আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে সোমবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অধীন বিজেপি ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে দলপতি এডিসি ভিলেজের জয়রাম পাড়া এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সদস্য ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক জয় বাহাদুর রুপিনী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একযোগে বিজেপিতে যোগদান করেন ১১২টি পরিবারের মোট ২৮৪ জন ভোটার। তারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নবাগতদের দলের পক্ষে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য নেতৃত্ব।যোগদানকারীদের মধ্যে অনেকে এতদিন তিপ্রা মথা, সিপিআই(এম), কংগ্রেস এবং আইপিএফটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নের ধারাকে সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েই তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। স্থানীয় বিজেপি নেতৃত্বদের মতে, এই গণযোগদান পাহাড়ি এলাকায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

- আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে সোমবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অধীন বিজেপি ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে দলপতি এডিসি ভিলেজের জয়রাম পাড়া এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সদস্য ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক জয় বাহাদুর রুপিনী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একযোগে বিজেপিতে যোগদান করেন ১১২টি পরিবারের মোট ২৮৪ জন ভোটার। তারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নবাগতদের দলের পক্ষে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য নেতৃত্ব।যোগদানকারীদের মধ্যে অনেকে এতদিন তিপ্রা মথা, সিপিআই(এম), কংগ্রেস এবং আইপিএফটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নের ধারাকে সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েই তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। স্থানীয় বিজেপি নেতৃত্বদের মতে, এই গণযোগদান পাহাড়ি এলাকায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।1
- Post by Rinkusk2
- নিয়ন্ত্রণ হারিয়ে জীপ উল্টে মর্মান্তিক দু*র্ঘটনা, নি*হ*ত যুবক গুপী রঞ্জন ত্রিপুরা1
- Post by Gouranga Majumder1
- 📍সাব্রুম, ৯ মার্চ ✍️ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার কলাছড়াস্থিত কালাপানিয়া ন্যাচার পার্কে সোমবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী কালাপানিয়া উৎসব। উৎসবের উদ্বোধন করেন রাজ্যের সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।1
- Post by NEWS VIEW 3651
- জিরানিয়ায় মাতাল সরকারি কর্মচারীর বেপরোয়া আচরণ — তিন দিন পেরিয়েও নেই প্রশাসনিক পদক্ষেপ1
- Bubagra interacted with villagers of KAWMPUI HATI, Tripura - MIZORAM BORDER1