logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

1 hr ago
user_User1024
User1024
Farmer মাটিয়ালি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
1 hr ago

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মিছিলটি সিপিএম কার্যালয়ের বাইরে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর সব হাতে কাজ ও সব পেটে ভাতের দাবিতে কোলকাতা ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচির সমর্থনেই এদিনের মিছিল ও পথসভা।এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আতাবুল ইসলাম,সুজয় সেন,রানা গুহ সহ প্রমুখ।
    1
    মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা
ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা। মিছিলটি সিপিএম কার্যালয়ের বাইরে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।এরপর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।২০ সেপ্টেম্বর সব হাতে কাজ ও সব পেটে ভাতের দাবিতে কোলকাতা ধর্মতলায় ইনকিলাবি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচির সমর্থনেই এদিনের মিছিল ও পথসভা।এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন আতাবুল ইসলাম,সুজয় সেন,রানা গুহ সহ প্রমুখ।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • 🛑মাঝ আকাশে ভয়াবহ আতঙ্ক, ক্যামেরায় ধরা পড়ল মুহূর্ত।টেকঅফের সময় Boeing 737-এর চাকা খুলে পড়ল। 🛑ভেঙে পড়ল বিমানের কেবিনের সিলিং, আতঙ্কে চিৎকার যাত্রীদের।মাশহাদে জরুরি অবতরণ বিমানের #Boeing737 #AircraftIncident #EmergencyLanding #Mashhad #Iran #AviationNews #FlightSafety #MidAirScare #AirlineNews #BreakingNews # 🛑মাঝ আকাশে ভয়াবহ আতঙ্ক, ক্যামেরায় ধরা পড়ল মুহূর্ত।টেকঅফের সময় Boeing 737-এর চাকা খুলে পড়ল। 🛑ভেঙে পড়ল বিমানের কেবিনের সিলিং, আতঙ্কে চিৎকার যাত্রীদের।মাশহাদে জরুরি অবতরণ বিমানের #Boeing737 #AircraftIncident #EmergencyLanding #Mashhad #Iran #AviationNews #FlightSafety #MidAirScare #AirlineNews #BreakingNews #
    1
    🛑মাঝ আকাশে ভয়াবহ আতঙ্ক, ক্যামেরায় ধরা পড়ল মুহূর্ত।টেকঅফের সময় Boeing 737-এর চাকা খুলে পড়ল।
🛑ভেঙে পড়ল বিমানের কেবিনের সিলিং, আতঙ্কে চিৎকার যাত্রীদের।মাশহাদে জরুরি অবতরণ বিমানের
#Boeing737 #AircraftIncident #EmergencyLanding #Mashhad #Iran #AviationNews #FlightSafety #MidAirScare #AirlineNews #BreakingNews #
🛑মাঝ আকাশে ভয়াবহ আতঙ্ক, ক্যামেরায় ধরা পড়ল মুহূর্ত।টেকঅফের সময় Boeing 737-এর চাকা খুলে পড়ল।
🛑ভেঙে পড়ল বিমানের কেবিনের সিলিং, আতঙ্কে চিৎকার যাত্রীদের।মাশহাদে জরুরি অবতরণ বিমানের
#Boeing737 #AircraftIncident #EmergencyLanding #Mashhad #Iran #AviationNews #FlightSafety #MidAirScare #AirlineNews #BreakingNews #
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • দুর্গাপুজোর নিয়মকানুন নিয়ে ঘোকসাডাঙায় প্রশাসনিক বৈঠক, উপস্থিত পুজো কমিটির সদস্যরা ঘোকসাডাঙা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ঘোকসাডাঙা থানার পুলিশ। বুধবার ঘোকসাডাঙা থানায় আয়োজিত ওই বৈঠকে মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে প্রশাসনের নির্ধারিত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙা থানার ওসি, মাথাভাঙ্গা সার্কেলের পুলিশ আধিকারিক-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। পুজোর দিনগুলিতে মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, শব্দবিধি-সহ বিভিন্ন বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের অবহিত করা হয়। পাশাপাশি পুজো কমিটিগুলিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা তাঁদের পুজোর প্রস্তুতি ও বিভিন্ন সমস্যার কথা পুলিশ আধিকারিকদের জানান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বৈঠক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
    1
    দুর্গাপুজোর নিয়মকানুন নিয়ে ঘোকসাডাঙায় প্রশাসনিক বৈঠক, উপস্থিত পুজো কমিটির সদস্যরা 
ঘোকসাডাঙা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ঘোকসাডাঙা থানার পুলিশ। বুধবার ঘোকসাডাঙা থানায় আয়োজিত ওই বৈঠকে মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে প্রশাসনের নির্ধারিত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙা থানার ওসি, মাথাভাঙ্গা সার্কেলের পুলিশ আধিকারিক-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। পুজোর দিনগুলিতে মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, শব্দবিধি-সহ বিভিন্ন বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের অবহিত করা হয়।
পাশাপাশি পুজো কমিটিগুলিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা তাঁদের পুজোর প্রস্তুতি ও বিভিন্ন সমস্যার কথা পুলিশ আধিকারিকদের জানান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বৈঠক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
    user_Abhishek Dey
    Abhishek Dey
    সাংবাদিক Mathabhanga Ii, Coochbehar•
    1 hr ago
  • ভোটার তালিকায় যোগ্যদের নাম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সহ পাঁচ দফা দাবিতে দিনহাটায় মহিলা সমিতির বিক্ষোভ সমস্ত যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরন, যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রদান সহ পাঁচ দফা দাবিতে দিনহাটা ১ নম্বর বিডিও অফিস চত্বরে অবস্থান- বিক্ষোভ ও ডেপুটেশন দিলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মঙ্গলবার এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী বাসন্তী বর্মন, সুদেবী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবস্থান-বিক্ষোভের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, এ রাজ্যে বহু বৈধ নাগরিক রয়েছেন যাদের নাম ভোটার তালিকায় নেই। এস আই আর-এর নামে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে সিংহভাগ মহিলারা রয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে এভাবে বৈধ নাগরিকদের ভোটাধিকার থেকে কিছুতেই বঞ্চিত করা যায় না। বহু ভোটারের নাম বিচারাধীন রয়েছে, অথচ এ সমস্যা মাসের পর মাস ঝুলে রয়েছে। এভাবে চলতে পারেনা। তাঁরা বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি নেতৃবৃন্দ ঘোষণা করেছিলেন যারা লক্ষীর ভাণ্ডার পান তারা সকলেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। অথচ হাজার হাজার মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের অর্থ পাওয়ার যোগ্য, অথচ তারা এই সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলেন। পাশাপাশি তারা বলেন, তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা ছিল না, সরকার পরিবর্তনের পরেও সেই একই অবস্থা রয়েছে। এখনো মহিলাদের কোন নিরাপত্তা নেই। এদিন এই বিক্ষোভ চলার সময় মহিলা সমিতির এক প্রতিনিধি দল দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও-র সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি তুলে দেওয়ার সময় বিডিও-র সঙ্গে নেতৃবৃন্দের সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। সমস্যাগুলি সুরাহার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এর আগে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে মহিলাদের একটা বিশাল মিছিল বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে জমায়েত হয়। সেখানে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়।
    1
    ভোটার তালিকায় যোগ্যদের নাম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সহ পাঁচ দফা দাবিতে দিনহাটায় মহিলা সমিতির বিক্ষোভ
সমস্ত যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরন, যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রদান সহ পাঁচ দফা দাবিতে দিনহাটা ১ নম্বর বিডিও অফিস চত্বরে অবস্থান- বিক্ষোভ ও ডেপুটেশন দিলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মঙ্গলবার এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী বাসন্তী বর্মন, সুদেবী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
অবস্থান-বিক্ষোভের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, এ রাজ্যে বহু বৈধ নাগরিক রয়েছেন যাদের নাম ভোটার তালিকায় নেই। এস আই আর-এর নামে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে সিংহভাগ মহিলারা রয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে এভাবে বৈধ নাগরিকদের ভোটাধিকার থেকে কিছুতেই বঞ্চিত করা যায় না। বহু ভোটারের নাম বিচারাধীন রয়েছে, অথচ এ সমস্যা মাসের পর মাস ঝুলে রয়েছে। এভাবে চলতে পারেনা। তাঁরা বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি নেতৃবৃন্দ ঘোষণা করেছিলেন যারা লক্ষীর ভাণ্ডার পান তারা সকলেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। অথচ হাজার হাজার মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের অর্থ পাওয়ার যোগ্য, অথচ তারা এই সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলেন। পাশাপাশি তারা বলেন, তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা ছিল না, সরকার পরিবর্তনের পরেও সেই একই অবস্থা রয়েছে। এখনো মহিলাদের কোন নিরাপত্তা নেই। 
এদিন এই বিক্ষোভ চলার সময় মহিলা সমিতির এক প্রতিনিধি দল দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও-র সঙ্গে দেখা করে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি তুলে দেওয়ার সময় বিডিও-র সঙ্গে নেতৃবৃন্দের সমস্যাগুলি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। সমস্যাগুলি সুরাহার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। 
এর আগে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে মহিলাদের একটা বিশাল মিছিল বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে জমায়েত হয়। সেখানে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়।
    user_RKN UPDATE
    RKN UPDATE
    Dinhata - I, Coochbehar•
    15 hrs ago
  • খাদ্য দপ্তরের অফিসের গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা গোসানিমারি রোডে। খাদ্য দপ্তরের অফিসের গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা গোসানিমারি রোডে। মঙ্গলবার বিকেলে গান্ধী ক্লাব সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
    1
    খাদ্য দপ্তরের অফিসের গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা গোসানিমারি রোডে। 
খাদ্য দপ্তরের অফিসের গাড়ি ও একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা গোসানিমারি রোডে। মঙ্গলবার বিকেলে গান্ধী ক্লাব সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
    user_Eccn news 24×7
    Eccn news 24×7
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • 📍তিন ব্যাগ গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই ধরা, সিটকিবাড়িতে গ্রেফতার যুবক
    1
    📍তিন ব্যাগ গাঁজা নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই ধরা, সিটকিবাড়িতে গ্রেফতার যুবক
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে বিধায়ক দুর্গা মুর্মুর আকস্মিক পরিদর্শন খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে বিধায়ক দুর্গা মুর্মুর আকস্মিক পরিদর্শন
    1
    খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে বিধায়ক দুর্গা মুর্মুর আকস্মিক পরিদর্শন
খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে বিধায়ক দুর্গা মুর্মুর আকস্মিক পরিদর্শন
    user_RKD Siliguri
    RKD Siliguri
    Local News Reporter শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • হলদিবাড়িতে জিসিপিএ-র মিছিল, ২০ সেপ্টেম্বর শহীদ সমাবেশের সমর্থনে আগামী ২০ সেপ্টেম্বর কোচবিহারের রাসমেলা ময়দানে জিসিপিএ (গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন)-এর তরফে অনুষ্ঠিত হতে চলেছে শহীদ সমাবেশ। সেই সমাবেশের সমর্থনে মঙ্গলবার হলদিবাড়ি শহরে মিছিল করলেন জিসিপিএ-এর হলদিবাড়ি ব্লক কমিটির কর্মী-সমর্থকেরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে সংগঠনের পতাকা হাতে নিয়ে বহু কর্মী-সমর্থক অংশ নেন। আগামী ২০ সেপ্টেম্বরের শহীদ সমাবেশে সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিনের মিছিলকে কেন্দ্র করে হলদিবাড়ি শহরে রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ে।
    1
    হলদিবাড়িতে জিসিপিএ-র মিছিল, ২০ সেপ্টেম্বর শহীদ সমাবেশের সমর্থনে
আগামী ২০ সেপ্টেম্বর কোচবিহারের রাসমেলা ময়দানে জিসিপিএ (গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন)-এর তরফে অনুষ্ঠিত হতে চলেছে শহীদ সমাবেশ। সেই সমাবেশের সমর্থনে মঙ্গলবার হলদিবাড়ি শহরে মিছিল করলেন জিসিপিএ-এর হলদিবাড়ি ব্লক কমিটির কর্মী-সমর্থকেরা। এদিন মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে সংগঠনের পতাকা হাতে নিয়ে বহু কর্মী-সমর্থক অংশ নেন। আগামী ২০ সেপ্টেম্বরের শহীদ সমাবেশে সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিনের মিছিলকে কেন্দ্র করে হলদিবাড়ি শহরে রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • করণদিঘীতে প্রাক্তন বিধায়ক গৌতম পালকে ঘিরে উত্তেজনা! বিডিও অফিসে থেকে বের হবার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। #highlightseveryone #highlight #viralreels #flowers #nonfollowers @ [838201054987066:49210:@top fans] করণদিঘীতে প্রাক্তন বিধায়ক গৌতম পালকে ঘিরে উত্তেজনা! বিডিও অফিসে থেকে বের হবার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। #highlightseveryone #highlight #viralreels #flowers #nonfollowers @ [838201054987066:49210:@top fans]
    1
    করণদিঘীতে প্রাক্তন বিধায়ক গৌতম পালকে ঘিরে উত্তেজনা! বিডিও অফিসে থেকে বের হবার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ।

 #highlightseveryone #highlight #viralreels #flowers #nonfollowers @ [838201054987066:49210:@top fans]
করণদিঘীতে প্রাক্তন বিধায়ক গৌতম পালকে ঘিরে উত্তেজনা! বিডিও অফিসে থেকে বের হবার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ।
#highlightseveryone #highlight #viralreels #flowers #nonfollowers @ [838201054987066:49210:@top fans]
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.