Shuru
Apke Nagar Ki App…
মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে ৫ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে ৫ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। ২৪টি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ১ লক্ষ টাকা, আর রানার্স-আপ দল ট্রফির সঙ্গে পাবে ৭০ হাজার টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে আড়াই হাজার টাকা পুরস্কার। আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের অন্যান্য কর্মকর্তারা।
PRABIR CRIME
মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে ৫ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে ৫ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। ২৪টি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ১ লক্ষ টাকা, আর রানার্স-আপ দল ট্রফির সঙ্গে পাবে ৭০ হাজার টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে আড়াই হাজার টাকা পুরস্কার। আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের অন্যান্য কর্মকর্তারা।
More news from ত্রিপুরা and nearby areas
- ⭕ কিশোরী অপহরণে ৮ দিনেও নিষ্ক্রিয় পুলিশ! সিধাই থানার ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন ✍️ স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় আট দিন পেরিয়ে গেলেও পুলিশের তরফে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে নিখোঁজ কিশোরীর পরিবার ও স্থানীয় মহলে। অভিযোগ, কিশোরীকে অপহরণের ঘটনায় নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি পুলিশ।1
- রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।1
- উন্নয়নের দাবি বনাম দেবকুমার পাড়ার বাস্তব চিত্র, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী। ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের নানা দাবি শোনা গেলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার পাড়ায়। উন্নয়নের বিভিন্ন ছবি ও দাবি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরা হলেও এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আজও তারা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুমার পাড়া। এর মধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ আজও পায়ে হেঁটে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। অভিযোগ, গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা কোনও স্বাস্থ্যকেন্দ্র।সম্প্রতি এই এলাকার এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ীভাবে তৈরি খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যেতে হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য এমন দুর্ভোগ পোহাতে হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ন্যূনতম পরিষেবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত দাবি ও প্রচারের মাঝেও যদি একটি প্রত্যন্ত গ্রামের মানুষকে আজও চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়ন পৌঁছাল কোথায়?দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।1
- দিনদুপুরে খোয়াই বনকরে দুঃসাহসিক চুরি! সিসিটিভিতে ধরা পড়ল স্কুল পোশাক পরিহিত দুই কিশোরের কীর্তি! 🚨👇 ব্রেকিং নিউজ: খোয়াই বনকরে প্রকাশ্য দিবালোকে দোকানে বড়সড় চুরি। 🚨 নজর সিসিটিভিতে: চুরির ঘটনায় সন্দেহভাজনের তালিকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পোশাক পরিহিত দুই পড়ুয়া। 🎒 ব্যবসায়ী মহলে আতঙ্ক: খোয়াই বনকরের সুমিত চক্রবর্তীর দোকানে নগদ ৭ হাজার টাকা সাফ। 💸 আইনি পদক্ষেপ: সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে থানায় রিপোর্ট করছেন দোকান মালিক। 📜 সিসিটিভিতে প্রমাণ: স্টেট ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির চাঞ্চল্যকর ফুটেজ। 🔍 আইন-শৃঙ্খলার প্রশ্ন: খোয়াই স্টেট ব্যাঙ্ক শাখার ঠিক উল্টো দিকের দোকানেই দিনদুপুরে চুরি। 🛑1
- সাহসী কন্ঠের খবরের জেরে রাঙ্গামাটিয়ায় কৃষকদের সমস্যার সমাধানে উদ্যোগ, সাহসী কন্ঠের খবরের জেরে রাঙ্গামাটিয়ায় কৃষকদের সমস্যার সমাধানে উদ্যোগ,1
- মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে। আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।1
- 🔥 “Who are You?” — “আমি ভারতীয়!” 🇮🇳 “বিধানসভার অধিবেশনে CPIM বিধায়কদের থাকার কোনও অধিকার নেই”—কৃষিমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই উত্তপ্ত বিধানসভা। পাল্টা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিশানায় রতন লাল নাথ—“Who are You?” জবাবে রতন লাল নাথ—“আমি ভারতীয়।” 🇮🇳 এরপরই তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।1
- মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে ৫ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে ৫ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। ২৪টি দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ১ লক্ষ টাকা, আর রানার্স-আপ দল ট্রফির সঙ্গে পাবে ৭০ হাজার টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে আড়াই হাজার টাকা পুরস্কার। আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের অন্যান্য কর্মকর্তারা।1