রাস্তা অবরুদ্ধ,সভা ঘিরে বিশৃঙ্খলা, তবু জোটের জয়ের ডাক নওশাদের কণ্ঠে! রাস্তা অবরুদ্ধ,সভা ঘিরে বিশৃঙ্খলা, তবু জোটের জয়ের ডাক নওশাদের কণ্ঠে! নদিয়ার নবদ্বীপে নির্বাচনী আবহ ক্রমশই তীব্র হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের তিওয়রখালু সাইনবোর্ড এলাকায় সিপিএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহের সমর্থনে আয়োজিত জনসভা ঘিরে তৈরি হয় রাজনৈতিক উত্তাপ। এই সভায় উপস্থিত ছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, পাশাপাশি সিপিএমের একাধিক শীর্ষ নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। সভামঞ্চ থেকে বক্তারা একযোগে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। একইসঙ্গে বাম-আইএসএফ জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মুসলিম সমাজের জন্য তৃণমূল কোনও প্রকল্প বাস্তবে দেখাতে পারবে না। তবে একটা কাজ তারা করেছে—এলাকায় এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি আসছে। কিন্তু বিজেপিকে যদি কেউ রুখতে পারে, সেটা আমাদের জোটই। তাই মানুষকে আমাদের পাশে দাঁড়াতে হবে।” এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমায় এলাকায়। ফলে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে প্রায় রাত পৌনে ন’টা পর্যন্ত স্বরূপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগরগামী গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকীর আগমন থেকে শুরু করে সভা শেষ হওয়া পর্যন্ত একাধিকবার বিশৃঙ্খলার অভিযোগও সামনে আসে। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আয়োজকদের। নির্বাচনের প্রাক্কালে এই সভা যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিল, তা বলাই বাহুল্য। নবদ্বীপে বাম-আইএসএফ জোট নিজেদের শক্তি প্রদর্শনের পাশাপাশি সরাসরি তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা তুলে ধরল এই মঞ্চ থেকেই।

- রাজ কুমার ঘোষ। কালনা। পূর্ব বর্ধমান। রক্তদান জীবন দান রক্ত কোন কল কারখানায় তৈরি হয় না। মানুষের শরীর থেকেই উৎপন্ন হয় মূল্যবান রক্ত। আর এই রক্ত দান করে এক মুমূর্ষ মায়ের প্রাণ বাঁচালেন এক যুবক। ওই রক্তদাতা যুবক কর্মসূত্রে সে দুবাইয়ে থাকে ভোট দিতে এসেছেন বাড়ি। মহান ঐ রক্তদাতার নাম শেখ মুজিবর রহমান বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামে। গতকাল সোমবার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামের যুবক প্রশেন ঘোষ তার মা অসুস্থ হয়ে পড়লে তাকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা রত অবস্থায় প্রসেন নামে ওই যুবককে জানাই এক বোতল রক্তের প্রয়োজন তার মায়ের। গতকাল সোমবার থেকে হন্য হয়ে এক বোতল রক্তের জন্য ঘুরে চলেছে। ঠিক সেই সময় দেবদূতের মতন হাজির হয় পেশায় অ্যাম্বুলেন্স চালক জসিম শেখ। সে একজন অ্যাম্বুলেন্স চালক হয়ে সারা বছরই মানুষের পাশে থাকে কয়েক হাজার মানুষকে এই রক্তের ব্যবস্থা করে দিয়ে এবং স্বয়ং নিজেও রক্ত দিয়ে প্রাণে বাঁচিয়েছেন। জসিম শেখ নামে ওই যুবক।শোনা মাত্রই তার নিজের পারার ওই রক্ত দাতা কে নিয়ে হাজির হয় কালনা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে। রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন ওই অসুস্থ মাকে।1
- প্রচন্ড গরমে কাহিল রেলযাত্রীরা জল পিপাসায় অসুবিধার সম্মুখীন গুপ্তিপাড়ায় অভিযোগ আপ ও ডাউন প্লাটফর্ম এর মধ্যের টিউবওয়েলটি বহু দিন ধরে খারাপ হয়ে রয়েছে পানীয় জলের কল আছে এক নাম্বার প্লাটফর্ম এলাকায় আপ বা ডাউন ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে এক নাম্বার প্লাটফর্ম এ গিয়ে পানীয় জল সংগ্রহ করে এসে ওই ট্রেন টি তে আবার চড়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় ফলে বাধ্য হয়ে ট্রেন কামরায় বিক্রি হওয়া লোকাল পানীয় জলের বোতল কিনতে হচ্ছে রেল নীর ছাড়া যেগুলো ট্রেনে বিক্রির কথা ই নয়1
- Post by Memari Update News1
- Post by MD Nurselim bhai1
- হুমায়ুন কবিরের প্রচারে বাধা পুলিশের, রেগে গিয়ে কাকে চড় মারতে গেলেন!1
- এটা নওদা থানার ডাঙ্গাপাড়া গ্রামের রাস্তা গত তিন বছর ধরে এই অবস্থায় আছে ! আমি সরকারের কাছে আবেদন জানাই আমাদের গ্রামের রাস্তা টা বানানোর জন্য1
- নদীয়া জেলার শান্তিপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিদিন নির্দল যোগদান করেছে। যোগদানকারীদের ভিডিও1
- Post by Memari Update News1
- সরাসরি বেড়াচাঁপা 2 র্যালি ও সৌজন্য সাক্ষাৎকার সংযুক্ত মোর্চার ISF প্রার্থী এর মিন্টু সাহাজি দেগঙ্গা বিধানসভা ১২০ মানুষের উপচে পড়া ভাব আবেগ মফিদুল হক সাহাজিকে আশীর্বাদ করছেন #News#ISF #সাহাজি1