Shuru
Apke Nagar Ki App…
শুভ রাখী পূর্ণিমা NEW Text P.বাংলা 4955 TV চ্যানেল
NEW Text P.বাংলা4955চ্যানেল Coochbehar I, Coochbehar, West Bengal, India
শুভ রাখী পূর্ণিমা NEW Text P.বাংলা 4955 TV চ্যানেল
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ন্যায্য মূল্যে বিক্রেতারা ভুসিমাল দ্রব্য বিক্রয় করছে কিনা এবং ক্রেতারা সঠিক মূল্যে মালপত্র পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোবিন্দনগর (কালিবাজার) মার্কেটে সরজমিনে খতিয়ে দেখলেন মহকুমা প্রশাসন। সমস্ত ভুসিমাল সহ অন্যান্য দোকানে খতিয়ে দেখতে বিশেষ টিম উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে চলে পর্যবেক্ষণ।1
- *অস্ত্র আইনে মামলা, আমির আলমের বিরুদ্ধে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে..জানালেন সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন *অস্ত্র আইনে মামলা, আমির আলমের বিরুদ্ধে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ। জানালেন সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন1
- গ্রেপ্তার তৃণমূল ছাত্রনেতা আমির আলম। আদালতে নিয়ে যাওয়ার সময় মুখে এক গাল হাসি। গ্রেপ্তার তৃণমূল ছাত্রনেতা আমির আলম। আদালতে নিয়ে যাওয়ার সময় মুখে এক গাল হাসি।1
- নিজের বিদ্যালয়ে ফিরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওঁরাও রাজনীতির ব্যস্ততা, প্রশাসনিক দায়িত্ব এবং মন্ত্রিত্বের গণ্ডি পেরিয়ে নিজের শিকড়ে ফিরে এলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। নিজের প্রিয় বিদ্যালয় তুফানগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করে এক অন্যরকম আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন তিনি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশ নেন মন্ত্রী। পড়ুয়াদের হাতে রাখি বাঁধা, তাদের সঙ্গে কথা বলা এবং উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে তৈরি হয় এক সুন্দর ও প্রাণবন্ত পরিবেশ। একসময় যে বিদ্যালয়ের বেঞ্চে বসে তিনি কর্মজীবনের পথচলা শুরু করেছিলেন, আজ সেই বিদ্যালয়েই রাজ্যের একজন মন্ত্রী হিসেবে ফিরে এসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধনের মতো ভালোবাসা ও সম্প্রীতির উৎসবে সামিল হওয়া নিঃসন্দেহে বিশেষ তাৎপর্য বহন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছেও উঠে আসে এক ইতিবাচক বার্তা—জীবনে যত বড় সাফল্যই আসুক না কেন, নিজের শিকড়, নিজের শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সঙ্গে সম্পর্ক কখনও ভুলে যাওয়া উচিত নয়। মন্ত্রী মনোজ কুমার ওঁরাওয়ের এই সহজ-সরল ও আন্তরিক উপস্থিতি বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও উৎসাহের সঞ্চার করে। রাখির সুতোয় এদিন যেন শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, বাঁধা পড়ল প্রাক্তন ছাত্র ও নিজের বিদ্যালয়ের এক গভীর আত্মিক সম্পর্কও। তুফানগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই রাখি বন্ধন উৎসব তাই শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, হয়ে উঠল ভালোবাসা, সম্প্রীতি, স্মৃতি এবং নিজের শিকড়ে ফিরে আসার এক সুন্দর উদাহরণ।1
- মাথাভাঙা ১ ব্লকের কুর্শামারির উত্তর মহিষচরু গ্রামটির নেন্দা নদীর উপর পাকা সেতুর দাবি স্থানীয়দের মাথাভাঙা ১ ব্লকের কুর্শামারির উত্তর মহিষচরু গ্রামটির একদিকে রয়েছে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া আর তিনদিকে নেন্দা নদী।মহিষচরুর গাড়িয়ালের ঘাটে পাঁকা সেতুর দাবি দীর্ঘদিনের। পাকা রাস্তা থেকে বাড়ি পৌঁছতে হলে যেতে হয় বাঁশের সাঁকোর উপর দিয়ে। বৈধ ভোটারও বটে। তা সত্ত্বেও যুগের পর যুগ কাটছে ওঁদের সমস্যার সমাধান হয়নি।সারাবছর এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে ভরসা সেই বাঁশের সাঁকোই।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাম আমল থেকেই তারা গাড়িয়ালের ঘাটে সেতু তৈরির প্রতিশ্রতি পাচ্ছেন ভোট মিটলেই নেন্দা নদীর ওপর সেতু তৈরি হবে। প্রতি বারই ভোটের আগে গ্রামে নেতাদের আনাগোনা বাড়ে ওঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়, পাঁকা সেতু হবে। তার পরে অবশ্য সবই গতানুগতিক ভাবেই চলে।বহু আবেদন নিবেদনের পরও কাজ হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই প্রশাসনিক অনুমতিকে তোয়াক্কা না করেই প্রায় বছর দশেক আগে গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে কয়েক লক্ষ টাকা চাঁদা সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে নেন্দা নদীর উপর ১২ টি কংক্রিটের স্তম্ভ তৈরি করে তাঁর উপর গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করে।সারাবছর মেরামত করে ঝুঁকি নিয়েই চলাচল করছে।প্রতিবছর বাঁশের সাঁকো বানাতে হয় অভিযোগ এতেও জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতা জোটে না। গ্রামবাসীরা বলেন,গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে এলাকা থেকে মুমূর্ষু রোগীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হলে দুশ্চিন্তার ভাঁজ পড়ে রোগীর আত্মীয়-পরিজনের কপালে।বাঁশের সাঁকোর উপর দিয়েই কোলে-কাঁধে চাপিয়ে নিয়ে গিয়ে অ্যাম্বুল্যান্সে তুলতে হয়। বিকল্প পথে হাসপাতালে পৌঁছতে রোগীর শারীরিক পরিস্থিতি বিগড়োতে পারে। আর ওই পথে যাওয়া বাড়তি খরচ সাপেক্ষেও বটে।গ্রামে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে তাদেরকে কষ্ট পোহাতে হয় জানি না আমাদের আর কত অপেক্ষা করতে হবে।’1
- ইস্তফা দিল জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ।1
- রাজনৈতিক পালাবদলের পর এবার পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণেও বদল। ময়নাগুড়ি বিধানসভার খাগড়াবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড গঠন করল বিজেপি। প্রধানের দায়িত্ব পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা দীপিকা রায়। অন্যদিকে উপপ্রধান ইস্তফা না দেওয়ায় বহাল থাকলেন তৃণমূল কংগ্রেসের গীতা বৈরাগী। দুই দলের প্রতিনিধিত্বে নতুন বোর্ড গঠনকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দীর্ঘদিন ধরেই খাগড়াবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণ নিয়ে জল্পনা চলছিল। রাজনৈতিক পরিবর্তনের পর সেই জল্পনা আরও জোরদার হয়। অবশেষে বুধবার নির্ধারিত সময়ে পঞ্চায়েত কার্যালয়ে শুরু হয় নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া। প্রশাসনিক নিয়ম মেনেই সম্পন্ন হয় নির্বাচন। এরপর প্রধান হিসেবে দীপিকা রায় এবং উপপ্রধান হিসেবে গীতা বৈরাগীর নাম চূড়ান্ত হয়।নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণের মুহূর্তকে ঘিরে পঞ্চায়েত কার্যালয় চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা হতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। চলে আবির খেলা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়। নবনির্বাচিত প্রধান দীপিকা রায়কে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান দলীয় কর্মী-সমর্থকেরা।এরপর দলীয় পতাকা হাতে কর্মী-সমর্থকেরা বিজয় মিছিলেও অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে।1
- বন্যা ও ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত নেপালে মানবিক সহায়তা হিসেবে ১০ টন HADR সামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাচ্ছে ভারত।1