Shuru
Apke Nagar Ki App…
গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও গ্রামীণ সড়কে ভারী ডাম্পার চলাচলের জেরে রাস্তা ফেটে উল্টে গেল ডাম্পার গাড়ি। ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রামীণ সড়কে হরিণকুচি বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, ডাম্পারের চালক ও খালাসি সামান্য আহত হলেও বড়সড় প্রাণহানি ঘটেনি। তবে প্রায় ১০ মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।
SLK News সংবাদ মাধ্যম
গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও গ্রামীণ সড়কে ভারী ডাম্পার চলাচলের জেরে রাস্তা ফেটে উল্টে গেল ডাম্পার গাড়ি। ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রামীণ সড়কে হরিণকুচি বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, ডাম্পারের চালক ও খালাসি সামান্য আহত হলেও বড়সড় প্রাণহানি ঘটেনি। তবে প্রায় ১০ মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মাথাভাঙ্গা এলাকায় বৃদ্ধ দম্পতি খুনের ঘটনাকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক সম্ভাবনা—এর মধ্যে অন্যতম নাতির প্রেমঘটিত সম্পর্ক, আবার অন্যদিকে পুরনো শত্রুতার দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করতেন এবং প্রতিবেশীদের সঙ্গে তেমন কোনো প্রকাশ্য বিবাদ ছিল না। ফলে হঠাৎ এই নৃশংস ঘটনার পেছনে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের অনুমান, পরিবারের ভেতরের কোনো ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এই ঘটনা ঘটতে পারে। বিশেষ করে নাতির একটি প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল কি না, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, জমি-বাড়ি সংক্রান্ত বিরোধ বা পুরনো শত্রুতার দিকটিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক টিমও তদন্তে নেমেছে, যাতে খুনের প্রকৃত কারণ দ্রুত সামনে আসে। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই এই রহস্যের জট খুলবে এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে।1
- বৃষ্টির পর ভবানীগঞ্জ বাজারে পরিদর্শন, সচেতনতার বার্তা পৌরসভার1
- রাজ সিংহাসনে শেষ পর্যন্ত কে বসতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। গত ২৩শে এপ্রিল প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছিল, যেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের ওপর শান্তিই বজায় ছিল। তবে আজ, দ্বিতীয় দফার ১৪২টি আসনের ছবিটা একদম আলাদা। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তি আর রাজনৈতিক উত্তেজনার খবর। প্রথম দফার ভোটে নজর কেড়েছিল ৮০ শতাংশেরও বেশি ভোটদান, যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। উচ্চ ভোটদানের এই হার ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা। তৃণমূল না বিজেপি—কার পাল্লা ভারী? এই উৎকণ্ঠা এখন দুই শিবিরেই স্পষ্ট। ঠিক এই আবহে হলদিবাড়ির চিত্রটা নজরকাড়া। লটারির দোকান থেকে পানের দোকান—সব জায়গাতেই ভিড়। রাজনৈতিক নেতা থেকে সাধারণ ভোটার, সবার চোখ মোবাইলের স্ক্রিন কিংবা টিভির পর্দায়। আলোচনার কেন্দ্রবিন্দু একটাই—দ্বিতীয় দফার ভোটের গতিপ্রকৃতি এবং কার ঝুলিতে যাচ্ছে শেষ হাসি। রেকর্ড ভোট কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শাসকদলের ভিত আরও শক্ত হওয়ার প্রমাণ? উত্তর মিলবে আগামী ৪ঠা মে অর্থাৎ ফলাফল ঘোষণার দিন।1
- মাথাভাঙা শহরে এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ। ফাঁকা বাড়ি সুযোগে এক বাড়ি থেকে সোনা মালা সহ টিভি গ্যাস সিলিন্ডার বিভিন্ন জিনিস চুরি হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পরিবারের দাবি ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে টিভি, গ্যাস সিলিন্ডার , সোনার অলংকার সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।1
- চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকায় তেলের সংকট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশে পেট্রোল-ডিজেল পাচারের জেরেই একাধিক পাম্পে কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন, কোথাও সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, কোথাও সরবরাহ বন্ধ রয়েছে। এতে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। অভিযোগ, পণ্যবাহী ট্রাকে অতিরিক্ত তেল নিয়ে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। এতে মোটা অঙ্কের লাভ হচ্ছে বলেও দাবি উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।1
- Post by News Reporter সাংবাদিক1
- টানা কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন চাষের জমি। নিচু এলাকায় জল জমে থাকায় কৃষিজাত ফসল জলের তলায় তলিয়ে গেছে। বিশেষ করে ধান, শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগে পড়েছেন এলাকার কৃষকরা। অনেকেই জানান, সময়মতো জল না নামলে আরও বড় ক্ষতি হতে পারে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের দাবি উঠেছে প্রশাসনের কাছে। কৃষকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।1
- গাইঘাটার কুঁচলিয়া এলাকায় লুঙ্গি পরে ভোট দিতে আসায় এক ব্যক্তিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ১৮৯ নম্বর বুথে আব্দুল রউফ মন্ডল নামে ওই ভোটারকে ঢুকতে বাধা দেওয়া হলে বচসা শুরু হয়। অভিযোগ, জওয়ানরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পাল্টা ওই ভোটারের বিরুদ্ধেও কর্তব্যরত জওয়ানকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।1
- Post by News Reporter সাংবাদিক1