Shuru
Apke Nagar Ki App…
Memari Update News
More news from Purba Bardhaman and nearby areas
- Post by Memari Update News1
- রাজকুমার ঘোষ। কালনা। কালনা বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সিদ্ধার্ত মজুমদারের সমর্থনে আগামীকাল বুধবার একটি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই সভাকে কেন্দ্র করে চলছে হেলিপ্যাড তৈরির কাজ এবং হেলিপ্যাডের পাশেই তৈরি হচ্ছে মঞ্চ। ৪৮ ঘন্টা থেকে ৫০ ঘন্টা আগে এই কর্মসূচির চূড়ান্ত হয়। তাই মঙ্গলবার সারাদিন এবং সারারাতের মধ্যে এইসব কাজ সম্পূর্ণ করতে হবে। আগামীকাল বুধবার সকাল দশটায় হেলিকপ্টার থেকে নামবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলে জানা গেছে বিজেপি সূত্র থেকে।কাল সকাল হলেই চূড়ান্ত প্রস্তুতি শেষ করে সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে সকলেই এসে পৌঁছাবেন বৈদ্যপুর রথতলার মাঠে। আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এছাড়াও বিজেপির রাজ্য নেতৃত্ববৃন্দ থেকে বিজেপির কর্মী সমর্থকরা।1
- আপনি আপনার শহরের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাবক হয়ে উঠতে পারেন আপনি আপনার শহরের খবর প্রোগ্রাম ব্যবসার আপডেট এবং ভিডিও ব্লগিং করতে পারেন একমাত্র।2
- প্রচন্ড গরমে কাহিল রেলযাত্রীরা জল পিপাসায় অসুবিধার সম্মুখীন গুপ্তিপাড়ায় অভিযোগ আপ ও ডাউন প্লাটফর্ম এর মধ্যের টিউবওয়েলটি বহু দিন ধরে খারাপ হয়ে রয়েছে পানীয় জলের কল আছে এক নাম্বার প্লাটফর্ম এলাকায় আপ বা ডাউন ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে এক নাম্বার প্লাটফর্ম এ গিয়ে পানীয় জল সংগ্রহ করে এসে ওই ট্রেন টি তে আবার চড়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় ফলে বাধ্য হয়ে ট্রেন কামরায় বিক্রি হওয়া লোকাল পানীয় জলের বোতল কিনতে হচ্ছে রেল নীর ছাড়া যেগুলো ট্রেনে বিক্রির কথা ই নয়1
- হুগলির সিঙ্গুরে আবারও ভাইরাল হচ্ছে বেপরোয়া বাইক চালানোর দৃশ্য।পুলিশ কি ঘুমাচ্ছে? 🚨” বৈকাল তিনটা থেকে চারটে পাঁচ ছটা অব্দি এরকম চলছে এরকম নোংরামো করছে সন্ধ্যে ৬ টা লোকাল পাবলিকের ভর্তি হচ্ছিল তালবাধ এলাকায় দেখা যাচ্ছে, কিছু যুবক নিয়ম ভেঙে বিপজ্জনকভাবে বাইক চালাচ্ছে। প্রশ্ন উঠছে—পুলিশ প্রশাসন কি এই ঘটনাগুলো দেখছে না? এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন, কারণ যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও ভোটের সময় এই এলাকায় উত্তেজনা, মারপিটের ঘটনা সামনে এসেছিল। আবার কি সেই অশান্তির দিকে এগোচ্ছে সিঙ্গুর? স্থানীয়দের দাবি—অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দরকার, না হলে এই সুন্দর এলাকা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে জানাতে ভুলবেন না।” “সিঙ্গুরে বেপরোয়া বাইক! পুলিশ কি ঘুমাচ্ছে? 🚨” “Singur Viral Bike Stunt 😱 | প্রশাসন কি দেখছে না?”1
- নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসছে শত বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলিতে যোগদানের প্রবণতা ও প্রচুর পরিমাণে বাড়তে থাকছে।1
- রাস্তা অবরুদ্ধ,সভা ঘিরে বিশৃঙ্খলা, তবু জোটের জয়ের ডাক নওশাদের কণ্ঠে! নদিয়ার নবদ্বীপে নির্বাচনী আবহ ক্রমশই তীব্র হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের তিওয়রখালু সাইনবোর্ড এলাকায় সিপিএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহের সমর্থনে আয়োজিত জনসভা ঘিরে তৈরি হয় রাজনৈতিক উত্তাপ। এই সভায় উপস্থিত ছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, পাশাপাশি সিপিএমের একাধিক শীর্ষ নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। সভামঞ্চ থেকে বক্তারা একযোগে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। একইসঙ্গে বাম-আইএসএফ জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মুসলিম সমাজের জন্য তৃণমূল কোনও প্রকল্প বাস্তবে দেখাতে পারবে না। তবে একটা কাজ তারা করেছে—এলাকায় এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি আসছে। কিন্তু বিজেপিকে যদি কেউ রুখতে পারে, সেটা আমাদের জোটই। তাই মানুষকে আমাদের পাশে দাঁড়াতে হবে।” এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমায় এলাকায়। ফলে সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে প্রায় রাত পৌনে ন’টা পর্যন্ত স্বরূপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগরগামী গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকীর আগমন থেকে শুরু করে সভা শেষ হওয়া পর্যন্ত একাধিকবার বিশৃঙ্খলার অভিযোগও সামনে আসে। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আয়োজকদের। নির্বাচনের প্রাক্কালে এই সভা যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিল, তা বলাই বাহুল্য। নবদ্বীপে বাম-আইএসএফ জোট নিজেদের শক্তি প্রদর্শনের পাশাপাশি সরাসরি তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা তুলে ধরল এই মঞ্চ থেকেই।1
- Post by Memari Update News1