Shuru
Apke Nagar Ki App…
সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন সাগরপাড়া শ্রী শ্রী বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রপাঠ ও ঘন্টার আওয়াজে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন সাগরপাড়া শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,গত বছর থেকে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দির কমিটি দুর্গাপুজো শুরু করে। এবছর দ্বিতীয় বছরে পা দেবে এই কমিটির পুজো। দুর্গাপুজোর আর মাত্র একমাস অপেক্ষা। তারপরেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আট থেকে আশি সকলেই মেতে উঠবে সেই উৎসবে। পুজোর এক মাস আগে থেকেই আনুষ্ঠানিকভাবে পুজো প্যান্ডেলের কাজ শুরু হল।
Subrata Pramanik
সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন সাগরপাড়া শ্রী শ্রী বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রপাঠ ও ঘন্টার আওয়াজে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন সাগরপাড়া শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,গত বছর থেকে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দির কমিটি দুর্গাপুজো শুরু করে। এবছর দ্বিতীয় বছরে পা দেবে এই কমিটির পুজো। দুর্গাপুজোর আর মাত্র একমাস অপেক্ষা। তারপরেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আট থেকে আশি সকলেই মেতে উঠবে সেই উৎসবে। পুজোর এক মাস আগে থেকেই আনুষ্ঠানিকভাবে পুজো প্যান্ডেলের কাজ শুরু হল।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন সাগরপাড়া শ্রী শ্রী বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রপাঠ ও ঘন্টার আওয়াজে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন সাগরপাড়া শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,গত বছর থেকে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দির কমিটি দুর্গাপুজো শুরু করে। এবছর দ্বিতীয় বছরে পা দেবে এই কমিটির পুজো। দুর্গাপুজোর আর মাত্র একমাস অপেক্ষা। তারপরেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আট থেকে আশি সকলেই মেতে উঠবে সেই উৎসবে। পুজোর এক মাস আগে থেকেই আনুষ্ঠানিকভাবে পুজো প্যান্ডেলের কাজ শুরু হল।1
- আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে। আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত এক ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান লালগোলা যাহা পীরতলা আমতলা মোড়ে অবস্থিত মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিনের পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের পর আজ শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধার মূল্যায়নে অংশগ্রহণ করছে। প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত মনোযোগ, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জ্ঞান অর্জনের আগ্রহ, ভালো ফলাফল করার প্রত্যাশা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা। কেউ মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়ছে, কেউ সুন্দরভাবে উত্তর লিখছে, আবার কেউ নিজের প্রস্তুতিকে কাজে লাগিয়ে পরীক্ষায় সাফল্য অর্জনের চেষ্টা করছে। শিক্ষকগণও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরীক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, মনোযোগ, ধৈর্য ও আত্মবিশ্বাস যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা পায়। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের জন্য কুরআন-হাদিস, দ্বীনি শিক্ষা, আদব-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি জেনারেল সাধারণ শিক্ষার জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।1
- বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল, সরান হল অল ইন্ডিয়া তৃণমূলের ব্যানার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার ঢেকে লাগালো হল ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ব্যানার। বুধবার রয়েছে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান সেখের মনোনয়ন। তার আগে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল ঋতব্রত তৃণমূল শিবির। জেলা কার্যালয়ে উপস্থিত রয়েছেন ঋতব্রত তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার সহ অনেকেই।1
- লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। লালবাগের গুধিয়া এলাকা থেকে প্রায় ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার গুধিয়া ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ধৃত সাজাহান সেখ ও জাব্বার সেখের বাড়ি ইসলামপুর থানার মোক্তারপুর এলাকায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই মাদক তারা ইসলামপুরে নিয়ে যাচ্ছিল। ধৃত সাজাহান সেখের স্ত্রী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী সদস্যা হলেও, গত বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসে যোগ দেওয়ায় এলাকায় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পঞ্চায়েত সদস্যার স্বামীর এই কাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপি-র মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ সদস্য অসীম কুমার মন্ডল ঘটনাটি নিয়ে চরম কটাক্ষ করেছেন।1
- তেহট্টে মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের*, মহুয়াকে উদ্দেশ্য করে ছড়া হলো ডিম *তেহট্টে মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের*, মহুয়াকে উদ্দেশ্য করে ছড়া হলো ডিম তেহট্টে হাউলিয়া পার্ক মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন মহুয়া। সেই সময় বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। মহুয়া মৈত্র বেড়িয়ে যাওয়ার সময় বাধা দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গাড়ি চেপে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়েন বিক্ষোভকারীরা।1
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাধার অভিযোগ ঘিরে বাম শিক্ষক সংগঠনের বিরুদ্ধেঃ উত্তেজনা বর্ধমানে সুজিত দত্ত, বর্ধমান, ১৬ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে পূর্ব বর্ধমানে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল একটি বামপন্থী শিক্ষক সংগঠনের বিরুদ্ধে। বুধবার সকালে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর দফতরের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে আয়োজকদের দাবি। উল্লেখ্য, ১৬ ও ১৭ সেপ্টেম্বর দু’দিন ধরে জেলার ৭৫টি বিদ্যালয়ে ১০টি করে এবং আরও একটি বিদ্যালয়ে ৭৬টি করে চারা গাছ বিতরণ ও রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটা পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু আয়োজকদের অভিযোগ, বুধবার সকালে কোনও পুলিশি অনুমতি ছাড়াই একটি বামপন্থী শিক্ষক সংগঠন ডি আই অফিসের সামনে মঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করে এবং গাছ বিতরণে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে অখিল ভারতীয় রাস্ট্রিয় শৈক্ষিক মহাসঙ্ঘের (ABRSM) বিদ্যালয় শিক্ষা সংগঠনের কার্যকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে তারা অনুমতি আছে বললেও পরে জানা যায় মঞ্চ বেধে সভা করার কোনরকম অনুমতি তাদের ছিল না। ফলে ক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় রাস্ট্রিয় শৈক্ষিক মহাসঙ্ঘের সদস্যরা। পরে পুলিশ প্রশাসন এবং পূর্ব বর্ধমানের ডি আই (মাধ্যমিক) এর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে আয়োজকদের দাবি। তাদের আরও দাবি, বিক্ষোভকারীদের সরিয়ে মঞ্চটি খুলে দেওয়ার পর ফের গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।এই কর্মসূচির আয়োজন করেছে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক), পূর্ব বর্ধমান। সহযোগিতায় রয়েছে ABRSM-বিদ্যালয় শিক্ষা এবং গাছ গ্রুপ, পূর্ব বর্ধমান। তবে বামপন্থী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।3
- নন্দীগ্রামে প্রার্থী নির্বাচন করল কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। একটি নন্দীগ্রাম অপরটি রেজিনগর। নন্দীগ্রামে মমতা পন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সঞ্চিতা দে প্রধান। নন্দীগ্রামে মিরাকেল হবে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।1
- অসহায় সন্তু সরকারের পাশে দাঁড়ালো সাগরপাড়ার বিজেপি কর্মীরা দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করতে করতে সবকিছু শেষ। সেই অসুস্থ অসহায় সন্তু সরকারের পাশে দাঁড়ালো সাগরপাড়ার বিজেপি কর্মীরা। প্রায় ৯ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছেন সাগরপাড়ার সন্তু সরকার। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যেই তার জীবনের জমানো সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। চিকিৎসার খরচ চালাতে বাড়ির জমি বাদে যে সামান্য জমিজমা ছিল,তারও অধিকাংশ বিক্রি করতে হয়েছে বলে দাবি পরিবারের। এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে। জানা যায়,সন্তু সরকারের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। পাশাপাশি রয়েছে সংসারের যাবতীয় খরচ। বৃদ্ধ বাবা-মা,স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সংসার চালানোও তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অসুস্থতার কারণে কাজকর্ম করতে না পারায় মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন করে কোনওরকমে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। পরিবারের অভিযোগ, জনপ্রতিনিধি থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে সাহায্যের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত তেমন কোনও সহায়তা মেলেনি। বর্তমানে সাধারণ মানুষের সহযোগিতাতেই কোনওরকমে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সন্তু সরকার। এই পরিস্থিতিতে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সাগরপাড়ার বেশকিছু বিজেপি কর্মী। মঙ্গলবার অসুস্থ সন্তু সরকারের বাড়িতে পৌঁছান সাগরপাড়ার বিজেপি কর্মীরা। তাঁরা পরিবারের হাতে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন। সন্টু সরকারের একটাই আবেদন—সামর্থ্য অনুযায়ী যদি কেউ তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে হয়তো তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়। সহায়তা করতে যোগাযোগ: ফোন পে নম্বর: 9641483959 নাম আসবে - সন্তু সরকার। যে যতটুকু পারবেন এই অসহায় মানুষটির জন্য সহযোগিতার তার হাত বাড়িয়ে দিন।1