Shuru
Apke Nagar Ki App…
এস আই আর এ প্রকাশিত খসড়া তালিকায় নথিভুক্ত বৈধ ভোটারদের ভোটাধিকার দিতে হবে। বিএলও দের দ্বারা ২০০২ এবং ২০২৫ ভোটার তালিকার ম্যাপিং অনুপাতে খসড়া তালিকার বৈধ ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত করার দাবিতে কোচবিহার সদর এসডিও এবং ডি এম মহোদয় কে ডেপুটেশন প্রদান নস্যশেখ উন্নয়ন পরিষদের।
Sazzad Hossain Ahmed
এস আই আর এ প্রকাশিত খসড়া তালিকায় নথিভুক্ত বৈধ ভোটারদের ভোটাধিকার দিতে হবে। বিএলও দের দ্বারা ২০০২ এবং ২০২৫ ভোটার তালিকার ম্যাপিং অনুপাতে খসড়া তালিকার বৈধ ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত করার দাবিতে কোচবিহার সদর এসডিও এবং ডি এম মহোদয় কে ডেপুটেশন প্রদান নস্যশেখ উন্নয়ন পরিষদের।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে হেলিকপ্টারের ট্রায়াল ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আগামী ১ এপ্রিল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ মাঠে হেলিকপ্টারের ট্রায়াল দেওয়া হয়। হেলিকপ্টার নামার প্রস্তুতি খতিয়ে দেখতে এই ট্রায়াল চালানো হয় বলে জানা গেছে। হেলিকপ্টার দেখার জন্য আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায়, যা ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়।1
- বিএলও দের দ্বারা ২০০২ এবং ২০২৫ ভোটার তালিকার ম্যাপিং অনুপাতে খসড়া তালিকার বৈধ ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত করার দাবিতে কোচবিহার সদর এসডিও এবং ডি এম মহোদয় কে ডেপুটেশন প্রদান নস্যশেখ উন্নয়ন পরিষদের।1
- Post by News Reporter সাংবাদিক1
- ঘুঘুমারীর ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমুল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ঠিক কী বললেন তৃণমূল জেলা সভাপতি, শুনুন বিস্তারিত।1
- মেখলিগঞ্জ বিধানসভায় ভোটের আগে বড় সিদ্ধান্ত— ভোট বয়কটের ডাক দিলেন ১৭৪ ধুলিয়া খালিসার ভেল্কাপার এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকার একমাত্র রাস্তার কোনো সরকারি উন্নয়ন হয়নি। মাঝে মধ্যে নিজেদের চাঁদা তুলে মাটি ফেলে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেন গ্রামবাসীরাই। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে— এই রাস্তা দিয়ে বাইক বা সাইকেল তো দূরের কথা, হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ে। জলঢাকা নদীর বাঁধের ওপারে প্রায় ২০০টি পরিবার বসবাস করলেও রাস্তা নিয়ে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। এর জেরে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে, এমনকি অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশুদের খাবার পর্যন্ত পৌঁছায় না বর্ষাকালে। গ্রামবাসীদের দাবি, প্রধান থেকে শুরু করে BDO, SDO, DM— এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও বারবার আবেদন করা হয়েছে, কিন্তু মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই বাধ্য হয়েই এবার ভোট বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা।4
- কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি মোড়ে সোমবার দুপুরে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভে কার্যত ঘেরাও হয়ে পড়েন বিজেপি প্রার্থী **রথীন্দ্রনাথ বোস**। সকাল থেকেই দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট, বামনহাট, নয়ারহাট-সহ একাধিক এলাকায় পথ অবরোধে নামেন সাধারণ মানুষ। কারও হাতে জাতীয় পতাকা, কোথাও জ্বলছে টায়ার—ক্ষোভ যেন ফেটে পড়ছে রাস্তায়! অভিযোগ, সব নথি জমা দেওয়ার পরও বহু নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। চতুর্থ অতিরিক্ত তালিকাতেও মিলেনি সমাধান—আর সেই ক্ষোভেই বিস্ফোরণ। এরই মাঝে বিক্ষোভের মুখে পড়ে যায় বিজেপি প্রার্থীর গাড়ি। কালো পতাকা, উত্তেজনা, স্লোগানে থমকে যায় এলাকা। পরিস্থিতি সামলাতে নেমে পড়ে পুলিশ। ঠিক তখনই দেখা যায় তাঁর প্রতিদ্বন্দ্বী, তৃণমূল প্রার্থী **অভিজিৎ দে ভৌমিক**-কে! ভিড় ঠেলে বিজেপি প্রার্থীর গাড়ি বের করে দেওয়ার চেষ্টা করেন তিনি—রাজনীতির মঞ্চে বিরল এক দৃশ্য! তবে নাটক এখানেই শেষ নয়... গাড়ি বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরক অভিযোগ করেন রথীন্দ্রনাথ বোস— “**পুরো ঘটনাই পূর্বপরিকল্পিত! তৃণমূল প্রার্থী নিজেই আক্রমণ করেছেন এবং করিয়েছেন! পুলিশের সামনেই সব হয়েছে!**” 👉 উদ্ধার না কি পরিকল্পিত আক্রমণ? 👉 মানবিকতা না কি রাজনৈতিক চাল? ঘুঘুমারির এই ঘটনায় এখন তোলপাড় গোটা রাজনৈতিক মহল!1
- কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের রোডশোয়ে উপচে পড়ল ভীড়1
- পহেলা এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা কে সাফল্যমন্ডিত করতে শীতলকুচি বাজারে তৃণমূল কংগ্রেসের মিছিল, জানা যায় শীতল কুচির পঞ্চায়েত সমিতির মাঠে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর2