Shuru
Apke Nagar Ki App…
অশোকবাড়িতে তৃণমূলের মিছিল, নজর কাড়লেন মহিলারা, বিজেপি প্রার্থীর বাড়ির পাশেই সভা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে** অশোকবাড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর বাড়ির পাশেই এই তৃণমূলের সভা অনুষ্ঠিত হওয়ায় ঘটনাটি ঘিরে চর্চা তুঙ্গে। জানা যায়, তৃণমূল প্রার্থী হরিহর দাস-এর সমর্থনে সারাদিনভর মাথাভাঙ্গা ১ ব্লকের বিভিন্ন এলাকায় মিছিল, পথসভা ও জনসংযোগ কর্মসূচি হয়। এদিনের মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। প্রার্থী হরিহর দাস দাবি করেন, জনসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং জয় “১০০ শতাংশ নিশ্চিত”।
SLK News সংবাদ মাধ্যম
অশোকবাড়িতে তৃণমূলের মিছিল, নজর কাড়লেন মহিলারা, বিজেপি প্রার্থীর বাড়ির পাশেই সভা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে** অশোকবাড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর বাড়ির পাশেই এই তৃণমূলের সভা অনুষ্ঠিত হওয়ায় ঘটনাটি ঘিরে চর্চা তুঙ্গে। জানা যায়, তৃণমূল প্রার্থী হরিহর দাস-এর সমর্থনে সারাদিনভর মাথাভাঙ্গা ১ ব্লকের বিভিন্ন এলাকায় মিছিল, পথসভা ও জনসংযোগ কর্মসূচি হয়। এদিনের মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। প্রার্থী হরিহর দাস দাবি করেন, জনসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং জয় “১০০ শতাংশ নিশ্চিত”।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- *দিনহাটায় গোসানিমারি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা,বিজেপি প্রার্থী সমর্থনে সভা আশুতোষ বর্মার জিতলেপার্টি হবে মাছ মাংস দিয়ে আমিও আসবো।1
- দিনহাটায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে বিধলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শনিবার দিনহাটা শহরের সংহতি ময়দানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয়ের সমর্থনে নির্বাচনে জনসভা করেন তিনি। এদিন দুপুরে হেলিকপ্টারে চেপে সঙ্গতি ময়দানে অস্থায়ী হেলিপেডে অবতরণ করেই সভা মঞ্চে উপস্থিত হন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বা শর্মা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় বিধলেন তিনি। এদিন বক্তব্যের শুরুতেই অসম বাংলায় বিধানসভা নির্বাচনের ব্যাপক জয়লাভ করবে বিজেপি এমনটাই দাবি করেন তিনি। বলতে গিয়ে তিনি বলেন, অসমে সেঞ্চুরি হবে এবং বাংলায় ডবল সেঞ্চুরি হবে। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কে বিধে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে আসাম মেঘালয় ত্রিপুরার পশ্চিমবঙ্গ মিলে একসাথে সীমান্ত সিল করা হবে। বাংলাদেশী বহিরাগতদের আশা একেবারেই বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান। শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে তিনি বলেন, এতই বাংলাদেশ প্রীতি তাহলে বাংলাদেশে গিয়ে ভোটে লড়ুক। পাশাপাশি আরো বলতে গিয়ে ফের একবার বিজেপি নেতাদের মুখ থেকে উঠে আসা মাছ মাংস খাওয়া বন্ধের বিতর্কিত মন্তব্যের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন, যখন কোন ইস্যু পাচ্ছে না তখন মাছ মাংস খাওয়া বন্ধের কথা বলছে। কোথায় মাংস খাওয়া বন্ধ হয়েছে। ১০ বছর থেকে সরকারে আছি সব জায়গায় মাছ মাংস খাওয়া চলছে। এদিনের সভা থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় কে আসামে আসার আমন্ত্রণ জানান পাশাপাশি মাছ মাংস খাওয়ানো হবে বলেও তিনি আমন্ত্রণ জানান। তিনি বলেন, এখানে সিন্ডিকেট চলছে কাট মানি রাজ চলছে। এ দিনের সভা থেকে দিনহাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে নিশানা করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, এখানে একজন মন্ত্রী রয়েছে যিনি কিনা উত্তরবঙ্গের উন্নয়নের মন্ত্রী। কিন্তু আমি জানতে চাই আপনি বিকাশ মন্ত্রী নাকি বিনাশ মন্ত্রী। কারণ এখনো উত্তরবঙ্গে কোনো রকম উন্নয়ন হয়নি। বাংলায় কোন ফ্যাক্টরি নেই বলেও তিনি জানান। এ দিনের সভা থেকে আরো একবার মুর্শিদাবাদের আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির কে কটাক্ষ করে বলেন, আসামে যদি হুমায়ুন বাবরি মসজিদ বানাতে চাইছো তাহলে জেলে নিয়ে গিয়ে মাসাজ দিতাম। এদিন একদিকে যেমন দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে সংহতি ময়দানের সভা আয়োজিত হয় তেমনি গোসানিমারি এলাকায় সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশুতোষ বর্মন সমর্থনেও নির্বাচনী সভা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।1
- তৃণমূল কংগ্রেস ২০০ বেশী সিট পাবে। কোন জেলায় কত আসন পাবে আগাম জানালেন সায়ন্তন গুহ1
- মাথাভাঙ্গা কলেজ মোড়ে নির্বাচনী প্রচারে এলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন মাথাভাঙ্গা কলেজ মোড়ে ইট ভাটার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের সমর্থনে প্রচারে এসে শাসক দলকে বিধলেন যোগী আদিত্যনাথ। অনুপ্রবেশ হিসেবে যোগী আদিত্যনাথ বলেন তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে।1
- সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য কর্মচারীরা অংশগ্রহণ করেন। মূলত অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দমকল বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে অগ্নি নির্বাপণের প্রাথমিক কৌশল, অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং অংশগ্রহণকারীদের তা প্রয়োগ করে দেখানোর সুযোগও দেওয়া হয়। জরুরি মুহূর্তে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া যায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের মতো সংবেদনশীল জায়গায় অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসাবধানতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, তাই নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। রামপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দমকল বিভাগের পক্ষ থেকেও জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা যেমন বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন, তেমনি জরুরি পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে।1
- Post by News Reporter সাংবাদিক1
- অশোকবাড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর বাড়ির পাশেই এই তৃণমূলের সভা অনুষ্ঠিত হওয়ায় ঘটনাটি ঘিরে চর্চা তুঙ্গে। জানা যায়, তৃণমূল প্রার্থী হরিহর দাস-এর সমর্থনে সারাদিনভর মাথাভাঙ্গা ১ ব্লকের বিভিন্ন এলাকায় মিছিল, পথসভা ও জনসংযোগ কর্মসূচি হয়। এদিনের মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। প্রার্থী হরিহর দাস দাবি করেন, জনসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে এবং জয় “১০০ শতাংশ নিশ্চিত”।1
- বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দিনহাটায়1
- *দিনহাটায় সংহতি ময়দানে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে সভা কি বললেন সাবানা খাতুন।1