিটতেই এদিন সন্ধ্যায় বিজেপির বুথ কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেল। সন্ধ্যায় পাগলাপীর বাজারে নগড় নেপড়া বুথ কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথ কমিটির সভাপতি রবিন বর্মন জানান এবারের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটের মার্জিনও অনেকটাই বেড়ে গেছে। এই ভোটের ফলাফল কার্যত বিজেপির দিকেই জনাদেশ রয়েছে বলেই তারা মনে করেন। এদিনের ওই বিজয় উল্লাসের মিছিলে রবিন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তা সুজন বর্মন, সাগর বর্মন,বকুল বর্মন, প্রসেনজিৎ রায়, এবং অমল বর্মন প্রমুখ। তাদের দাবি ৪ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলে, বিজেপিই রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। তাই তারা আজ আগাম বিজয় উল্লাস করেছেন। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই তারা দেখতে চান বলেও জানিয়েছেন।1
- গতকাল পাগলাপীর বাজারে বিজেপির মিছিলের পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপড়া ২৭২ নং বুথের পাগলা পীর বাজারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শান্তির বার্তা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পাগলাপীর বাজারে বিজেপির পক্ষ থেকে বিজয়া উল্লাস ও বিজয় মিছিল করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোটা বাজারজুড়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে প্রশমিত করতে নগর নেপড়া ২৭২ নং বুথের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭২ নং বুথের নেতৃত্ব হাবিবুর রহমান,বুথের পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া, বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন, বুথ চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা।1
- গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও গ্রামীণ সড়কে ভারী ডাম্পার চলাচলের জেরে রাস্তা ফেটে উল্টে গেল ডাম্পার গাড়ি। ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রামীণ সড়কে হরিণকুচি বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, ডাম্পারের চালক ও খালাসি সামান্য আহত হলেও বড়সড় প্রাণহানি ঘটেনি। তবে প্রায় ১০ মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।1
- Post by Jakir Islam1
- সিতাইঃ আন্তঃজেলা গাড়ি চুরি চক্রের দ্রুত পর্দাফাস করল সিতাই থানার পুলিশ।বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হাসপাতালের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স চুরির ঘটনা ঘটে। এরপর ফালাকাটা থানায় অভিযোগ দায়ের হলে, সেইখবর তৎক্ষণাৎ পৌঁছে যায় কোচবিহার জেলার সকল থানায়। এরপর জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হলে সিতাই থানার পুলিশের হাতে সাগরদীঘি ব্রিজের ওপরে শেষমেশ অ্যাম্বুলেন্স সহ ভোলা বর্মন(২৪) নামে এক যুবককে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ।তবে তার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না সেবিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।1