logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

তালিবপুরে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার : তোপ দাগলেন তৃণমূলত্যাগী হুমায়ুনের বিরুদ্ধে তালিবপুরে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার : তোপ দাগলেন তৃণমূলত্যাগী হুমায়ুনের বিরুদ্ধে। ভরতপুর-২ ব্লকের তালিবপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়েছে। ব্যান্ডের বাজনার তালে কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা কার্যত এক উৎসবের রূপ নেয়। জনসমর্থনে অভিভূত মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তারা 'জোড়া ফুল' চিহ্নে ভোট দিতে মুখিয়ে আছেন। এদিন তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও তীব্র আক্রমণ করেন। হুমায়ুন কবীরের কংগ্রেস প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, রাজনীতি করতে গেলে ন্যূনতম নীতি-আদর্শ থাকা প্রয়োজন, কিন্তু উনার মতো অস্থির মানুষের কোনো স্থিরতা নেই। মুস্তাফিজুর আরও দাবি করেন, হুমায়ুন কবীরের নবগঠিত দল আসলে বিজেপিরই একটি সহায়ক শক্তি বা বিজেপি পার্টি, যার অস্তিত্ব মে মাসের ৪ তারিখের মধ্যেই বিলীন হয়ে যাবে। তাঁর মতে, অস্তিত্ব রক্ষায় হুমায়ুন কবীর কখনো কংগ্রেস আবার কখনো বিজেপির তোষামোদ করছেন এবং মুর্শিদাবাদের বুকে তিনি কেবল একজন ভোট কাটুয়া হিসেবেই কাজ করছেন। এদিনের বর্ণাঢ্য এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬৩ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি মানোয়ার সেখ ওরফে হাসু, পঞ্চায়েতের উপপ্রধান ও সমস্ত সদস্য সহ অগণিত তৃণমূল কর্মী-সমর্থক।

15 hrs ago
user_রাঢ় বাংলা
রাঢ় বাংলা
Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
15 hrs ago

তালিবপুরে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার : তোপ দাগলেন তৃণমূলত্যাগী হুমায়ুনের বিরুদ্ধে তালিবপুরে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য প্রচার : তোপ দাগলেন তৃণমূলত্যাগী হুমায়ুনের বিরুদ্ধে। ভরতপুর-২ ব্লকের তালিবপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়েছে। ব্যান্ডের বাজনার তালে কর্মী-সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা কার্যত এক উৎসবের রূপ নেয়। জনসমর্থনে অভিভূত মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তারা 'জোড়া ফুল' চিহ্নে ভোট দিতে মুখিয়ে আছেন। এদিন তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও তীব্র আক্রমণ করেন। হুমায়ুন কবীরের কংগ্রেস প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, রাজনীতি করতে গেলে ন্যূনতম নীতি-আদর্শ থাকা প্রয়োজন, কিন্তু উনার মতো অস্থির মানুষের কোনো স্থিরতা নেই। মুস্তাফিজুর আরও দাবি করেন, হুমায়ুন কবীরের নবগঠিত দল আসলে বিজেপিরই একটি সহায়ক শক্তি বা বিজেপি পার্টি, যার অস্তিত্ব মে মাসের ৪ তারিখের মধ্যেই বিলীন হয়ে যাবে। তাঁর মতে, অস্তিত্ব রক্ষায় হুমায়ুন কবীর কখনো কংগ্রেস আবার কখনো বিজেপির তোষামোদ করছেন এবং মুর্শিদাবাদের বুকে তিনি কেবল একজন ভোট কাটুয়া হিসেবেই কাজ করছেন। এদিনের বর্ণাঢ্য এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬৩ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি মানোয়ার সেখ ওরফে হাসু, পঞ্চায়েতের উপপ্রধান ও সমস্ত সদস্য সহ অগণিত তৃণমূল কর্মী-সমর্থক।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • হরিহরপাড়া রাজ্য সড়কে উল্টে গেল ট্রাক্টরের টলি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোপালনগর পাওয়ার হাউস মোড়ে ঘটল দুর্ঘটনা। রাস্তার উপর উল্টে গেল একটি ট্রাক্টরের টলি। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লছিমন গাড়ির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের টলিতে ধাক্কা মারে। তাতেই ট্রাক্টরের টলিটি উল্টে যায়। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর বাজার এলাকার স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে উল্টে যাওয়া টলিটি তুলে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
    1
    হরিহরপাড়া রাজ্য সড়কে উল্টে গেল ট্রাক্টরের টলি
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোপালনগর পাওয়ার হাউস মোড়ে ঘটল দুর্ঘটনা। রাস্তার উপর উল্টে গেল একটি ট্রাক্টরের টলি। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লছিমন গাড়ির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের টলিতে ধাক্কা মারে। তাতেই ট্রাক্টরের টলিটি উল্টে যায়।
তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। দুর্ঘটনার পর বাজার এলাকার স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে উল্টে যাওয়া টলিটি তুলে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • কুবেরনগর হাই স্কুলের ছাত্র বোঝাই টোটোয় ধাক্কা ট্রাক্টরের চার-পাঁচজন ছাত্র আহত বেথুয়াডহরী হাসপাতালে
    1
    কুবেরনগর হাই স্কুলের ছাত্র বোঝাই টোটোয় ধাক্কা ট্রাক্টরের   চার-পাঁচজন ছাত্র আহত বেথুয়াডহরী হাসপাতালে
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • Post by বাহার শাহ
    1
    Post by বাহার শাহ
    user_বাহার শাহ
    বাহার শাহ
    বোলপুর-শ্রীনিকেতন, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • নদীয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে, বোলপুর শান্তিনিকেতনের গীতবিতান মঞ্চে, অনুষ্ঠিত হলো "বসন্ত বরণে রবীন্দ্র স্মরনে" অনুষ্ঠান! অনুষ্ঠানে প্রকাশিত হলো "এ-আই" বিষয়ক সংকলন গ্রন্থ "অন্তর্লিন"! গ্রন্থটিতে আমার একটি প্রবন্ধ থাকায়, আমি আমন্ত্রিত হয়েছিলাম অনুষ্ঠানে। দেখো রবীন্দ্রনাথের উত্তরসূরী, সুদীপ্ত ঠাকুরের উপস্থিতিতে, মঞ্চে তুই শিশু শিল্পীর নৃত্য প্রদর্শন। এ সম্পর্কে আরও তথ্য ও ভিডিও, আমার আগের পোস্টে আছে। লেখনী ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।
    1
    নদীয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে, বোলপুর শান্তিনিকেতনের গীতবিতান মঞ্চে, অনুষ্ঠিত হলো "বসন্ত বরণে রবীন্দ্র স্মরনে" অনুষ্ঠান! অনুষ্ঠানে প্রকাশিত হলো "এ-আই" বিষয়ক সংকলন গ্রন্থ "অন্তর্লিন"! গ্রন্থটিতে আমার একটি প্রবন্ধ থাকায়, আমি আমন্ত্রিত হয়েছিলাম অনুষ্ঠানে। দেখো রবীন্দ্রনাথের উত্তরসূরী, সুদীপ্ত ঠাকুরের উপস্থিতিতে, মঞ্চে তুই শিশু শিল্পীর নৃত্য প্রদর্শন। এ সম্পর্কে আরও তথ্য ও ভিডিও, আমার আগের পোস্টে আছে।
লেখনী ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।
    user_Anupam Sarkar Chakraborty
    Anupam Sarkar Chakraborty
    Department of Social Services Krishnagar - I, Nadia•
    1 hr ago
  • অধীরের একসময়ের বিশ্বস্ত সৈনিক! আজ অবশ্য শাসক শিবিরের দাপুটে নেতা তথা বিধায়ক পদপ্রার্থী মুর্শিদাবাদের হরিহারপাড়া বিধানসভার নিয়ামত শেখ। ফলত  তো  কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ থেকে কংগ্রেসের মিথ ভাঙতে উঠেপড়ে নেমেছেন।সেইমত অভিনব কায়দায় দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে রীতিমতো শেত পায়রা উড়িয়ে রোড শো এর মাধ্যমে প্রচার সারলেন নিয়ামত।
    1
    অধীরের একসময়ের বিশ্বস্ত সৈনিক! আজ অবশ্য শাসক শিবিরের দাপুটে নেতা তথা বিধায়ক পদপ্রার্থী মুর্শিদাবাদের  হরিহারপাড়া বিধানসভার নিয়ামত শেখ। ফলত  তো  কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ থেকে কংগ্রেসের মিথ ভাঙতে  উঠেপড়ে নেমেছেন।সেইমত   অভিনব কায়দায় দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে রীতিমতো শেত পায়রা উড়িয়ে রোড শো এর মাধ্যমে প্রচার সারলেন নিয়ামত।
    user_Lalgola news
    Lalgola news
    Newsagent লালগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • *ভর সন্ধ্যায় নবদ্বীপে ভয়াবহ আগুন, দমকলের দেরিতে পৌঁছানোয় ক্ষোভ!* বৃহস্পতিবার ভর সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে র ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের চরমাঝদিয়া চরব্রম্ভনগর এলাকায়,। স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে একটি সাইকেলের দোকানে সন্ধ্যা প্রায় ৭টার পর আচমকাই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে পাশের অংশেও। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং খবর দেওয়া হয় নবদ্বীপ দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন, প্রথম ইঞ্জিন পৌঁছালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ আরও একটি ইঞ্জিন পৌঁছায়। দমকলের দুই ইঞ্জিনের চেষ্টায় অবশেষে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দ্বিতীয় দমকলের ইঞ্জিন দেরিতে পৌঁছানো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট না অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও হতাহতের কোনও খবর মেলেনি।
    1
    *ভর সন্ধ্যায় নবদ্বীপে ভয়াবহ আগুন, দমকলের দেরিতে পৌঁছানোয় ক্ষোভ!*
বৃহস্পতিবার ভর সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে র ঘটনায়  চাঞ্চল্য ছড়ালো  এলাকায়।
ঘটনাটি ঘটেছে  নবদ্বীপ ব্লকের চরমাঝদিয়া চরব্রম্ভনগর এলাকায়,।
স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে  একটি সাইকেলের দোকানে সন্ধ্যা প্রায় ৭টার পর আচমকাই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে পাশের অংশেও। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং  খবর দেওয়া হয় নবদ্বীপ  দমকল বিভাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায়   দমকলের একটি  ইঞ্জিন, প্রথম ইঞ্জিন পৌঁছালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ আরও একটি ইঞ্জিন পৌঁছায়। দমকলের দুই ইঞ্জিনের চেষ্টায় অবশেষে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে দ্বিতীয়  দমকলের ইঞ্জিন  দেরিতে পৌঁছানো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট না অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও হতাহতের কোনও খবর মেলেনি।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধীর চৌধুরী ভোটের নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর কনভয় । বুধবার বিকেলে কান্দি শহর জুড়ে অধীর চৌধুরীর ভোট প্রচার করা হয়। ভোট প্রচার শেষ করেই বহরমপুরে ফিরছিলেন অধীর চৌধুরী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর স্কট নিয়ে যখন বহরমপুর ফিরছিলেন তখনই কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দির জীবন্তি এলাকায় অধীর চৌধুরীর স্কর্টকে ধাক্কা মারে একটি ট্রাক্টর। গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে জানানো হয় পুলিশ ও নির্বাচন কমিশনকে। এর আগে একাধিকবার বহরমপুরে অধীর চৌধুরী কে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এবার কনভয় দুর্ঘটনার কবলে।
    1
    অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধীর চৌধুরী
ভোটের নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে অধীর চৌধুরীর কনভয় । বুধবার বিকেলে কান্দি শহর জুড়ে অধীর চৌধুরীর ভোট প্রচার করা হয়। ভোট প্রচার শেষ করেই বহরমপুরে ফিরছিলেন অধীর চৌধুরী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর স্কট নিয়ে যখন বহরমপুর ফিরছিলেন তখনই কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দির জীবন্তি এলাকায় অধীর চৌধুরীর স্কর্টকে ধাক্কা মারে একটি ট্রাক্টর। গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে জানানো হয় পুলিশ ও নির্বাচন কমিশনকে।
এর আগে একাধিকবার বহরমপুরে অধীর চৌধুরী কে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এবার কনভয় দুর্ঘটনার কবলে।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by বাহার শাহ
    1
    Post by বাহার শাহ
    user_বাহার শাহ
    বাহার শাহ
    বোলপুর-শ্রীনিকেতন, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • ভোট প্রচারে জোর দিয়েছেন জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার। প্রতিদিন তিনি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় জোরালো ভোট প্রচার করছেন। বৃহস্পতিবার জলঙ্গী বিধানসভার অন্তর্গত চোয়াপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় হয় ভোট প্রচার। বিজেপি প্রার্থী নবকুমার সরকার,গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে ভোট চাইছেন। এছাড়াও পথ চলতি মানুষ, দোকানদার,টোটো চালক, বিভিন্ন পেশায় কর্মরত মানুষের কাছে পৌঁছে পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সীমান্তবর্তী জলঙ্গী বিধানসভায় এতোদিন সেভাবে উন্নয়ন হয়নি,পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারদের কর্মসংস্থান,মহিলাদের নিরাপত্তা, হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী নবকুমার সরকার। তিনি জানান,এবার সাধারণ মানুষের মুখ থেকেই শোনা যাচ্ছে পরিবর্তন হচ্ছেই। এইবার অন্তত বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
    1
    ভোট প্রচারে জোর দিয়েছেন জলঙ্গী বিধানসভার বিজেপি প্রার্থী নবকুমার সরকার। প্রতিদিন তিনি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় জোরালো ভোট প্রচার করছেন। বৃহস্পতিবার জলঙ্গী বিধানসভার অন্তর্গত চোয়াপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় হয় ভোট প্রচার। বিজেপি প্রার্থী নবকুমার সরকার,গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে ভোট চাইছেন। এছাড়াও পথ চলতি মানুষ, দোকানদার,টোটো চালক, বিভিন্ন পেশায় কর্মরত মানুষের কাছে পৌঁছে পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সীমান্তবর্তী জলঙ্গী বিধানসভায় এতোদিন সেভাবে উন্নয়ন হয়নি,পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বেকারদের কর্মসংস্থান,মহিলাদের নিরাপত্তা, হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রার্থী নবকুমার সরকার। তিনি জানান,এবার সাধারণ মানুষের মুখ থেকেই শোনা যাচ্ছে পরিবর্তন হচ্ছেই। এইবার অন্তত বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.