Shuru
Apke Nagar Ki App…
জাতীয় সড়কে অভিযান চালিয়ে লরি থেকে এক কুইন্টাল গাঁজা উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ
JHARGRAM NEWS UPDATE
জাতীয় সড়কে অভিযান চালিয়ে লরি থেকে এক কুইন্টাল গাঁজা উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভোট ঘোষণা এখনও হয়নি, কিন্তু জঙ্গলমহলের গ্রামে গ্রামে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কঠোর নিরাপত্তা অভিযান। রাজ্যে প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। তার মধ্যে ঝাড়গ্রাম জেলায় এসেছে ১১ কোম্পানি। এর মধ্যে ৩ কোম্পানি মহিলা বাহিনী। প্রতি থানায় এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ঝাড়গ্রাম, লালগড় ও বেলিয়াবেড়া থানায় অতিরিক্ত এক কোম্পানি করে মহিলা বাহিনী রাখা হয়েছে। ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রের আটটি থানা ও তিনটি ফাঁড়ি এলাকায় প্রতিদিন এই কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন চালাচ্ছে। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট থানার আধিকারিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। জাম্বনী থানার আইসি অভিজিৎ বসুমল্লিক জানিয়েছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন এই অভিযান চলবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সাহস জোগানো হচ্ছে। কোনো সমস্যা হলে প্রশাসনের সাহায্য নিতে বলা হচ্ছে।এদিন জাম্বনী থানার পরিহাটি, কাপাসিটা, মামুরদা, নুনিয়া, গামারিয়া-সহ একাধিক গ্রামে টহল চালানো হয়। বেলিয়াবেড়া থানা এলাকাতেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে। গোহালমারা, বাগুয়াশোল, রাইপাল, রামগড়-সহ একাধিক গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় জওয়ান ও রাজ্য পুলিশের আধিকারিকরা।রুট মার্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক, বেলিয়াবেড়া ব্লকের বিডিও রাহুল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা।জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ চলছে যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।জঙ্গলমহলের মানুষ এখন নিরাপত্তা বলয়ে। ভোটের আগেই ভারী বুটের এই টহল যেন নিশ্চিত করছে এবারের নির্বাচন হবে একেবারে শান্তিপূর্ণ।1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- পরিবর্তন যাত্রা’র যোগ দিতে মেদিনীপুরে এলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। কুইকোটা হেলিকপ্যাডে চপারে পৌঁছাতেই বিজেপি নেতা-কর্মীরা তাঁকে সম্বর্ধনা জানানো হয়। সেখান থেকে তিনি চন্দ্রকোনার সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।1
- #centeralforcer : खड़गपुर में केंद्रीय बल का रूट मार्च, SDPO के नेतृत्व में सुरक्षा का भरोसा। #mlaelection2026 #kharagpurnimpura #centeralforce #routemarch #sdpokharagpur #kharagpurtownpolice #kharagpurnews91
- আজ খড়গপুরে প্রয়াত রাজদেবী মিশ্রের স্মরণে বিশাল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: সমাজসেবা ও আর্তের সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো আজ খড়গপুরে। প্রয়াত রাজদেবী মিশ্রের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ, ১১ই মার্চ ২০২৬, বুধবার সকাল ১০টা থেকে খড়গপুরের খরিদা এলাকার বাপু পার্কে (৩৬ নম্বর পাড়া) একটি বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সহযোগিতা ও আয়োজন এই মহতী উদ্যোগটি রোটারি আই হসপিটাল, মেদিনীপুরের প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এলাকার সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের পরিকল্পনা। ওয়ার্ড নম্বর ১৭-এর অন্তর্গত বাপু পার্কে আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিষেবার খুঁটিনাটি শিবিরে আগত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চোখের বিশেষ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে: * অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা দৃষ্টিশক্তি পরীক্ষা। * সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দান। * প্রয়োজনে চশমা সংক্রান্ত সহায়তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। স্মৃতিচারণ ও উদ্দেশ্য ১০ বছর আগে প্রয়াত রাজদেবী মিশ্রের স্মৃতিকে অমলিন রাখতেই এই প্রয়াস। আয়োজক কমিটির এক সদস্য জানান, "মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আমরা তাঁকে শ্রদ্ধা জানাতে চাই। বিশেষ করে যারা আর্থিক কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাদের জন্য এই শিবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" উদ্যোক্তারা এলাকার বাসিন্দাদের এই সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। শিবিরের বিষয়ে বিশদ জানতে বা কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হেল্পলাইন নম্বরও (৭৯০৮৩৪৮০৫১ / ৮৭৫৯৩৪৪৭৯১) চালু রাখা হয়েছে।1
- Union Cabinet approved Santragachi-Kharagpur 4th rail line (111km | ₹2,905 Cr) 🛤️ Covers: Howrah, East Midnapur & West Midnapur (West Bengal) ✔️ Part of quadrupling of Mumbai–Howrah & Howrah–Chennai routes ✔️ Better connectivity to Syama Prasad Mookerjee Port & Haldia Dock Complex ✔️ Faster movement of long-distance, suburban & freight trains ✔️ Boost to key economic nodes & industrial hubs1
- সারাদিনব্যাপী লুটপাট চন্দ্রকোনা রোডের পশ্চিম মেদিনীপুরের ঢুকি প্রয়াগ ফিল্ম সিটিতে, ধ্বংসস্তূপে পরিণত হলো এই ফিল্ম সিটি সেই ছবি তুলে ধরা হলো আপনাদের কাছে।1
- ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ-এর কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি লরিতে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।এই খবর পাওয়ার পরই ঝাড়গ্রাম থানার আইসির নির্দেশে ৪৯ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সেই সময় ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলা এলাকায় সন্দেহজনক একটি লরিকে দেখতে পান ঝাড়গ্রাম থানার সাব-ইন্সপেক্টর উমাশঙ্কর পইড়া। তিনি সঙ্গে সঙ্গে লরিটিকে আটক করে বিষয়টি আইসি-কে জানান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম থানার আইসি, জয়েন্ট বিডিও এবং পুলিশের একটি বড় বাহিনী। এরপর লরিটিতে তল্লাশি চালিয়ে প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেশ কিছুক্ষণ ধরে ফাঁসিতলা এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। পরে ওই লরিটিকে আটক করে তল্লাশি চালানো হলে একের পর এক প্যাকেট উদ্ধার হয়, যার ভিতরে ছিল বিপুল পরিমাণ গাঁজা।পুলিশ লরির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদক পাচারের অভিযোগে ধৃতদের বুধবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। একই সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।1