logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

নিউ ফারাক্কা স্টেশনে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার বিহারের যুবক। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল জিআরপি । ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য যথেষ্ট বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে থাকা একটি আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমিত কুমার যাদব (২৬)। তাঁর বাড়ি বিহারের ভাগলপুর জেলার তুলসীপুর এলাকায়।

9 hrs ago
user_Daily Bulletin
Daily Bulletin
ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
9 hrs ago

নিউ ফারাক্কা স্টেশনে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার বিহারের যুবক। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনে ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল জিআরপি । ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য যথেষ্ট বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে থাকা একটি আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমিত কুমার যাদব (২৬)। তাঁর বাড়ি বিহারের ভাগলপুর জেলার তুলসীপুর এলাকায়।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • হারুয়া গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল অনাস্থা ভোট, পদে বহাল প্রধান রাখি রবিদাস।
    1
    হারুয়া গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল অনাস্থা ভোট, পদে বহাল প্রধান রাখি রবিদাস।
    user_সংবাদ বাংলা
    সংবাদ বাংলা
    সুতি ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • মালদা শহরের প্রবেশ পথে মহানন্দা ব্রিজে উপর রাতে চলছে হেলমেট বিহিন গাড়ি ধরা, মদ্যপাণ করে গাড়ি চালালে কড়া হছে ফাইন
    1
    মালদা শহরের প্রবেশ পথে মহানন্দা ব্রিজে উপর রাতে চলছে হেলমেট বিহিন গাড়ি ধরা, মদ্যপাণ করে গাড়ি চালালে কড়া হছে ফাইন
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • রঘুনাথগঞ্জ বিধানসভায় পদ্মার ভয়াল ভাঙন, লালগোলা থানার রাধাকৃষ্ণপুরে শুরু সেচ দপ্তরের কাজ—তলিয়ে গেল পাটক্ষেত, আতঙ্কে নদীপাড়ের মানুষ নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত হলেও প্রশাসনিকভাবে লালগোলা থানার অধীনে থাকা রাধাকৃষ্ণপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ বছরের প্রথম বড় পদ্মা ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনের পর শুক্রবার সকাল থেকেই সেচ দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে দপ্তরের কর্মীরা পৌঁছে বোল্ডার ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন আটকানোর উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অতীতে যে অংশে নদীর পাড় বাঁধানোর কাজ করা হয়েছিল, সেই অংশ এখনও অক্ষত রয়েছে। কিন্তু যে অংশে কোনও প্রতিরোধমূলক কাজ করা হয়নি, সেখানেই পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ওই অংশেও আগে থেকেই বাঁধ নির্মাণ করা হলে এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। ভাঙনের জেরে একাধিক কৃষকের পাটক্ষেত পদ্মা নদীতে তলিয়ে গেছে। বহু দিনের পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নদীগর্ভে বিলীন হওয়ায় হতাশ কৃষকরা। পাশাপাশি নদীর ধার ঘেঁষে থাকা বসতবাড়ির বাসিন্দারাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে আরও কৃষিজমি ও বসতভিটে নদীগর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীর দাবি, শুধু জরুরি ভিত্তিতে কাজ শুরু করলেই হবে না, দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে এলাকায় সেচ দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছে।
    1
    রঘুনাথগঞ্জ বিধানসভায় পদ্মার ভয়াল ভাঙন, লালগোলা থানার রাধাকৃষ্ণপুরে শুরু সেচ দপ্তরের কাজ—তলিয়ে গেল পাটক্ষেত, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:
রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত হলেও প্রশাসনিকভাবে লালগোলা থানার অধীনে থাকা রাধাকৃষ্ণপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ বছরের প্রথম বড় পদ্মা ভাঙনের ঘটনা ঘটে। ভাঙনের পর শুক্রবার সকাল থেকেই সেচ দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে দপ্তরের কর্মীরা পৌঁছে বোল্ডার ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন আটকানোর উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অতীতে যে অংশে নদীর পাড় বাঁধানোর কাজ করা হয়েছিল, সেই অংশ এখনও অক্ষত রয়েছে। কিন্তু যে অংশে কোনও প্রতিরোধমূলক কাজ করা হয়নি, সেখানেই পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, ওই অংশেও আগে থেকেই বাঁধ নির্মাণ করা হলে এত বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো।
ভাঙনের জেরে একাধিক কৃষকের পাটক্ষেত পদ্মা নদীতে তলিয়ে গেছে। বহু দিনের পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নদীগর্ভে বিলীন হওয়ায় হতাশ কৃষকরা। পাশাপাশি নদীর ধার ঘেঁষে থাকা বসতবাড়ির বাসিন্দারাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে আরও কৃষিজমি ও বসতভিটে নদীগর্ভে চলে যেতে পারে।
এলাকাবাসীর দাবি, শুধু জরুরি ভিত্তিতে কাজ শুরু করলেই হবে না, দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করার দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে এলাকায় সেচ দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছে।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি | Sabar Sangbad | Breaking News 2026 --- ⚠️ দর্শকের দৃষ্টিগোচর করা হচ্ছে যে, নিচের পোস্টে দুর্ঘটনা সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু থাকতে পারে। দয়া করে আপনার বিবেচনা অনুযায়ী দেখুন। Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.
    1
    বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও শিশু অধিকার নিয়ে গোপালগঞ্জে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি
| Sabar Sangbad | Breaking News 2026
---
⚠️ দর্শকের দৃষ্টিগোচর করা হচ্ছে যে, নিচের পোস্টে দুর্ঘটনা সম্পর্কিত সংবেদনশীল বিষয়বস্তু থাকতে পারে। দয়া করে আপনার বিবেচনা অনুযায়ী দেখুন।
Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.
    user_Sabar Sangbad
    Sabar Sangbad
    Local News Reporter বানসিহারি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • মন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান! মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন হোটেলে দেহব্যবসার অভিযোগে ৮ জন আটক মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে দেহব্যবসার অভিযোগে চারজন মহিলা, তিনজন পুরুষ (খদ্দের) এবং হোটেলের ম্যানেজারকে আটক করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিযানের সময় হোটেল থেকে দেহব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গতকাল পাচরাহা মোড়ে অনুষ্ঠিত একটি ধন্যবাদ সভায় রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ শহরে বেআইনি কার্যকলাপ, বিশেষ করে হোটেলে দেহব্যবসা চলতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।তার ওই বক্তব্যের পরদিনই বিকেলে পুলিশের এই অভিযানে মোট আটজনকে আটক করা হয়।
    1
    মন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান! মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন হোটেলে দেহব্যবসার অভিযোগে ৮ জন আটক
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে দেহব্যবসার অভিযোগে চারজন মহিলা, তিনজন পুরুষ (খদ্দের) এবং হোটেলের ম্যানেজারকে আটক করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। অভিযানের সময় হোটেল থেকে দেহব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, গতকাল পাচরাহা মোড়ে অনুষ্ঠিত একটি ধন্যবাদ সভায় রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ শহরে বেআইনি কার্যকলাপ, বিশেষ করে হোটেলে দেহব্যবসা চলতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন।তার ওই বক্তব্যের পরদিনই বিকেলে পুলিশের এই অভিযানে মোট আটজনকে আটক করা হয়।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • "CM-এর উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়: প্রশ্ন অধীরের"।
    1
    "CM-এর উপর হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়: প্রশ্ন অধীরের"।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান হরিহরপাড়ায় মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। চাঁদপুর থেকে বহরমপুরগামী এক মোটরসাইকেল থেকে বিকট শব্দ বের হতে দেখে ধাওয়া করে রাকিব শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিয়ম অনুযায়ী নতুন সাইলেন্সার লাগিয়ে বাইকটি ছেড়ে দেয় পুলিশ। শব্দদূষণ রোধে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ।
    1
    বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান
বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান
হরিহরপাড়ায় মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। চাঁদপুর থেকে বহরমপুরগামী এক মোটরসাইকেল থেকে বিকট শব্দ বের হতে দেখে ধাওয়া করে রাকিব শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিয়ম অনুযায়ী নতুন সাইলেন্সার লাগিয়ে বাইকটি ছেড়ে দেয় পুলিশ। শব্দদূষণ রোধে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • মুর্শিদাবাদ জেলার নবগ্রামে চানক বাসস্ট্যান্ড থেকে ৩জন গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদ জেলার নবগ্রামে অস্ত্র উদ্ধার
    1
    মুর্শিদাবাদ জেলার নবগ্রামে চানক বাসস্ট্যান্ড থেকে ৩জন গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার
মুর্শিদাবাদ জেলার নবগ্রামে অস্ত্র উদ্ধার
    user_KTN বাংলা টিভি
    KTN বাংলা টিভি
    Local News Reporter নবগ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.