Shuru
Apke Nagar Ki App…
সম্পূর্ণভাবে কুয়াশাচ্ছন্ন পুরুলিয়া জেলা আজকে পুরুলিয়া জেলার সমস্ত রাস্তাঘাট কুয়াশাচ্ছন্ন কোন রকম ভাবে ১০০ মিটারের বেশি দূরত্ব দেখা যাচ্ছে না
গ্রাম বাংলার খবরা খবর
সম্পূর্ণভাবে কুয়াশাচ্ছন্ন পুরুলিয়া জেলা আজকে পুরুলিয়া জেলার সমস্ত রাস্তাঘাট কুয়াশাচ্ছন্ন কোন রকম ভাবে ১০০ মিটারের বেশি দূরত্ব দেখা যাচ্ছে না
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by গ্রাম বাংলার খবরা খবর1
- তৃণমূলের দলীয় পতাকা নিয়ে পথ অবরোধ বরাবাজার মানবাজার সড়কের সারগো মোড়ে । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বরাবাজারের রাজনীতি। বিজেপির অভিযোগ তাদের ঝরে তৃণমূলের পতাকা পড়ে যায়। তৃণমূল অভিযোগ করেন বিজেপি তৃণমূলের উন্নয়নকে টেক্কা দিতে না পেরে, ঝান্ডা ফেলে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।1
- আগামী ১৩ মার্চ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিকেলে মানবাজার মহকুমা শহরে মিছিল ও সমাবেশ করল সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারী কর্মচারী পরিষদ। এদিন মানবাজার ব্লক অফিস থেকে মিছিলটি শুরু হয়ে কৃষক বাজার, পোস্ট অফিস মোড়, ব্যাংক মোড়, পোদ্দার পাড়া, হাসপাতাল মোড় হয়ে সারা শহর পরিক্রমা করে।এরপর মানবাজার পোস্ট অফিস মোড়ে সমাবেশ হয়। এদিনের মিছিল ও সমাবেশ থেকে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ প্রদান, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে সারা রাজ্যব্যাপী স্কুল- কলেজ সহ সমস্ত সরকারি দপ্তরে ধর্মঘট পালিত হবে।1
- বরাবাজার ব্লকের অন্তর্গত সারগো মোড়ে গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের দেওয়া ঝান্ডা, রাস্তায় উপরে ফেলে দিয়েছে এমনই অভিযোগে সরব হয়ে সকালে পথ অবরোধের শামিল হলো তৃণমূল কর্মী সমর্থকেরা সারগো মোড়ে মঙ্গলবার সকালে ।তাদের অভিযোগ বিজেপির লোকেরাই এ কাজ করেছে। অন্যদিকে বিজেপির দাবি তারা ঝান্ডা নিয়ে রাজনীতি করে না আগামী নির্বাচনের ফলাফল দেখিয়ে দেবে কাদের সঙ্গে মানুষজন রয়েছে।1
- শিক্ষক নিয়োগ ও সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে পুরুলিয়ায় AIDSO-র বিক্ষোভ!1
- Post by MOUSUMI KOLEY1
- সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিশেষ সেলুন কারে করে বরাভূম স্টেশনে পৌঁছালেন আদ্রা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মুকেশ গুপ্তা। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে বরাভূম স্টেশনের আধুনিকীকরণের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতেই তাঁর এই ঝটিকা সফর। ১ নম্বর প্ল্যাটফর্মে নেমে তিনি গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন এবং চলমান কাজের গুণমান খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো। তিনি ডিআরএম-এর কাছে এলাকার দীর্ঘদিনের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রেল আন্ডারপাস নির্মাণ এবং বরাভূম স্টেশনে লাগেজ বুকিং ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানান বিধায়ক। রেল সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় এনওসি না পাওয়ায় আন্ডারপাসের কাজ আপাতত থমকে রয়েছে। এছাড়াও বিধায়ক অভিযোগ করেন, বহু ট্রেন প্রায়ই দেরিতে চলাচল করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বরাভূম স্টেশনে দাঁড়াচ্ছে না। জনস্বার্থের কথা মাথায় রেখে পুরুলিয়া এক্সপ্রেসের বরাভূম স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিও তিনি জোরালোভাবে তোলেন।1
- Post by গ্রাম বাংলার খবরা খবর1