logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভুট্টা ক্ষেত থেকে বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়। নিরাপত্তা নিশ্চিত করার দাবি গ্রামবাসীদের ভোটের মুখে ফের বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিনহাটার সিতাই বিধানসভা এলাকায়। রবিবার বিকেলে পেটলা গ্রাম পঞ্চায়েতের ছোটনাচিনা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় মোট ৬টি তাজা বোমা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ক্ষেতের মধ্যে একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, নির্বাচনের সময় প্রায়ই এলাকায় বোমাবাজির শব্দ শোনা যায়, ফলে এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কে বা কারা ওই ভুট্টা ক্ষেতে এতগুলি বোমা মজুত করে রেখেছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

6 days ago
user_Subhadeep Chakroborty
Subhadeep Chakroborty
দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
6 days ago

ভুট্টা ক্ষেত থেকে বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়। নিরাপত্তা নিশ্চিত করার দাবি গ্রামবাসীদের ভোটের মুখে ফের বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিনহাটার সিতাই বিধানসভা এলাকায়। রবিবার বিকেলে পেটলা গ্রাম পঞ্চায়েতের ছোটনাচিনা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় মোট ৬টি তাজা বোমা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ক্ষেতের মধ্যে একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, নির্বাচনের সময় প্রায়ই এলাকায় বোমাবাজির শব্দ শোনা যায়, ফলে এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কে বা কারা ওই ভুট্টা ক্ষেতে এতগুলি বোমা মজুত করে রেখেছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন এবং জনসংযোগ বাড়াতে মাঠে নেমে পড়েছে জোরকদমে। এই আবহেই তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পত্র জমা দিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। এদিন সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় মহকুমা শাসকের দপ্তরের সামনে। দলীয় পতাকা, স্লোগান এবং মিছিলের মধ্য দিয়ে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গিরিজা শঙ্কর রায় নমিনেশন জমা দেওয়ার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন, যেখানে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের সমর্থন এবং আশীর্বাদ নিয়েই আমি এই লড়াইয়ে নেমেছি। উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে গোটা প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নেই সম্পন্ন হয় নমিনেশন জমা দেওয়ার কাজ। নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ যে আগামী দিনে আরও গতি পাবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ভোটের ময়দানে শেষ হাসি কে হাসেন।
    1
    ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন এবং জনসংযোগ বাড়াতে মাঠে নেমে পড়েছে জোরকদমে। এই আবহেই তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পত্র জমা দিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়।
এদিন সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় মহকুমা শাসকের দপ্তরের সামনে। দলীয় পতাকা, স্লোগান এবং মিছিলের মধ্য দিয়ে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গিরিজা শঙ্কর রায় নমিনেশন জমা দেওয়ার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন, যেখানে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের সমর্থন এবং আশীর্বাদ নিয়েই আমি এই লড়াইয়ে নেমেছি। উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।”
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে গোটা প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নেই সম্পন্ন হয় নমিনেশন জমা দেওয়ার কাজ।
নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ যে আগামী দিনে আরও গতি পাবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ভোটের ময়দানে শেষ হাসি কে হাসেন।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে গতকাল গভীর রাতে মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শীতলকুচি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি।বিজেপির দাবি প্রচার সেরে ফেরার সময় শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে একটি ট্রাক দ্রুতগতিতে আসতে থাকে সেই সময় গাড়িটিকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় ।এরফলে সাবিত্রী বর্মন আহত হয়েছেন।এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।
    1
    নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে গতকাল গভীর রাতে মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শীতলকুচি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি।বিজেপির দাবি প্রচার সেরে ফেরার সময় শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে একটি ট্রাক দ্রুতগতিতে আসতে থাকে সেই সময় গাড়িটিকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় ।এরফলে সাবিত্রী বর্মন আহত হয়েছেন।এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।
    user_Rajesh Das
    Rajesh Das
    Mathabhanga - I, Coochbehar•
    3 hrs ago
  • 📍শিকারপুর এলাকায় পথ দু#র্ঘ#ট#না#র কবলে পড়ে শীতলখুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি উল্টে যায় জলাশয়ে!তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার #SabitriBarman #BJP #WestBengalPolitics #Sitalkuchi #Mathabhanga #RoadAccident #ElectionCampaign #PoliticalNews #BreakingNews #CoochBehar #NorthBengal #HospitalUpdate #PoliceInvestigation #Election2026 #IndianPolitics
    1
    📍শিকারপুর এলাকায় পথ দু#র্ঘ#ট#না#র কবলে পড়ে শীতলখুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি উল্টে যায় জলাশয়ে!তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার
#SabitriBarman #BJP #WestBengalPolitics #Sitalkuchi #Mathabhanga #RoadAccident #ElectionCampaign #PoliticalNews #BreakingNews #CoochBehar #NorthBengal #HospitalUpdate #PoliceInvestigation #Election2026 #IndianPolitics
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার কোচবিহার মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন নাটাবাড়ি ৮ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শংকর রায়। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। • গিরিজা শংকর রায় বলেন, "এখানকার যে অশুভ শক্তি, বিশেষ করে যারা গণতন্ত্র ধ্বংসকারী এবং সন্ত্রাসবাদী, তাদের হাত থেকে নাটাবাড়িকে মুক্ত করতেই আমরা আজ মনোনয়নপত্র জমা দিলাম।" • তিনি আশা প্রকাশ করেন যে, নাটাবাড়ির মাটিতে এবার প্রকৃত গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠিত হবে। তাঁর দাবি, নাটাবাড়ির সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। • জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গিরিজা শংকর জানান, তিনি অন্তত ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা করছেন। • এদিন কোনো বড় মিছিল না হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কালীবাড়ি মাঠে হাজার হাজার কর্মী-সমর্থক জমায়েত হয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তবে মানুষের এই জমায়েত প্রমাণ করে দিয়েছে যে নাটাবাড়িতে তৃণমূলের পায়ের তলায় আর মাটি নেই।" • প্রাক্তন বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সকালে ফোন করেছিলেন কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। তবে তিনি তাঁকে 'অভিভাবক' হিসেবেই দেখেন এবং দ্রুতই তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানান।
    1
    ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার কোচবিহার মহকুমা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন নাটাবাড়ি ৮ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শংকর রায়। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
• গিরিজা শংকর রায় বলেন, "এখানকার যে অশুভ শক্তি, বিশেষ করে যারা গণতন্ত্র ধ্বংসকারী এবং সন্ত্রাসবাদী, তাদের হাত থেকে নাটাবাড়িকে মুক্ত করতেই আমরা আজ মনোনয়নপত্র জমা দিলাম।"
•  তিনি আশা প্রকাশ করেন যে, নাটাবাড়ির মাটিতে এবার প্রকৃত গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠিত হবে। তাঁর দাবি, নাটাবাড়ির সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন।
• জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গিরিজা শংকর জানান, তিনি অন্তত ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা করছেন।
• এদিন কোনো বড় মিছিল না হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কালীবাড়ি মাঠে হাজার হাজার কর্মী-সমর্থক জমায়েত হয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তবে মানুষের এই জমায়েত প্রমাণ করে দিয়েছে যে নাটাবাড়িতে তৃণমূলের পায়ের তলায় আর মাটি নেই।"
• প্রাক্তন বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সকালে ফোন করেছিলেন কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। তবে তিনি তাঁকে 'অভিভাবক' হিসেবেই দেখেন এবং দ্রুতই তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানান।
    user_Anirban Barma
    Anirban Barma
    Tufanganj - I, Coochbehar•
    13 hrs ago
  • Post by News Reporter সাংবাদিক
    1
    Post by News Reporter সাংবাদিক
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • দলীয় প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে দিনহাটায় এলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিন দিনহাটা এলে তাকে বিজেপির কর্মীরা সংবর্ধনা জানান। বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থী সিতাই বিধানসভা কেন্দ্রে আশুতোষ বর্মার সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন তিনি।
    1
    দলীয় প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে দিনহাটায় এলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিন দিনহাটা এলে তাকে বিজেপির কর্মীরা সংবর্ধনা জানান। বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থী সিতাই বিধানসভা কেন্দ্রে আশুতোষ বর্মার সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন তিনি।
    user_Subhadeep Chakroborty
    Subhadeep Chakroborty
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • *দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামতদশো গ্রামে একাধিক এলাকায় খোলা বৈঠক করলেন ৭ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।
    1
    *দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামতদশো গ্রামে একাধিক এলাকায় খোলা বৈঠক করলেন ৭ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।
    user_Eccn news 24×7
    Eccn news 24×7
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। পঞ্চায়েতের এক সদস্যসহ প্রায় ৩০টি পরিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি-তে। এই যোগদানকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যা ও অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য ও পরিবারগুলি। তাঁদের অভিযোগ, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছিল এবং সাধারণ মানুষের স্বার্থ ঠিকমতো রক্ষা করা হচ্ছিল না। সেই কারণেই তাঁরা নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে বিজেপির হাত ধরেছেন। এদিন একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের দলে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতারা বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে বিজেপির দিকে বাড়ছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা। অন্যদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে বিরোধী শিবিরে। যদিও অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ দলবদল করেছেন, এতে সাধারণ মানুষের সমর্থনের কোনও প্রতিফলন নেই। সব মিলিয়ে, অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই দলবদল যে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।
    1
    অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। পঞ্চায়েতের এক সদস্যসহ প্রায় ৩০টি পরিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি-তে। এই যোগদানকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যা ও অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য ও পরিবারগুলি। তাঁদের অভিযোগ, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছিল এবং সাধারণ মানুষের স্বার্থ ঠিকমতো রক্ষা করা হচ্ছিল না। সেই কারণেই তাঁরা নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে বিজেপির হাত ধরেছেন।
এদিন একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের দলে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতারা বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে বিজেপির দিকে বাড়ছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে বিরোধী শিবিরে। যদিও অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ দলবদল করেছেন, এতে সাধারণ মানুষের সমর্থনের কোনও প্রতিফলন নেই।
সব মিলিয়ে, অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই দলবদল যে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.