Shuru
Apke Nagar Ki App…
পুজোর আগে লক্ষ্মী প্রতিমার দাম আকাশছোঁয়া, মাটির জোগান কমে যাওয়ায় চিন্তায় ক্রেতারা* কাজল মিত্র, আসানসোল:_ লক্ষ্মী পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি । কিন্তু এবার পুজোর বাজারে প্রতিমার দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা নবজিৎ দত্ত জানালেন, এবারে ঠাকুরের দাম অনেকটাই বেশি। আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ। ছোট প্রতিমা যেগুলো আগে ১০০-২০০ টাকায় পাওয়া যেত, সেগুলো এখন ৩০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। কারণ হিসেবে পাল শিল্পীদের সূত্রে জানা যাচ্ছে, এবারে মাটির জোগান প্রচুর কম। মাটির যোগান ঠিকমতো না পাওয়ায় প্রতিমা তৈরিতে সমস্যা হচ্ছে। তার সরাসরি প্রভাব পড়েছে দামের উপর। বিক্রিও প্রচুর কমে গেছে। বাজারে আগের মতো ভিড়ও নেই বলে জানালেন ক্রেতারা। মাটির অভাবে এবার পুজোর ছোট প্রতিমার বাজারে মন্দা দেখা দিয়েছে।
Kajal Mitra
পুজোর আগে লক্ষ্মী প্রতিমার দাম আকাশছোঁয়া, মাটির জোগান কমে যাওয়ায় চিন্তায় ক্রেতারা* কাজল মিত্র, আসানসোল:_ লক্ষ্মী পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি । কিন্তু এবার পুজোর বাজারে প্রতিমার দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা নবজিৎ দত্ত জানালেন, এবারে ঠাকুরের দাম অনেকটাই বেশি। আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ। ছোট প্রতিমা যেগুলো আগে ১০০-২০০ টাকায় পাওয়া যেত, সেগুলো এখন ৩০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। কারণ হিসেবে পাল শিল্পীদের সূত্রে জানা যাচ্ছে, এবারে মাটির জোগান প্রচুর কম। মাটির যোগান ঠিকমতো না পাওয়ায় প্রতিমা তৈরিতে সমস্যা হচ্ছে। তার সরাসরি প্রভাব পড়েছে দামের উপর। বিক্রিও প্রচুর কমে গেছে। বাজারে আগের মতো ভিড়ও নেই বলে জানালেন ক্রেতারা। মাটির অভাবে এবার পুজোর ছোট প্রতিমার বাজারে মন্দা দেখা দিয়েছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur1
- দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা, দাবি জেলা বিজেপির মুখপাত্রের রাতের অন্ধকারে একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া, সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ। দুর্গাপুরের নতুন পল্লি এলাকায় একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। শুক্রবার গভীর রাতের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে লাল রঙের একটি চার চাকা গাড়িতে করে তিন যুবক নতুন পল্লি এলাকায় আসে বলে অভিযোগ। এরপর গাড়ি থেকে নেমে একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে তারা। বাড়ির বাসিন্দাদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। আচমকা এই ঘটনায় রাতের ঘুম উড়ে যায় এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সঞ্জয় রায়ের অভিযোগ, এই তিনজন আগে কোনও দিন বিজেপি করেনি। চার তারিখের পর বিজেপি হয়েছে। আমাদের উপর কেন রাগ, তা বুঝতে পারছি না। তৃণমূল করেছিলাম বলেই হয়তো এইভাবে হামলা চালানো হচ্ছে। শুধু ইট ছোড়া হয়নি, গালিগালাজও করা হয়েছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। অন্যদিকে, এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি বলেন, বিজেপি এই ধরনের সংস্কৃতি চায় না। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমার মনে হয়, এগুলো সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। সেই সময় থেকেই এই সমস্যা ছিল। এখন সুযোগ পেয়ে একে অপরের উপর হামলা চালাচ্ছে। কিন্তু শান্ত দুর্গাপুরকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।1
- লক্ষ্মী পূজার কৃষ্ণনগরের প্রতিমা চাহিদা তুঙ্গে পুরুলিয়া চকবাজার এলাকায়। একই সঙ্গে পুরুলিয়ার চকবাজারের লক্ষ্মী পূজার ভিড়। চলতি বছর ছোট ছোট লক্ষ্মীর প্রতিমা নিয়ে আসা হয়েছে পুরুলিয়ায় কৃষ্ণনগর থেকে সেই প্রতিমার চাহিদা রয়েছে মানুষের মধ্যে লক্ষ্মী পূজার কৃষ্ণনগরের প্রতিমা চাহিদা তুঙ্গে পুরুলিয়া চকবাজার এলাকায়। একই সঙ্গে পুরুলিয়ার চকবাজারের লক্ষ্মী পূজার ভিড়। চলতি বছর ছোট ছোট লক্ষ্মীর প্রতিমা নিয়ে আসা হয়েছে পুরুলিয়ায় কৃষ্ণনগর থেকে সেই প্রতিমার চাহিদা রয়েছে মানুষের মধ্যে1
- সাংসদের কড়া ধমকে ঘুম ভাঙল স্বাস্থ্য দপ্তরের, যুদ্ধকালীন তৎপরতায় সাফাই অভিযান পুরুলিয়া মেডিক্যাল কলেজে সাংসদের কড়া ধমকে ঘুম ভাঙল স্বাস্থ্য দপ্তরের, যুদ্ধকালীন তৎপরতায় সাফাই অভিযান পুরুলিয়া মেডিক্যাল কলেজে1
- আড়সা থানার পাতুয়াড়া গ্রামে দ্বাদশী উপলক্ষে জমজমাট রাবণ দহন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।1
- মানিক ফকির কোথায় আছে? জানে না পরিবারের লোকজন?1
- পুজোর আগে লক্ষ্মী প্রতিমার দাম আকাশছোঁয়া, মাটির জোগান কমে যাওয়ায় চিন্তায় ক্রেতারা* কাজল মিত্র, আসানসোল:_ লক্ষ্মী পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি । কিন্তু এবার পুজোর বাজারে প্রতিমার দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। আসানসোলের মহিশীলা কলোনির বাসিন্দা নবজিৎ দত্ত জানালেন, এবারে ঠাকুরের দাম অনেকটাই বেশি। আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ। ছোট প্রতিমা যেগুলো আগে ১০০-২০০ টাকায় পাওয়া যেত, সেগুলো এখন ৩০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। কারণ হিসেবে পাল শিল্পীদের সূত্রে জানা যাচ্ছে, এবারে মাটির জোগান প্রচুর কম। মাটির যোগান ঠিকমতো না পাওয়ায় প্রতিমা তৈরিতে সমস্যা হচ্ছে। তার সরাসরি প্রভাব পড়েছে দামের উপর। বিক্রিও প্রচুর কমে গেছে। বাজারে আগের মতো ভিড়ও নেই বলে জানালেন ক্রেতারা। মাটির অভাবে এবার পুজোর ছোট প্রতিমার বাজারে মন্দা দেখা দিয়েছে।1
- কারখানায় শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়ায় উত্তেজনা কাজল মিত্র:- জামুড়িয়ার শিল্পাঞ্চলে ফের চাঞ্চল্য। শনিবার সকালে শ্যামসেল কারখানার ভেতর থেকে উদ্ধার হল শ্রমিক রবি হাঁসদার ঝুলন্ত দেহ। বাড়ি বাবুডাঙা এলাকায়। দেহ উদ্ধারের পরই কারখানার গেটে ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সমাজের মানুষ। ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জামুড়িয়া, কেন্দা ও চুরুলিয়া ফাঁড়ির পুলিশ। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়। মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, শেষকৃত্যের জন্য ১ লক্ষ টাকা, পরিবারের একজনকে চাকরি এবং বৃদ্ধ মা-বাবার পেনশনের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও রহস্যে ঘেরা রবি হাঁসদার মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।1