শ্বশুরবাড়িতে জামাই প্রার্থীকে ঘিরে আবেগের জোয়ার : সালারে পুনাশি গ্রামে জনসংযোগের নয়া নজির সুমনের শ্বশুরবাড়িতে জামাই প্রার্থীকে ঘিরে আবেগের জোয়ার : সালারে পুনাশি গ্রামে জনসংযোগের নয়া নজির সুমনের। রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতে আর মাত্র চারদিন বাকি, তার আগেই প্রচারের শেষ লগ্নে ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন নিজের নির্বাচনী ক্ষেত্র চষে বেড়াচ্ছেন। বিশেষ করে ভরতপুর-২ নম্বর ব্লকের শিমুলিয়া পঞ্চায়েতের পুনাসি ও সোনারুন্দি গ্রামে তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। পুনাসি গ্রাম প্রার্থীর নিজস্ব শ্বশুরবাড়ি হওয়ায় এদিন প্রচারের মেজাজ ছিল উৎসবের মতো। গোটা গ্রামের মানুষের কণ্ঠে তখন একটাই ধ্বনি, সব ভোট জামাইকে দিন। এলাকার মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে আপ্লুত প্রার্থী সুমন। হুডখোলা গাড়ির প্রথাগত আড়ম্বর ছেড়ে বেছে নিয়েছেন নিবিড় জনসংযোগের পথ। প্রার্থীর কথায়, সাধারণত অন্যান্য প্রার্থীরা গাড়িতে চেপে প্রচার করেন, কিন্তু আমার লক্ষ্য ছিল প্রতিটি অলিতে-গলিতে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। প্রায় ৯০ শতাংশ এলাকা পায়ে হেঁটে কভার করেছি, বাকিটুকুও এই ক’দিনে শেষ হবে। ঘরের ছেলেকে কাছে পেয়ে ভোটারদের এই উন্মাদনা ভরতপুরের নির্বাচনী লড়াইয়ে তৃণমূল প্রার্থীকে যে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে, তা বলাই বাহুল্য।

- লালবাগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনের সিংহ রায়ের সমর্থনে জনসভা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জি। সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে কটাক্ষ। এবং সিপিআইএমকে প্রশ্ন ছুড়লো, এবার ভোটটা কাকে দেবে?1
- বহরমপুরে ভোট প্রচারে প্রাক্তন ভারত অধিনায়ক, কংগ্রেস নেতা মহম্মদ আজাহারউদ্দিন। কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। শনিবার সকালে বহরমপুর স্টেডিয়ামে নামে আজাহারের হেলিকপ্টার। প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে উচ্ছবাস কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে।1
- নাকাশীপাড়া পুলিশের বেথুয়াডহরী এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ1
- সোলার ইন্সটলিং টিম আমাদের ঠিকানা তেহট্ট নদীয়া1
- বিস্ফোরক অভিষেক!সীমান্তে টার্গেট গেরুয়া , বিজেপি জিতলে পরিণতি নিয়ে হুঁশিয়ারি, তুমুল সোরগোল রাজনৈতিক মহলে। শনিবার মুর্শিদাবাদে ঝটিকা সফরে একাধিক স্থানে এসে কলকাতা ফেরার পথে নবাব নগরী লালবাগের বুকে হাজির হয়ে তৃণমূলের তরফে অভিষেক ব্যানার্জি টার্গেট করলো গেরুয়াকে। সেইমত মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীদের জয়ী করলে ভয়ানক পরিণতির হুঁশিয়ারিও শোনালেন তিনি সাংবাদিকদের সামনেই। অভিষেক বলেন, আপনারা সকলেই জানেন গত বিধানসভা নির্বাচনে বহরমপুর ও মুর্শিদাবাদ এই আসন দুটিতে বিজেপি জয়লাভ করেছিল। এবারও যদি তারা কোনভাবে যেতে তাহলে পরিণতি মোটেও ভালো হবে না। তাহলে পর্যটকরা এই জেলাতে আসবেনা। কোনভাবেই বিজেপিকে এখানে জেতানো যাবে না এটা সকলে মাথায় রাখবেন। স্বাভাবিকভাবে অভিষেকের এমন আক্রমণাত্মক হুঁশিয়ারি রীতিমতো রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি করেছে।1
- *নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।* নির্বাচনের আবহেই নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার ও রেল পুলিশ, তারা গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সুত্রে জানা যায় ঐ এলাকায় একটি দেশি মদের দোকান আছে তার পাসেই জঙ্গলে এদিন সকালে স দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, তবে মহিলাটি স্থানীয় নয়, স্থানীয় ও পুলিশ সুত্রে খবর মহিলার বয়স আনুমানিক ৪০-৪২,। প্রশাসন সুত্রে খবর মহিলার নাম পরিচয় জানতে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, ময়না তদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, কথা বলেন স্থানীয়দের সাথে, পাশাপাশি তিনি বলেন এই তো নবদ্বীপের শান্তির ছবি, নবদ্বীপে হয়তো এখন দিন রাত বোম পরে না কিন্তু একটা চাপা সন্ত্রাশ চলছে, মানুষ এর জবাব দেবে, পাশাপাশি এই মৃত্যুর তদন্তেরও দাবী করেন। নির্বাচনের আগে এহেনো ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য।1
- কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত মা মাটি মানুষে প্রার্থী সোমনাথ দত্তের সমর্থনে টোটোয় ভোট প্রচার প্রকল্পের সূচনা করা হলো। এই প্রচার অভিযানে নেতৃত্ব দিলেন কৃষ্ণনগর শহর INTTUC এর সভাপতি দীপঙ্কর ঘোষ এবং রাজ্য INTTUC এর রাজ্য সম্পাদক দীপক বিশ্বাস।1
- আজ কালবৈশাখীর বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে নদীয়ায়! ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা আছে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এ সংবাদ জানা গেছে। উত্তরে বিহার থেকে দক্ষিনে ছত্রিশগড় পর্যন্ত, ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত ; সমুদ্র তল হতে ০. ৯ কিমি তার উচ্চতা। তাহা ব্যতীত উত্তর উপকূলীয় উড়িষ্যা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলের উর্দ্ধে একটি ঘূর্ণাবর্ত বর্তমান ; সমুদ্রপৃষ্ঠ হতে যাহার উচ্চতা ১.৫ কিমি। আগামীকালও ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। সঙ্গের মেঘাচ্ছন্ন আকাশের ভিডিওটি, ফাইল ভিডিও কৃষ্ণনগরের আকাশের, যা সাম্প্রতিকে তোলা। (ভিডিওটিতে কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ সৃষ্টি করা হয়েছে) লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- বেশ কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দামোদরদাস মোদির সরকারের এক গুরুত্বপূর্ণ প্রকল্প অমৃত ভালো প্রকল্প শুরু হয়েছিল। প্রকল্পের প্রথম ধাপে অনুমোদন পায় শান্তিপুর জংশনের উন্নয়নের কাজের। সেই কাজ চলছে জোর কদমে। শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই অমৃত ভারত প্রকল্পের কাজের মধ্যে দিয়ে।1