logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী পদ্মপাড়া এলাকায় ভরদুপুরে এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্র অনুসারে, এলাকার একটি কালী মন্দির সংলগ্ন স্থানে ওই যুবক নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের দাবি অনুযায়ী, ওই যুবকের নাম মিঠুন সরকার। দীর্ঘ কয়েক বছর আগে তিনি তাঁর মায়ের সঙ্গে এই এলাকায় বসবাস করতেন। পরে মায়ের মৃত্যুর পর তিনি এলাকা ছেড়ে চলে যান বলেও স্থানীয়রা জানান। আজ হঠাৎ করেই ওই এলাকায় ফিরে এসে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে এলাকার বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

10 hrs ago
user_Priyanshu Chakraborty
Priyanshu Chakraborty
Photographer শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
10 hrs ago

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী পদ্মপাড়া এলাকায় ভরদুপুরে এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্র অনুসারে, এলাকার একটি কালী মন্দির সংলগ্ন স্থানে ওই যুবক নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের দাবি অনুযায়ী, ওই যুবকের নাম মিঠুন সরকার। দীর্ঘ কয়েক বছর আগে তিনি তাঁর মায়ের সঙ্গে এই এলাকায় বসবাস করতেন। পরে মায়ের মৃত্যুর পর তিনি এলাকা ছেড়ে চলে যান বলেও স্থানীয়রা জানান। আজ হঠাৎ করেই ওই এলাকায় ফিরে এসে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে এলাকার বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More news from Darjeeling and nearby areas
  • নয়াদিল্লি। রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসাবে সংসদে এমন কিছু বিষয় উত্থাপন করার পর হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে শাসকদল ও বিরোধী পক্ষ একে অপরের মুখোমুখি অবস্থান নেয়। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে সংসদে যেমন শোরগোল দেখা যায়, তেমনই একাধিক প্রশ্নও ওঠে। তবে এই সম্পূর্ণ ঘটনার মধ্যে দেশের জনগণের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো — রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের এই শোরগোলে সত্য কি কোথাও চাপা পড়ে যাচ্ছে? জনগণ জানতে চায় যে সকল বিষয় নিয়ে সংসদে বিতর্ক চলছে, সেগুলির চূড়ান্ত সত্য কী এবং কার জবাবদিহি থাকা উচিত। দেশের কোটি কোটি মানুষ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা এবং স্বাস্থ্য-এর মতো সমস্যাগুলির সঙ্গে লড়াই করছেন। এমন পরিস্থিতিতে যখন সংসদে তীব্র বিতর্ক হয়, তখন জনগণের প্রত্যাশা থাকে যে তারা কেবল অভিযোগ নয়, বরং সত্য এবং সমাধানও পাবে। আজ সংসদের এই বিতর্ক আবারও এই অনুভূতি দিয়েছে যে গণতন্ত্রে প্রশ্ন তোলা জরুরি, কিন্তু সেই প্রশ্নগুলির স্পষ্ট এবং তথ্যভিত্তিক উত্তর পাওয়াও সমানভাবে জরুরি। কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলি নয়, বরং দেশের জনগণই সত্যের দাবিদার। 'আপনারি যুদ্ধ' সংস্থার মতে, "ক্ষমতা বদলাক বা বিরোধী দল বদলাক, কিন্তু সত্য পরিবর্তন হওয়া উচিত নয়। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের বিশ্বাস, এবং সেই বিশ্বাস তখনই টিকে থাকবে যখন প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে।" সংসদজুড়ে রাহুল গান্ধীর উত্থাপিত বিষয়ে এক নাম প্রতিধ্বনিত হয়েছে, আর দেশ জিজ্ঞেস করেছে — আসল সত্য কবে সামনে আসবে?
    1
    নয়াদিল্লি। রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসাবে সংসদে এমন কিছু বিষয় উত্থাপন করার পর হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে শাসকদল ও বিরোধী পক্ষ একে অপরের মুখোমুখি অবস্থান নেয়। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে সংসদে যেমন শোরগোল দেখা যায়, তেমনই একাধিক প্রশ্নও ওঠে।

তবে এই সম্পূর্ণ ঘটনার মধ্যে দেশের জনগণের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো — রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের এই শোরগোলে সত্য কি কোথাও চাপা পড়ে যাচ্ছে? জনগণ জানতে চায় যে সকল বিষয় নিয়ে সংসদে বিতর্ক চলছে, সেগুলির চূড়ান্ত সত্য কী এবং কার জবাবদিহি থাকা উচিত। দেশের কোটি কোটি মানুষ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা এবং স্বাস্থ্য-এর মতো সমস্যাগুলির সঙ্গে লড়াই করছেন। এমন পরিস্থিতিতে যখন সংসদে তীব্র বিতর্ক হয়, তখন জনগণের প্রত্যাশা থাকে যে তারা কেবল অভিযোগ নয়, বরং সত্য এবং সমাধানও পাবে।

আজ সংসদের এই বিতর্ক আবারও এই অনুভূতি দিয়েছে যে গণতন্ত্রে প্রশ্ন তোলা জরুরি, কিন্তু সেই প্রশ্নগুলির স্পষ্ট এবং তথ্যভিত্তিক উত্তর পাওয়াও সমানভাবে জরুরি। কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলি নয়, বরং দেশের জনগণই সত্যের দাবিদার। 'আপনারি যুদ্ধ' সংস্থার মতে, "ক্ষমতা বদলাক বা বিরোধী দল বদলাক, কিন্তু সত্য পরিবর্তন হওয়া উচিত নয়। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের বিশ্বাস, এবং সেই বিশ্বাস তখনই টিকে থাকবে যখন প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে।" সংসদজুড়ে রাহুল গান্ধীর উত্থাপিত বিষয়ে এক নাম প্রতিধ্বনিত হয়েছে, আর দেশ জিজ্ঞেস করেছে — আসল সত্য কবে সামনে আসবে?
    user_MUNNA MIYAN
    MUNNA MIYAN
    Voice of people Jorebunglow Sukiapokhri, Darjeeling•
    12 hrs ago
  • আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার তিস্তা নদীর তীরে একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও), মহকুমার বিভিন্ন থানার আইসি ও ওসি-সহ প্রায় ৫০ জন পুলিশ কর্মী, চ্যাংড়াবান্ধার এক্সিকিউটিভ অফিসার এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। ভুটবাড়ি যোগা টিমের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা এই যোগাভ্যাসে অংশ নেন। এদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার সকালে মেখলিগঞ্জ ফুটবল মাঠে ‘রান ফর যোগা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হতে চলা এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, কর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। যোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
    1
    আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার তিস্তা নদীর তীরে একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও), মহকুমার বিভিন্ন থানার আইসি ও ওসি-সহ প্রায় ৫০ জন পুলিশ কর্মী, চ্যাংড়াবান্ধার এক্সিকিউটিভ অফিসার এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। ভুটবাড়ি যোগা টিমের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা এই যোগাভ্যাসে অংশ নেন।

এদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার সকালে মেখলিগঞ্জ ফুটবল মাঠে ‘রান ফর যোগা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হতে চলা এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, কর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন। যোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • দেশের আইন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ ও সমালোচনা প্রকাশ করা হয়েছে। অভিযোগ, যেখানে বাবা-মা তাদের সন্তানকে বড়ো করে তোলে, সেখানে তাদের প্রাপ্য অর্থ একজন 'দুদিনের বৌ' বা অল্প সময়ের স্ত্রীর কাছে চলে গেছে, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনা বিহারের প্রেক্ষাপটে আইন প্রণয়নের সীমাবদ্ধতা এবং কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে।
    1
    দেশের আইন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ ও সমালোচনা প্রকাশ করা হয়েছে। অভিযোগ, যেখানে বাবা-মা তাদের সন্তানকে বড়ো করে তোলে, সেখানে তাদের প্রাপ্য অর্থ একজন 'দুদিনের বৌ' বা অল্প সময়ের স্ত্রীর কাছে চলে গেছে, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনা বিহারের প্রেক্ষাপটে আইন প্রণয়নের সীমাবদ্ধতা এবং কার্যকারিতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে।
    user_Sakil Ahamed
    Sakil Ahamed
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • আজ ভোর প্রায় ৩টা নাগাদ সিভোক-গুলমা রেলপথের ১৭/৪-৩ কিলোমিটার এলাকায় ডাউন বিসিএন (খালি) মালগাড়ি চালানোর সময় কর্তব্যরত লোকো পাইলট এস. বি. সিং এবং সহকারী লোকো পাইলট এস. কে. কেশারি রেললাইনের উপর একটি হাতিকে পারাপার করতে দেখেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা তৎক্ষণাৎ ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে হাতিটিকে নিরাপদে রেললাইন অতিক্রম করার সুযোগ করে দেন। তাঁদের তৎপরতা ও সতর্কতার ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বনাঞ্চল সংলগ্ন এই রেলপথে হাতি চলাচল প্রায়শই দেখা যায়। সেই কারণে ট্রেন চালকদের বিশেষ সতর্কতার সঙ্গে ট্রেন পরিচালনার নির্দেশ রয়েছে। কর্তব্যরত লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন রেল কর্তৃপক্ষ।
    1
    আজ ভোর প্রায় ৩টা নাগাদ সিভোক-গুলমা রেলপথের ১৭/৪-৩ কিলোমিটার এলাকায় ডাউন বিসিএন (খালি) মালগাড়ি চালানোর সময় কর্তব্যরত লোকো পাইলট এস. বি. সিং এবং সহকারী লোকো পাইলট এস. কে. কেশারি রেললাইনের উপর একটি হাতিকে পারাপার করতে দেখেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা তৎক্ষণাৎ ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে হাতিটিকে নিরাপদে রেললাইন অতিক্রম করার সুযোগ করে দেন। তাঁদের তৎপরতা ও সতর্কতার ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বনাঞ্চল সংলগ্ন এই রেলপথে হাতি চলাচল প্রায়শই দেখা যায়। সেই কারণে ট্রেন চালকদের বিশেষ সতর্কতার সঙ্গে ট্রেন পরিচালনার নির্দেশ রয়েছে। কর্তব্যরত লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন রেল কর্তৃপক্ষ।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • শীতলকুচি পূর্বপাড়া এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গৃহবধূর স্বামীর অভিযোগ, এলাকার এক জনপ্রতিনিধি নেতার সঙ্গে তিনি পালিয়েছেন।
    1
    শীতলকুচি পূর্বপাড়া এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গৃহবধূর স্বামীর অভিযোগ, এলাকার এক জনপ্রতিনিধি নেতার সঙ্গে তিনি পালিয়েছেন।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • #BREAKING #ধর্মের কল বাতাসে নড়ে উদয়ন গুহ গ্রেপ্তার হতেই প্রতিক্রিয়া দিলেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী উত্তরের মনীন্দ্র
    1
    #BREAKING 
#ধর্মের কল বাতাসে নড়ে উদয়ন গুহ গ্রেপ্তার হতেই প্রতিক্রিয়া দিলেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী  উত্তরের মনীন্দ্র
    user_Pankaj paul
    Pankaj paul
    Local News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • খড়িবাড়ি এলাকার গৌরীজোত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলোনিপাড়া এলাকায় এক গৃহবধূ বজ্রাঘাতে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা গৌরীজোত এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
    1
    খড়িবাড়ি এলাকার গৌরীজোত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলোনিপাড়া এলাকায় এক গৃহবধূ বজ্রাঘাতে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা গৌরীজোত এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • যখন দেশজুড়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা এবং যুবকদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তখন উত্তর প্রদেশের বলিয়ায় একটি অনুষ্ঠানে বিজেপি সাংসদ রবি কিষাণ এবং বিজেপি এমএলসি পবন সিংকে মঞ্চে নাচতে দেখা গেছে। এই দুই নেতার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এবং এটি সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওতে মঞ্চের আলোকসজ্জা, উচ্চ শব্দে বাজানো সঙ্গীত এবং নেতাদের প্রবল উৎসাহ স্পষ্ট দেখা যাচ্ছে। যেখানে কিছু সমর্থক এটিকে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণনা করছেন, वहीं সমালোচকরা প্রশ্ন তুলছেন যে, জনপ্রতিনিধিদের অগ্রাধিকার কি এখন জনগণের সমস্যা সমাধানের চেয়ে বিনোদনে বেশি? গণতন্ত্রে জনগণ তাদের প্রতিনিধিদের সমস্যা সমাধান, উন্নয়ন এবং জবাবদিহিতার জন্য নির্বাচিত করে। এমন পরিস্থিতিতে যখন নেতাদের মঞ্চে নাচতে দেখা যায়, তখন সাধারণ নাগরিকদের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, জনগণের কষ্ট এবং নেতাদের দুনিয়ার মধ্যে দূরত্ব কি ক্রমশ বাড়ছে? 'আপ কি জং' এই বিষয়ে প্রশ্ন তুলেছে: "যদি জনগণের সমস্যাগুলির প্রতি মঞ্চের নাচের মতোই শক্তি ও মনোযোগ দেখানো যেত, তাহলে কি দেশের ছবিটা অন্যরকম হত না?" এই ঘটনাটি 'জনতার ইস্যু ধুলোয় মিশে যাচ্ছে, মঞ্চে নেতাদের নাচ!' শিরোনামে তুলে ধরে বলা হয়েছে যে, বলিয়ায় রবি কিষাণ এবং পবন সিং-এর নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
    1
    যখন দেশজুড়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা এবং যুবকদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তখন উত্তর প্রদেশের বলিয়ায় একটি অনুষ্ঠানে বিজেপি সাংসদ রবি কিষাণ এবং বিজেপি এমএলসি পবন সিংকে মঞ্চে নাচতে দেখা গেছে। এই দুই নেতার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এবং এটি সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মঞ্চের আলোকসজ্জা, উচ্চ শব্দে বাজানো সঙ্গীত এবং নেতাদের প্রবল উৎসাহ স্পষ্ট দেখা যাচ্ছে। যেখানে কিছু সমর্থক এটিকে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণনা করছেন, वहीं সমালোচকরা প্রশ্ন তুলছেন যে, জনপ্রতিনিধিদের অগ্রাধিকার কি এখন জনগণের সমস্যা সমাধানের চেয়ে বিনোদনে বেশি? গণতন্ত্রে জনগণ তাদের প্রতিনিধিদের সমস্যা সমাধান, উন্নয়ন এবং জবাবদিহিতার জন্য নির্বাচিত করে। এমন পরিস্থিতিতে যখন নেতাদের মঞ্চে নাচতে দেখা যায়, তখন সাধারণ নাগরিকদের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, জনগণের কষ্ট এবং নেতাদের দুনিয়ার মধ্যে দূরত্ব কি ক্রমশ বাড়ছে?

'আপ কি জং' এই বিষয়ে প্রশ্ন তুলেছে: "যদি জনগণের সমস্যাগুলির প্রতি মঞ্চের নাচের মতোই শক্তি ও মনোযোগ দেখানো যেত, তাহলে কি দেশের ছবিটা অন্যরকম হত না?" এই ঘটনাটি 'জনতার ইস্যু ধুলোয় মিশে যাচ্ছে, মঞ্চে নেতাদের নাচ!' শিরোনামে তুলে ধরে বলা হয়েছে যে, বলিয়ায় রবি কিষাণ এবং পবন সিং-এর নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
    user_MUNNA MIYAN
    MUNNA MIYAN
    Voice of people Jorebunglow Sukiapokhri, Darjeeling•
    22 hrs ago
  • হলদিবাড়িতে রেল লাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত রেলগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল দপ্তর জানিয়েছে যে, এই নির্ধারিত সময়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে। এই বিষয়ে বৃহস্পতিবার হলদিবাড়ি শহর ও সংলগ্ন এলাকায় মাইকিং করে সচেতনতা প্রচার চালানো হয়। রেল কর্তৃপক্ষ সকলকে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করে সকালেই রেলগেট পুনরায় যানচলাচলের জন্য চালু করে দেওয়া হবে।
    1
    হলদিবাড়িতে রেল লাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত রেলগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল দপ্তর জানিয়েছে যে, এই নির্ধারিত সময়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে।

এই বিষয়ে বৃহস্পতিবার হলদিবাড়ি শহর ও সংলগ্ন এলাকায় মাইকিং করে সচেতনতা প্রচার চালানো হয়। রেল কর্তৃপক্ষ সকলকে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করে সকালেই রেলগেট পুনরায় যানচলাচলের জন্য চালু করে দেওয়া হবে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.