logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*আরামবাগে রাজনৈতিক পটপরিবর্তন! তৃণমূল ছেড়ে বিজেপিতে ৮০০ ভোটার* ভোটের মুখে উত্তপ্ত আরামবাগ মহকুমা! বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার খোদ তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন ঘটে যাওয়া এক ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোঘাট। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় ১০০টি পরিবারের ৮০০ জন ভোটার। ঘটনার সূত্রপাত গত শনিবার সকালে। গোঘাটের বালি পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর এলাকায় তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাঝির নির্বাচনী প্রচার চলছিল। অভিযোগ, সেই সময় এলাকায় কিছু বহিরাগত দুষ্কৃতী ঢুকে পড়ে। এলাকাবাসীর দাবি, ওই বহিরাগতরা স্থানীয় মহিলাদের উত্যক্ত করতে শুরু করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয়। যখন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য এর প্রতিবাদ করেন, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূলের ওই বহিরাগত দুষ্কৃতীরা খোদ নিজেদের দলের পঞ্চায়েত সদস্যকেই বেধরক মারধর করে। আর এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। তৃণমূলের অভ্যন্তরীণ এই কোন্দল এবং নারী নিরাপত্তার অভাব দেখে প্রায় ১০০টি পরিবারের ৮০০ জন ভোটার তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নেন। আজ সাতসকালেই তাঁরা বিজেপিতে শামিল হন। আরামবাগ জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার প্রার্থী **বিমান ঘোষ** এবং গোঘাটের বিজেপি প্রার্থী **প্রশান্ত দিগারের** হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তাঁরা। যোগদানকারী গ্রামবাসীদের কথায়, "এলাকায় মহিলাদের কোনো সুরক্ষা নেই। তৃণমূলের আমলেই মহিলারা নিরাপদ নন, তাই আমরা নারী সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে বিজেপিতে যোগ দিলাম।" অন্যদিকে, বিমান ঘোষ এবং প্রশান্ত দিগার তৃণমূলের তীব্র সমালোচনা করে বলেন, "তৃণমূল প্রার্থীর সামনেই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। মানুষ এখন বুঝে গেছে মোদীজির হাতই বাংলার মা-বোনেদের জন্য একমাত্র ভরসা।" ভোটের আগে এই দলবদল আরামবাগ মহকুমায় তৃণমূলের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই পরিবর্তন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।

2 hrs ago
user_News Arambagh Town
News Arambagh Town
সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • Post by Rajesh santra
    1
    Post by Rajesh santra
    user_Rajesh santra
    Rajesh santra
    Architect গোগাট ১, হুগলি, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি একদিকে যেমন জোরকদমে ভোট প্রচার চালাচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের সেবাকেই প্রাধান্য দিচ্ছেন। প্রচারের ফাঁকেই তিনি গ্রামেগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাঁদের সমস্যার কথা শুনছেন এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন।
    1
    গোঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি একদিকে যেমন জোরকদমে ভোট প্রচার চালাচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের সেবাকেই প্রাধান্য দিচ্ছেন। প্রচারের ফাঁকেই তিনি গ্রামেগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাঁদের সমস্যার কথা শুনছেন এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    29 min ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • Post by Kotulpur news
    1
    Post by Kotulpur news
    user_Kotulpur news
    Kotulpur news
    Local News Reporter কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • Post by Tv20 বাংলা
    1
    Post by Tv20 বাংলা
    user_Tv20 বাংলা
    Tv20 বাংলা
    সাংবাদিক সিন্ধু, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • মমতা ব্যানার্জির ডানহাত বোম বাঁধে !! উঠছে প্রশ্ন?? মমতা যাকে বোেম বাঁধার মারপিটের কথা বলেন সেই ডান হাত
    1
    মমতা ব্যানার্জির ডানহাত বোম বাঁধে !!
উঠছে প্রশ্ন?? মমতা যাকে বোেম বাঁধার মারপিটের কথা বলেন সেই ডান হাত
    user_Sk Abul Akhtar
    Sk Abul Akhtar
    Tailor জগৎবল্লভপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • Post by Rajesh santra
    1
    Post by Rajesh santra
    user_Rajesh santra
    Rajesh santra
    Architect গোগাট ১, হুগলি, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.