Shuru
Apke Nagar Ki App…
যুবসমাজকে মোবাইল আসক্তি থেকে মাঠে ফেরাতে ফারাক্কায় শুরু 'নরেন্দ্র কাপ'। যুবসমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগী হল যুব মোর্চা। প্রতি বছরের মতো এবারও ফারাক্কায় শুরু হল তিন দিনব্যাপী 'নরেন্দ্র কাপ' ফুটবল নকআউট টুর্নামেন্ট।
Daily Bulletin
যুবসমাজকে মোবাইল আসক্তি থেকে মাঠে ফেরাতে ফারাক্কায় শুরু 'নরেন্দ্র কাপ'। যুবসমাজকে মোবাইল ও নেশার আসক্তি থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগী হল যুব মোর্চা। প্রতি বছরের মতো এবারও ফারাক্কায় শুরু হল তিন দিনব্যাপী 'নরেন্দ্র কাপ' ফুটবল নকআউট টুর্নামেন্ট।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নৌকা করে চলছে চিকিৎসা পরিষেবা। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের প্রায় সমস্ত গ্রাম। জলবন্দি অবস্থায় রয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। বন্যার জলে ডুবে গিয়েছে থানা, বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতালও। এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে জলবন্দি গ্রামগুলিতে পৌঁছচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। উত্তর চন্ডিপুরের বিভিন্ন জলবন্দি গ্রামে নৌকায় করে পৌঁছে চিকিৎসা পরিষেবা দেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভিক শংকর কুমার এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। নৌকার উপরেই রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতিতে জ্বর, সর্দি, কাশি-সহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে বানভাসি মানুষদের মধ্যে। সেই কারণে জলবন্দি এলাকায় নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি নৌকায় করে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে।এদিন শতাধিক পরিবার ও মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বন্যার সময় কীভাবে স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে বানভাসি মানুষদের সচেতন করা হয়।মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, জলবন্দি মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে কোনও স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছে কি না, তা জানতে নৌকার মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে পরিষেবা দেওয়া হচ্ছে। প্রতিদিনই ভূতনির বিভিন্ন এলাকায় চিকিৎসকদের নিয়ে এই কর্মসূচি চালানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, ইতিমধ্যেই আড়াইশোর বেশি গর্ভবতী মাকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বন্যা পরিস্থিতিতে বিভিন্ন রোগের উপরও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর।2
- গণেশ চতুর্থী তিথিতে সিদ্ধিদাতার পুজো মালদহ জেলার চাঁচলের পাহাড়পুরে কৌমুদী সংঘ পরিচালনায় অনুষ্ঠিত হল সিদ্ধিদাতার পুজো। গণেশ চতুর্থী তিথিতে সিদ্ধিদাতার পুজো মালদহ জেলার চাঁচলের পাহাড়পুরে 'কৌমুদী সংঘে'র পরিচালনায় অনুষ্ঠিত হল। আয়োজক ক্লাবের কর্মকর্তা ও বাসিন্দাদের উপস্থিতিতে মঙ্গলবার সকালে ঢাকের বাদ্য, শঙ্খ ধ্বনি ও পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পুজো। পুজো ও যজ্ঞ করা হয়। পুজোর শেষে বাসিন্দা তথা পূজা মন্ডপে আসা ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করেন ক্লাবের কর্মকর্তারা। উল্লেখ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ব্যান্ড বাজিয়ে সোমবার সন্ধ্যায় গণেশ ঠাকুরের মূর্তি চাঁচল কুমোর পাড়া থেকে পাহাড়পুর পুজো মণ্ডপে নিয়ে আসা হয় । মঙ্গলবার সকালে ভক্তি নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত হল সিদ্ধিদাতার পুজো। পুজোয় পুরোহিতের দায়িত্বে ছিলেন অজয় চক্রবর্তী। পুজো কমিটির কর্মকর্তারা জানান, ২০১৫ সাল থেকে তারা পুজোর আয়োজন করে আসছেন। এ বছর তাদের পুজোর ১২ তম বর্ষ পূর্তি। চলতি বছরে পুজো কমিটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন রকি দাস,সাধারণ সম্পাদক পরিমল ঋষি।এদিন পুজো উপলক্ষে পুজো কমিটির কর্মকর্তা ও সদস্য সহ স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। দেবাশিস ঘোষের রিপোর্ট।4
- কার হয়ে নামছেন রেজিনগরের উপনির্বাচনে এমপি আবু তাহের খান ? কি বললেন তিনি দেখুন কার হয়ে নামছেন রেজিনগরের উপনির্বাচনে এমপি আবু তাহের খান ? ঋতব্রত তৃণমূল পন্থী শফিউজ্জামান শেখ এই নিয়ে কি বললেন সাংসদ আবু তাহের খান।1
- জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তের পরাশপুর চরে নদীর জলে এক কিশোরীর মৃত্যুর পর আরো এক কিশোরীর দেহ উদ্ধার। এই দুর্ঘটনায় মোট দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তের পরাশপুর চরে নদীর জলে এক কিশোরীর মৃত্যুর পর আরো এক কিশোরীর দেহ উদ্ধার। এই দুর্ঘটনায় মোট দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ হওয়া আরো দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়ছে। উদ্ধার করেছে চরের স্থানীয় বাসিন্দারা। বান্ধবীদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে একসঙ্গে দুই কিশোরীর মৃত্যু। শোকের ছায়া নেমে এসেছে গোটা পরাশপুর চর এলাকায়। এই ঘটনায় উদ্ধার হওয়া দুই কিশোরীকে চিকিৎসার জন্য সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর চর পরাশপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে,মঙ্গলবার দুপুরে চার কিশোরী নদীতে স্নান করতে নেমেছিল,এরপরেই হঠাৎ দুজন নদীর গভীরে চলে যায়। পাশাপাশি আরো দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করতে সমর্থ হয়েছে। তারা সাঁতার জানতো না বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে যায়।1
- তিন বছর ধরে চলছে পাইপলাইনের কাজ, তবুও বাড়িতে পৌঁছায়নি জল! কাজের সময় মাটি চাপা পড়ে গুরুতর জখম শ্রমিক মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুরে রাস্তার পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতরভাবে জখম হলেন এক যুবক। আহত যুবকের নাম সম্রাট শেখ বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় তিন বছর ধরে নরসিংহপুর এলাকায় পাইপলাইনের কাজ চলছে। দীর্ঘদিন ধরে কাজ চলায় সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে বলে অভিযোগ। এর মধ্যেই মঙ্গলবার ফের পাইপলাইনের কাজ চলাকালীন মাটি চাপা পড়ে গুরুতর আহত হন এক শ্রমিক। ঘটনার পর তাঁকে দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে কাজ চললেও এখনও এলাকার বহু বাড়িতে জল পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, কাজের গতি ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। যদিও স্থানীয়দের দুর্নীতির অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্নীতি ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখে দ্রুত এবং সঠিকভাবে পাইপলাইনের কাজ সম্পূর্ণ করা হোক, যাতে সাধারণ মানুষ প্রকল্পের প্রকৃত সুবিধা পান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে। তিন বছর ধরে কাজ, তবুও জল নেই—আর এবার কাজের সময় শ্রমিক মাটি চাপা! নরসিংহপুরের পাইপলাইন প্রকল্প ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।1
- জয় শ্রী রাম🙏🙏🙏 বিজেপি🙏🙏 জিন্দাবাদ🙏🙏🙏 মোদি জি জিন্দাবাদ🙏🙏🙏 ভিডিও টি শেষ পর্যন্ত দেখুন🙏🙏🙏🙏 জয় শ্রী রাম🙏🙏🙏 ও ভিডিও টি প্রচুর পরিমাণে শেয়ার করুন🙏🙏1
- নৌকা করে চলছে চিকিৎসা পরিষেবা। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের প্রায় সমস্ত গ্রাম। জলবন্দি অবস্থায় রয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। বন্যার জলে ডুবে গিয়েছে থানা, বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতালও। এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে জলবন্দি গ্রামগুলিতে পৌঁছচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। উত্তর চন্ডিপুরের বিভিন্ন জলবন্দি গ্রামে নৌকায় করে পৌঁছে চিকিৎসা পরিষেবা দেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভিক শংকর কুমার এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। নৌকার উপরেই রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতিতে জ্বর, সর্দি, কাশি-সহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে বানভাসি মানুষদের মধ্যে। সেই কারণে জলবন্দি এলাকায় নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি নৌকায় করে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে।এদিন শতাধিক পরিবার ও মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বন্যার সময় কীভাবে স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে বানভাসি মানুষদের সচেতন করা হয়।মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, জলবন্দি মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে কোনও স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছে কি না, তা জানতে নৌকার মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে পরিষেবা দেওয়া হচ্ছে। প্রতিদিনই ভূতনির বিভিন্ন এলাকায় চিকিৎসকদের নিয়ে এই কর্মসূচি চালানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, ইতিমধ্যেই আড়াইশোর বেশি গর্ভবতী মাকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বন্যা পরিস্থিতিতে বিভিন্ন রোগের উপরও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর।1
- জলঙ্গীর পরাশপুরে চরে জলে ডুবে কিশোরীর মৃ'ত্যু। নিখোঁজ ২ এই মুহূর্তে মর্মান্তিক খবর আসছে জলঙ্গী চর পরাশপুর থেকে। বান্ধবীদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে এক কিশোরীর মৃত্যু। এই ঘটনায় একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর চর পরাশপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে,মঙ্গলবার দুপুরে চার থেকে পাঁচজন কিশোরী নদীতে স্নান করতে নেমেছিল,এরপরেই হঠাৎ দুজন ডুবে যায়। তারা সাঁতার জানতো বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন অসুস্থ হয়ে চিকিৎসা চলছে। পাশাপাশি এই ঘটনায় দুজন নিখোঁজ আছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা নৌকা করে উদ্ধার কাজ চালাচ্ছেন।1
- মঙ্গলকোট থানার বেল গ্রামে প্রথমে বিষ খেয়ে পড়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল এক ব্যক্তি বিষ খেয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, মৃত ব্যক্তির নাম কল্যাণ পাল (৪০) পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বেল গ্রামে বাড়ি। জানা গেছে গতকাল তিনি প্রথমে বিষ পান করেন পরে ছাদে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থায় নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয়। তবে কেন সে ধরনের কাজ করল তা বুঝে উঠতে পারছেন মৃতের স্ত্রী। আজ সোমবার বিকেল চারটেয় বর্ধমান থানার পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়।1