logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মহিষকুচি ২ নম্বর অঞ্চলে এলাকা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর মণ্ডলের মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার। বুধবারের এই পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের কার্যকর্তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। জনসংযোগ ও জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেন ভবতোষ সরকার। তাঁর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

53 min ago
user_Tapas Roy
Tapas Roy
Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
53 min ago

মহিষকুচি ২ নম্বর অঞ্চলে এলাকা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর মণ্ডলের মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার। বুধবারের এই পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের কার্যকর্তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। জনসংযোগ ও জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেন ভবতোষ সরকার। তাঁর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️ #jhilikbarman #rajbanshi #koch ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️ #jhilikbarman #rajbanshi #koch
    1
    ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️
#jhilikbarman #rajbanshi #koch
ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️
#jhilikbarman #rajbanshi #koch
    user_Sakil Ahamed
    Sakil Ahamed
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বিধায়ক, প্রধান সহ বিদ্যালয়ের দুই কৃতি পড়ুয়াকে সংবর্ধনা ময়নাগুড়ি, ১৬ সেপ্টেম্বর : ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়কে সংবর্ধনা দিলেন বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিদ্যালয়ের পক্ষ থেকে ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়কে সংবর্ধনা প্রদানের পাশাপাশি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুনা সরকার এবং বিদ্যালয়ের দুই কৃতি প্রাক্তন পড়ুয়া যারা সদ্য আধা সেনা বাহিনীতে যোগ দিয়েছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ে বিধায়কের আগমকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। বিধায়ক মূল গেট দিয়ে ঢুকতেই পুষ্প বৃষ্টি করানো হয়, সঙ্গে বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা পরিবেশিত ব্যান্ডের মাধ্যমে বিদ্যালয়ে স্বাগত জানানো হয়। এরপর মূল মঞ্চে সংবর্ধনা প্রদান পর্ব চলে। পরবর্তীতে বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন বিধায়ক ডালিম চন্দ্র রায়। জানা গিয়েছে, বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র পাপাই বিশ্বাস এবং অভিজিৎ মন্ডল সদ্য আধা সামরিক বাহিনী সিআরপিএফ এ যোগদান করেন। ট্রেনিং চলা কালীন ছুটিতে বাড়ি এসেছেন তারা। তাদেরকে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা কামনা করেন স্কুল কর্তৃপক্ষ।
    1
    বিধায়ক, প্রধান সহ বিদ্যালয়ের দুই কৃতি পড়ুয়াকে সংবর্ধনা
ময়নাগুড়ি, ১৬ সেপ্টেম্বর : ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়কে সংবর্ধনা দিলেন বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিদ্যালয়ের পক্ষ থেকে ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়কে সংবর্ধনা প্রদানের পাশাপাশি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুনা সরকার এবং বিদ্যালয়ের দুই কৃতি প্রাক্তন পড়ুয়া যারা সদ্য আধা সেনা বাহিনীতে যোগ দিয়েছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ে বিধায়কের আগমকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। বিধায়ক মূল গেট দিয়ে ঢুকতেই পুষ্প বৃষ্টি করানো হয়, সঙ্গে বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা পরিবেশিত ব্যান্ডের মাধ্যমে বিদ্যালয়ে স্বাগত জানানো হয়। এরপর মূল মঞ্চে সংবর্ধনা প্রদান পর্ব চলে। পরবর্তীতে বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন বিধায়ক ডালিম চন্দ্র রায়।
জানা গিয়েছে, বেতগাড়া চারেরবাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র পাপাই বিশ্বাস এবং অভিজিৎ মন্ডল সদ্য আধা সামরিক বাহিনী সিআরপিএফ এ যোগদান করেন। ট্রেনিং চলা কালীন ছুটিতে বাড়ি এসেছেন তারা। তাদেরকে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা কামনা করেন স্কুল কর্তৃপক্ষ।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান। গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান। পরিবারের সঙ্গে উৎসবে সামিল হয়ে গণেশ বন্দনায় অংশ নেন অভিনেতা। গণেশ মূর্তির সামনে প্রার্থনা ও আরতি করতে দেখা যায় তাঁকে। সালমানের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার এই আচার-অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন সালমান খান।
    1
    গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান।
গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান।
পরিবারের সঙ্গে উৎসবে সামিল হয়ে গণেশ বন্দনায় অংশ নেন অভিনেতা।
গণেশ মূর্তির সামনে প্রার্থনা ও আরতি করতে দেখা যায় তাঁকে।
সালমানের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতার এই আচার-অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ।
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন সালমান খান।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ প্রদীপ তুলে দেওয়া হয়। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্বরা। বাজারে ব্যবসায়ী ও এলাকায় সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ বিতরণের এই কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
    1
    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। বুধবার  সন্ধ্যায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ প্রদীপ তুলে দেওয়া হয়।
আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্বরা।
বাজারে ব্যবসায়ী ও এলাকায় সাধারণ মানুষের হাতে মঙ্গলদীপ বিতরণের এই কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
    user_Babai Das
    Babai Das
    Mathabhanga - I, Coochbehar•
    5 hrs ago
  • পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত, দফায় দফায় উত্তেজনা
    1
    পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত,
 দফায় দফায় উত্তেজনা
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-AIDSO সংঘাত,
দফায় দফায় উত্তেজনা
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • গ্যাস সিলিন্ডার থেকে আগুন, BSF-এর তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় দ্রুত তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনল বিএসএফ। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ উপেনচৌকি সীমা চৌকির কাছে ১১৫ নম্বর গ্রামের বাসিন্দা সুবেন রায়ের বাড়ি থেকে আগুনের শিখা ও স্থানীয়দের চিৎকার দেখতে পান কর্তব্যরত বিএসএফ জওয়ান বিক্রম সিং। বিষয়টি সঙ্গে সঙ্গে পোস্ট কমান্ডার এসআই মঙ্গত রামকে জানানো হয়। এরপর এসআই মঙ্গত রামের নেতৃত্বে আটজন বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ১২ কেজির একটি ফায়ার এক্সটিংগুইশারসহ জল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়। সূত্রের দাবি, LPG সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া এবং সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও গ্রামবাসী বা বিএসএফ জওয়ান আহত হননি।
    1
    গ্যাস সিলিন্ডার থেকে আগুন, BSF-এর তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি
গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় দ্রুত তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনল বিএসএফ। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ উপেনচৌকি সীমা চৌকির কাছে ১১৫ নম্বর গ্রামের বাসিন্দা সুবেন রায়ের বাড়ি থেকে আগুনের শিখা ও স্থানীয়দের চিৎকার দেখতে পান কর্তব্যরত বিএসএফ জওয়ান বিক্রম সিং। বিষয়টি সঙ্গে সঙ্গে পোস্ট কমান্ডার এসআই মঙ্গত রামকে জানানো হয়।
এরপর এসআই মঙ্গত রামের নেতৃত্বে আটজন বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ১২ কেজির একটি ফায়ার এক্সটিংগুইশারসহ জল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়। সূত্রের  দাবি, LPG সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া এবং সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও গ্রামবাসী বা বিএসএফ জওয়ান আহত হননি।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ
    1
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে
 কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে
কিশামত দশগ্রামে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। বুধবার দুপুর থেকেই রেজিনগরের উপনির্বাচনে ঋতব্রত তৃণমূল শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে বহরমপুর ও সংলগ্ন প্রশাসনিক এলাকায় তীব্র রাজনৈতিক তৎপরতা। মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচিতে কলকাতার শীর্ষ নেতা তথা ফিরহাদ হাকিমের উপস্থিতি আলাদা রাজনৈতিক মাত্রা যোগ করেছে, এরপর বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে সেখানে ৭০ রেজিনগর বিধানসভা কেন্দ্রের ঋতব্রত পন্থির তৃণমূল প্রার্থী শফিউজ্জামান শেখ মনোনয়নপত্র জমা দেন
    1
    মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়।
মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড়। বুধবার দুপুর থেকেই রেজিনগরের উপনির্বাচনে ঋতব্রত তৃণমূল শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে বহরমপুর ও সংলগ্ন প্রশাসনিক এলাকায় তীব্র রাজনৈতিক তৎপরতা। মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচিতে কলকাতার শীর্ষ নেতা তথা ফিরহাদ হাকিমের উপস্থিতি আলাদা রাজনৈতিক মাত্রা যোগ করেছে, এরপর বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে সেখানে ৭০ রেজিনগর বিধানসভা কেন্দ্রের ঋতব্রত পন্থির তৃণমূল প্রার্থী শফিউজ্জামান শেখ মনোনয়নপত্র জমা দেন
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • 📍পকসো মামলায় ৫ বছর জেল, শেষে বেকসুর খালাস বিশেষভাবে সক্ষম ব্যক্তি #Mathabhanga #Ghoksadanga #CoochBehar #WestBengal #CourtVerdict #LegalBattle #NewsUpdate #MansaiNews
    1
    📍পকসো মামলায় ৫ বছর জেল, শেষে বেকসুর খালাস বিশেষভাবে সক্ষম ব্যক্তি
#Mathabhanga #Ghoksadanga #CoochBehar #WestBengal #CourtVerdict #LegalBattle #NewsUpdate #MansaiNews
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.