logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভোট প্রচারে জোর দিয়েছেন জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার। ভোট প্রচারে জোর দিয়েছেন জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার। প্রতিদিন তিনি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় জোরালো ভোট প্রচার করছেন। বৃহস্পতিবার জলঙ্গী বিধানসভার অন্তর্গত চোয়াপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় হয় ভোট প্রচার। বিজেপি প্রার্থী নবকুমার সরকার,গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে ভোট চাইছেন। এছাড়াও পথ চলতি মানুষ, দোকানদার,টোটো চালক, বিভিন্ন পেশায় কর্মরত মানুষের কাছে পৌঁছে পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সীমান্তবর্তী জলঙ্গী বিধানসভায় এতোদিন সেভাবে উন্নয়ন হয়নি,পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারদের কর্মসংস্থান,মহিলাদের নিরাপত্তা, হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী নবকুমার সরকার। তিনি জানান,এবার সাধারণ মানুষের মুখ থেকেই শোনা যাচ্ছে পরিবর্তন হচ্ছেই। এইবার অন্তত বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

5 hrs ago
user_রাসেল শাহ
রাসেল শাহ
জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
5 hrs ago

ভোট প্রচারে জোর দিয়েছেন জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার। ভোট প্রচারে জোর দিয়েছেন জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার। প্রতিদিন তিনি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় জোরালো ভোট প্রচার করছেন। বৃহস্পতিবার জলঙ্গী বিধানসভার অন্তর্গত চোয়াপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় হয় ভোট প্রচার। বিজেপি প্রার্থী নবকুমার সরকার,গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে ভোট চাইছেন। এছাড়াও পথ চলতি মানুষ, দোকানদার,টোটো চালক, বিভিন্ন পেশায় কর্মরত মানুষের কাছে পৌঁছে পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সীমান্তবর্তী জলঙ্গী বিধানসভায় এতোদিন সেভাবে উন্নয়ন হয়নি,পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারদের কর্মসংস্থান,মহিলাদের নিরাপত্তা, হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী নবকুমার সরকার। তিনি জানান,এবার সাধারণ মানুষের মুখ থেকেই শোনা যাচ্ছে পরিবর্তন হচ্ছেই। এইবার অন্তত বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মমতাকে হারানোর জন্য মুসলিমদের ভোট কাটতেই বিজেপির কাছে এক হাজার কোটি টাকা চাইছে হুমায়ুন কবির
    1
    মমতাকে হারানোর জন্য মুসলিমদের ভোট কাটতেই বিজেপির কাছে এক হাজার কোটি টাকা চাইছে হুমায়ুন কবির
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • হরিহরপাড়া রাজ্য সড়কে উল্টে গেল ট্রাক্টরের টলি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোপালনগর পাওয়ার হাউস মোড়ে ঘটল দুর্ঘটনা। রাস্তার উপর উল্টে গেল একটি ট্রাক্টরের টলি। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লছিমন গাড়ির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের টলিতে ধাক্কা মারে। তাতেই ট্রাক্টরের টলিটি উল্টে যায়। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর বাজার এলাকার স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে উল্টে যাওয়া টলিটি তুলে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
    1
    হরিহরপাড়া রাজ্য সড়কে উল্টে গেল ট্রাক্টরের টলি
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোপালনগর পাওয়ার হাউস মোড়ে ঘটল দুর্ঘটনা। রাস্তার উপর উল্টে গেল একটি ট্রাক্টরের টলি। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লছিমন গাড়ির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের টলিতে ধাক্কা মারে। তাতেই ট্রাক্টরের টলিটি উল্টে যায়।
তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর বাজার এলাকার স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে উল্টে যাওয়া টলিটি তুলে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • কুবেরনগর হাই স্কুলের ছাত্র বোঝাই টোটোয় ধাক্কা ট্রাক্টরের চার-পাঁচজন ছাত্র আহত বেথুয়াডহরী হাসপাতালে
    1
    কুবেরনগর হাই স্কুলের ছাত্র বোঝাই টোটোয় ধাক্কা ট্রাক্টরের   চার-পাঁচজন ছাত্র আহত বেথুয়াডহরী হাসপাতালে
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের এড়োয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ মার্জিতের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে।উপস্থিত ছিলেন যুব নেতা তারকা প্রচারক প্রতীক উর রহমান, খড়গ্রাম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতারা বিবি,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সমরেন্দ্র নাথ সাহা,সঞ্জীব দাস, বানীব্রত বন্দোপাধ্যায়, সমস্ত অঞ্চলের প্রধান, সদস্য ও সদস্যা, শাখা সংগঠনের সভাপতি ।
    1
    মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের এড়োয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ মার্জিতের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে।উপস্থিত ছিলেন যুব নেতা তারকা প্রচারক প্রতীক উর রহমান, খড়গ্রাম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আখতারা বিবি,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সমরেন্দ্র নাথ সাহা,সঞ্জীব দাস, 
বানীব্রত বন্দোপাধ্যায়, সমস্ত অঞ্চলের প্রধান, সদস্য ও সদস্যা, শাখা সংগঠনের সভাপতি ।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • তালিবপুরে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার : তোপ দাগলেন তৃণমূলত্যাগী হুমায়ুনের বিরুদ্ধে। ভরতপুর-২ ব্লকের তালিবপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়েছে। ব্যান্ডের বাজনার তালে কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা কার্যত এক উৎসবের রূপ নেয়। জনসমর্থনে অভিভূত মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তারা 'জোড়া ফুল' চিহ্নে ভোট দিতে মুখিয়ে আছেন। এদিন তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও তীব্র আক্রমণ করেন। হুমায়ুন কবীরের কংগ্রেস প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, রাজনীতি করতে গেলে ন্যূনতম নীতি-আদর্শ থাকা প্রয়োজন, কিন্তু উনার মতো অস্থির মানুষের কোনো স্থিরতা নেই। মুস্তাফিজুর আরও দাবি করেন, হুমায়ুন কবীরের নবগঠিত দল আসলে বিজেপিরই একটি সহায়ক শক্তি বা বিজেপি পার্টি, যার অস্তিত্ব মে মাসের ৪ তারিখের মধ্যেই বিলীন হয়ে যাবে। তাঁর মতে, অস্তিত্ব রক্ষায় হুমায়ুন কবীর কখনো কংগ্রেস আবার কখনো বিজেপির তোষামোদ করছেন এবং মুর্শিদাবাদের বুকে তিনি কেবল একজন ভোট কাটুয়া হিসেবেই কাজ করছেন। এদিনের বর্ণাঢ্য এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬৩ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি মানোয়ার সেখ ওরফে হাসু, পঞ্চায়েতের উপপ্রধান ও সমস্ত সদস্য সহ অগণিত তৃণমূল কর্মী-সমর্থক।
    1
    তালিবপুরে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার : তোপ দাগলেন তৃণমূলত্যাগী হুমায়ুনের বিরুদ্ধে। ভরতপুর-২ ব্লকের তালিবপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়েছে। ব্যান্ডের বাজনার তালে কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা কার্যত এক উৎসবের রূপ নেয়। জনসমর্থনে অভিভূত মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তারা 'জোড়া ফুল' চিহ্নে ভোট দিতে মুখিয়ে আছেন। এদিন তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও তীব্র আক্রমণ করেন। হুমায়ুন কবীরের কংগ্রেস প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, রাজনীতি করতে গেলে ন্যূনতম নীতি-আদর্শ থাকা প্রয়োজন, কিন্তু উনার মতো অস্থির মানুষের কোনো স্থিরতা নেই। মুস্তাফিজুর আরও দাবি করেন, হুমায়ুন কবীরের নবগঠিত দল আসলে বিজেপিরই একটি সহায়ক শক্তি বা বিজেপি পার্টি, যার অস্তিত্ব মে মাসের ৪ তারিখের মধ্যেই বিলীন হয়ে যাবে। তাঁর মতে, অস্তিত্ব রক্ষায় হুমায়ুন কবীর কখনো কংগ্রেস আবার কখনো বিজেপির তোষামোদ করছেন এবং মুর্শিদাবাদের বুকে তিনি কেবল একজন ভোট কাটুয়া হিসেবেই কাজ করছেন। এদিনের বর্ণাঢ্য এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬৩ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি মানোয়ার সেখ ওরফে হাসু, পঞ্চায়েতের উপপ্রধান ও সমস্ত সদস্য সহ অগণিত তৃণমূল কর্মী-সমর্থক।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • Post by Md Sarjen Murshidabad
    1
    Post by Md Sarjen Murshidabad
    user_Md Sarjen Murshidabad
    Md Sarjen Murshidabad
    ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • বিধানসভা নির্বাচনের মুখে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভায় তৃণমূল ও কংগ্রেস দলে বড়সড় ধাক্কা। রাণীনগর-২ ব্লকের কালিনগর-২ অঞ্চলে তৃণমূল ও কংগ্রেসে ভাঙন ধারালো সিপিআইএম। প্রায় ১০০ জন তৃণমূল ও কংগ্রেস কর্মী দলবদল করে CPIM-এ যোগদান করলেন। মঙ্গলবার সন্ধ্যায় রানীনগর বিধানসভার সিপিআইএম প্রার্থী জামাল হোসেনের হাত থেকে সিপিআইএমের দলীয় পতাকা তুলে নিলেন প্রায় ১০০ জন কর্মী সমর্থকরা। দলত্যাগী সদস্যরা জানান,রাজ্য জুড়ে বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, দুর্বল শিক্ষা ব্যবস্থা এবং শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই দলবদল। জামাল হোসেন বলেন,এই যুবকরা কংগ্রেসকেও দেখেছে,শাসক দল তৃণমূলকেও দেখেছে। সব জেনেশুনে সিপিআইএমে যোগদান করলো। সিপিআইএম সবসময় আপদে বিপদে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
    1
    বিধানসভা নির্বাচনের মুখে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভায় তৃণমূল ও কংগ্রেস দলে বড়সড় ধাক্কা। রাণীনগর-২ ব্লকের কালিনগর-২ অঞ্চলে তৃণমূল ও কংগ্রেসে ভাঙন ধারালো সিপিআইএম। প্রায় ১০০ জন তৃণমূল ও কংগ্রেস কর্মী দলবদল করে CPIM-এ যোগদান করলেন। মঙ্গলবার সন্ধ্যায় রানীনগর বিধানসভার সিপিআইএম প্রার্থী জামাল হোসেনের হাত থেকে সিপিআইএমের দলীয় পতাকা তুলে নিলেন প্রায় ১০০ জন কর্মী সমর্থকরা। দলত্যাগী সদস্যরা জানান,রাজ্য জুড়ে বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, দুর্বল শিক্ষা ব্যবস্থা এবং শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই দলবদল। জামাল হোসেন বলেন,এই যুবকরা কংগ্রেসকেও দেখেছে,শাসক দল তৃণমূলকেও দেখেছে। সব জেনেশুনে সিপিআইএমে যোগদান করলো। সিপিআইএম সবসময় আপদে বিপদে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধীর চৌধুরী ভোটের নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর কনভয় । বুধবার বিকেলে কান্দি শহর জুড়ে অধীর চৌধুরীর ভোট প্রচার করা হয়। ভোট প্রচার শেষ করেই বহরমপুরে ফিরছিলেন অধীর চৌধুরী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর স্কট নিয়ে যখন বহরমপুর ফিরছিলেন তখনই কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দির জীবন্তি এলাকায় অধীর চৌধুরীর স্কর্টকে ধাক্কা মারে একটি ট্রাক্টর। গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে জানানো হয় পুলিশ ও নির্বাচন কমিশনকে। এর আগে একাধিকবার বহরমপুরে অধীর চৌধুরী কে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এবার কনভয় দুর্ঘটনার কবলে।
    1
    অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধীর চৌধুরী
ভোটের নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর কনভয় । বুধবার বিকেলে কান্দি শহর জুড়ে অধীর চৌধুরীর ভোট প্রচার করা হয়। ভোট প্রচার শেষ করেই বহরমপুরে ফিরছিলেন অধীর চৌধুরী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর স্কট নিয়ে যখন বহরমপুর ফিরছিলেন তখনই কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দির জীবন্তি এলাকায় অধীর চৌধুরীর স্কর্টকে ধাক্কা মারে একটি ট্রাক্টর। গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে জানানো হয় পুলিশ ও নির্বাচন কমিশনকে।
এর আগে একাধিকবার বহরমপুরে অধীর চৌধুরী কে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এবার কনভয় দুর্ঘটনার কবলে।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • শিলা বৃষ্টি দেখুন পুরো রাস্তা ভরে গেছে #শিলাবৃষ্টি #
    1
    শিলা বৃষ্টি দেখুন পুরো রাস্তা ভরে গেছে #শিলাবৃষ্টি #
    user_বুলবুল হাসান
    বুলবুল হাসান
    Welder রঘুনাথগঞ্জ 2, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.