logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

টানা বৃষ্টিতে জলের তলায় চাষের জমি! মেখলিগঞ্জে মাথায় হাত কৃষকদের, বড় ক্ষতির আশঙ্কা টানা কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন চাষের জমি। নিচু এলাকায় জল জমে থাকায় কৃষিজাত ফসল জলের তলায় তলিয়ে গেছে। বিশেষ করে ধান, শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগে পড়েছেন এলাকার কৃষকরা। অনেকেই জানান, সময়মতো জল না নামলে আরও বড় ক্ষতি হতে পারে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের দাবি উঠেছে প্রশাসনের কাছে। কৃষকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

19 hrs ago
user_Tapas Roy
Tapas Roy
Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
19 hrs ago

টানা বৃষ্টিতে জলের তলায় চাষের জমি! মেখলিগঞ্জে মাথায় হাত কৃষকদের, বড় ক্ষতির আশঙ্কা টানা কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন চাষের জমি। নিচু এলাকায় জল জমে থাকায় কৃষিজাত ফসল জলের তলায় তলিয়ে গেছে। বিশেষ করে ধান, শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগে পড়েছেন এলাকার কৃষকরা। অনেকেই জানান, সময়মতো জল না নামলে আরও বড় ক্ষতি হতে পারে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের দাবি উঠেছে প্রশাসনের কাছে। কৃষকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • সকাল সকাল ভোট দিলেন অভয়ার মা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি viral
    1
    সকাল সকাল ভোট দিলেন অভয়ার মা।
Khabar Haldibari - খবর হলদিবাড়ি viral
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by MAYNAGURI TIME
    1
    Post by MAYNAGURI TIME
    user_MAYNAGURI TIME
    MAYNAGURI TIME
    Maynaguri, Jalpaiguri•
    19 hrs ago
  • Post by UNNEWS
    1
    Post by UNNEWS
    user_UNNEWS
    UNNEWS
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • Post by জনতার খবর - Janatar Khabar
    1
    Post by জনতার খবর - Janatar Khabar
    user_জনতার খবর - Janatar Khabar
    জনতার খবর - Janatar Khabar
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • দ্বিতীয় দফার ভোট মিটতেই এদিন সন্ধ্যায় বিজেপির বুথ কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেল। সন্ধ্যায় পাগলাপীর বাজারে নগড় নেপড়া বুথ কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথ কমিটির সভাপতি রবিন বর্মন জানান এবারের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটের মার্জিনও অনেকটাই বেড়ে গেছে। এই ভোটের ফলাফল কার্যত বিজেপির দিকেই জনাদেশ রয়েছে বলেই তারা মনে করেন। এদিনের ওই বিজয় উল্লাসের মিছিলে রবিন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তা সুজন বর্মন, সাগর বর্মন,বকুল বর্মন, প্রসেনজিৎ রায়, এবং অমল বর্মন প্রমুখ। তাদের দাবি ৪ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলে, বিজেপিই রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। তাই তারা আজ আগাম বিজয় উল্লাস করেছেন। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই তারা দেখতে চান বলেও জানিয়েছেন।
    1
    দ্বিতীয় দফার ভোট মিটতেই এদিন সন্ধ্যায় বিজেপির বুথ কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেল। সন্ধ্যায় পাগলাপীর বাজারে নগড় নেপড়া বুথ কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথ কমিটির সভাপতি রবিন বর্মন জানান এবারের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটের মার্জিনও অনেকটাই বেড়ে গেছে। এই ভোটের ফলাফল কার্যত বিজেপির দিকেই জনাদেশ রয়েছে বলেই তারা মনে করেন। এদিনের ওই বিজয় উল্লাসের মিছিলে রবিন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তা সুজন বর্মন, সাগর বর্মন,বকুল বর্মন, প্রসেনজিৎ রায়, এবং অমল বর্মন প্রমুখ।
তাদের দাবি ৪ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলে, বিজেপিই রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। তাই তারা আজ আগাম বিজয় উল্লাস করেছেন। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই তারা দেখতে চান বলেও জানিয়েছেন।
    user_Sazzad Hossain Ahmed
    Sazzad Hossain Ahmed
    সাংবাদিক Sitalkuchi, Coochbehar•
    2 min ago
  • গতকাল পাগলাপীর বাজারে বিজেপির মিছিলের পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপড়া ২৭২ নং বুথের পাগলা পীর বাজারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শান্তির বার্তা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পাগলাপীর বাজারে বিজেপির পক্ষ থেকে বিজয়া উল্লাস ও বিজয় মিছিল করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোটা বাজারজুড়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিকে প্রশমিত করতে নগর নেপড়া ২৭২ নং বুথের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭২ নং বুথের নেতৃত্ব হাবিবুর রহমান,বুথের পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া, বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন, বুথ চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা।
    1
    গতকাল পাগলাপীর বাজারে বিজেপির মিছিলের পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা দিল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর নেপড়া ২৭২ নং বুথের পাগলা পীর বাজারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শান্তির বার্তা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পাগলাপীর বাজারে বিজেপির পক্ষ থেকে বিজয়া উল্লাস ও বিজয় মিছিল করা হয়। সেই পরিপ্রেক্ষিতে গোটা বাজারজুড়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়।
এই পরিস্থিতিকে প্রশমিত করতে নগর নেপড়া ২৭২ নং বুথের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৭২ নং বুথের নেতৃত্ব  হাবিবুর রহমান,বুথের পঞ্চায়েত সদস্য নুরজামাল মিয়া, বুথ সভাপতি মনোরঞ্জন বর্মন, বুথ চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও গ্রামীণ সড়কে ভারী ডাম্পার চলাচলের জেরে রাস্তা ফেটে উল্টে গেল ডাম্পার গাড়ি। ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রামীণ সড়কে হরিণকুচি বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, ডাম্পারের চালক ও খালাসি সামান্য আহত হলেও বড়সড় প্রাণহানি ঘটেনি। তবে প্রায় ১০ মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।
    1
    গ্রামীণ সড়কে ভারী ডাম্পার, রাস্তা ফেটে উল্টে গেল মাল বোঝাই ডাম্পার গাড়ি
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও গ্রামীণ সড়কে ভারী ডাম্পার চলাচলের জেরে রাস্তা ফেটে উল্টে গেল ডাম্পার গাড়ি। ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রামীণ সড়কে হরিণকুচি বাজার সংলগ্ন এলাকায়।
জানা যায়, ডাম্পারের চালক ও খালাসি সামান্য আহত হলেও বড়সড় প্রাণহানি ঘটেনি। তবে প্রায় ১০ মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • Post by Jakir Islam
    1
    Post by Jakir Islam
    user_Jakir Islam
    Jakir Islam
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    29 min ago
  • সিতাইঃ আন্তঃজেলা গাড়ি চুরি চক্রের দ্রুত পর্দাফাস করল সিতাই থানার পুলিশ।বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হাসপাতালের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স চুরির ঘটনা ঘটে। এরপর ফালাকাটা থানায় অভিযোগ দায়ের হলে, সেইখবর তৎক্ষণাৎ পৌঁছে যায় কোচবিহার জেলার সকল থানায়। এরপর জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হলে সিতাই থানার পুলিশের হাতে সাগরদীঘি ব্রিজের ওপরে শেষমেশ অ্যাম্বুলেন্স সহ ভোলা বর্মন(২৪) নামে এক যুবককে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ।তবে তার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না সেবিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
    1
    সিতাইঃ আন্তঃজেলা গাড়ি চুরি চক্রের দ্রুত পর্দাফাস করল সিতাই থানার পুলিশ।বুধবার  আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হাসপাতালের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স চুরির ঘটনা ঘটে। এরপর ফালাকাটা থানায় অভিযোগ দায়ের হলে, সেইখবর তৎক্ষণাৎ পৌঁছে যায় কোচবিহার জেলার সকল থানায়। এরপর জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হলে সিতাই থানার পুলিশের হাতে সাগরদীঘি ব্রিজের ওপরে শেষমেশ অ্যাম্বুলেন্স সহ ভোলা বর্মন(২৪) নামে এক যুবককে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ।তবে তার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না সেবিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
    user_SITAI UPDATE  সিতাই আপডেট
    SITAI UPDATE সিতাই আপডেট
    সিতাই, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.