ঝাড়গ্রামে গাঁজা উদ্ধার আইনের চোখ ফাঁকি দিতে পারেনি মাদকের কারবার, ঝাড়গ্রাম পুলিশের জালে ধরা পড়ল লরিভর্তি গাঁজার ভার। ভোটের আগে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় লরির চালক ও খালাশিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাঁজা বহনকারী লরিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০ টা নাগাদ ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ-এর কাছে গোপন সূত্রে খবর আসে যে, একটি লরিতে বিপুল পরিমাণ গাঁজা মুম্বই–কলকাতা জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই আইসি-র নির্দেশে ৪৯ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ও নাকা চেকিং শুরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। এরই মধ্যে ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের ফাঁসিতলা এলাকায় একটি সন্দেহজনক লরিকে দেখতে পান ঝাড়গ্রাম থানার সাব-ইন্সপেক্টর উমাশঙ্কর পইড়্যা। তিনি গাড়িটিকে আটক করে সঙ্গে সঙ্গে থানার আইসি-কে খবর দেন। খবর পেয়ে আইসি কৌশিক সাউ বিশাল পুলিশ বাহিনী এবং জয়েন্ট বিডিও-কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। লরিটি তল্লাশি করে একের পর এক প্যাকেট থেকে প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুক্ষণ ধরেই ফাঁসিতলা এলাকায় পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল। পরে একটি লরি আটক করে তল্লাশি চালালে সেখান থেকেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ভোটের আগে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় লরির চালক ও খালাশিকে গ্রেপ্তার করেছে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম— নিতাই বর্মন (বয়স ৫৫), বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চেক পোস্ট কলোনি এলাকায়। অন্যজন রাজা দাস (বয়স ২২), তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার খুলনা গ্রামে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারী-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

- Post by ঝাড়গ্রাম আপডেট1
- ভোট ঘোষণা এখনও হয়নি, কিন্তু জঙ্গলমহলের গ্রামে গ্রামে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কঠোর নিরাপত্তা অভিযান। রাজ্যে প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। তার মধ্যে ঝাড়গ্রাম জেলায় এসেছে ১১ কোম্পানি। এর মধ্যে ৩ কোম্পানি মহিলা বাহিনী। প্রতি থানায় এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ঝাড়গ্রাম, লালগড় ও বেলিয়াবেড়া থানায় অতিরিক্ত এক কোম্পানি করে মহিলা বাহিনী রাখা হয়েছে। ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রের আটটি থানা ও তিনটি ফাঁড়ি এলাকায় প্রতিদিন এই কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন চালাচ্ছে। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট থানার আধিকারিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। জাম্বনী থানার আইসি অভিজিৎ বসুমল্লিক জানিয়েছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন এই অভিযান চলবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সাহস জোগানো হচ্ছে। কোনো সমস্যা হলে প্রশাসনের সাহায্য নিতে বলা হচ্ছে।এদিন জাম্বনী থানার পরিহাটি, কাপাসিটা, মামুরদা, নুনিয়া, গামারিয়া-সহ একাধিক গ্রামে টহল চালানো হয়। বেলিয়াবেড়া থানা এলাকাতেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে। গোহালমারা, বাগুয়াশোল, রাইপাল, রামগড়-সহ একাধিক গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় জওয়ান ও রাজ্য পুলিশের আধিকারিকরা।রুট মার্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক, বেলিয়াবেড়া ব্লকের বিডিও রাহুল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা।জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ চলছে যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।জঙ্গলমহলের মানুষ এখন নিরাপত্তা বলয়ে। ভোটের আগেই ভারী বুটের এই টহল যেন নিশ্চিত করছে এবারের নির্বাচন হবে একেবারে শান্তিপূর্ণ।1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- #kharagpurgascrisis : खड़गपुर में गैस को लेकर हड़कंप, डिस्ट्रीब्यूशन काउंटर के सामने लंबी लाइन। #kharagpurmalincha #GasAgency #bigcustomerslines #gascrisis #publicproblems #kharagpurnews91
- আজ খড়গপুরে প্রয়াত রাজদেবী মিশ্রের স্মরণে বিশাল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: সমাজসেবা ও আর্তের সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো আজ খড়গপুরে। প্রয়াত রাজদেবী মিশ্রের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ, ১১ই মার্চ ২০২৬, বুধবার সকাল ১০টা থেকে খড়গপুরের খরিদা এলাকার বাপু পার্কে (৩৬ নম্বর পাড়া) একটি বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সহযোগিতা ও আয়োজন এই মহতী উদ্যোগটি রোটারি আই হসপিটাল, মেদিনীপুরের প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এলাকার সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের পরিকল্পনা। ওয়ার্ড নম্বর ১৭-এর অন্তর্গত বাপু পার্কে আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিষেবার খুঁটিনাটি শিবিরে আগত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চোখের বিশেষ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে: * অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা দৃষ্টিশক্তি পরীক্ষা। * সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দান। * প্রয়োজনে চশমা সংক্রান্ত সহায়তা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। স্মৃতিচারণ ও উদ্দেশ্য ১০ বছর আগে প্রয়াত রাজদেবী মিশ্রের স্মৃতিকে অমলিন রাখতেই এই প্রয়াস। আয়োজক কমিটির এক সদস্য জানান, "মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আমরা তাঁকে শ্রদ্ধা জানাতে চাই। বিশেষ করে যারা আর্থিক কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাদের জন্য এই শিবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" উদ্যোক্তারা এলাকার বাসিন্দাদের এই সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। শিবিরের বিষয়ে বিশদ জানতে বা কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হেল্পলাইন নম্বরও (৭৯০৮৩৪৮০৫১ / ৮৭৫৯৩৪৪৭৯১) চালু রাখা হয়েছে।1
- Union Cabinet approved Santragachi-Kharagpur 4th rail line (111km | ₹2,905 Cr) 🛤️ Covers: Howrah, East Midnapur & West Midnapur (West Bengal) ✔️ Part of quadrupling of Mumbai–Howrah & Howrah–Chennai routes ✔️ Better connectivity to Syama Prasad Mookerjee Port & Haldia Dock Complex ✔️ Faster movement of long-distance, suburban & freight trains ✔️ Boost to key economic nodes & industrial hubs1
- পরিবর্তন যাত্রা’র যোগ দিতে মেদিনীপুরে এলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। কুইকোটা হেলিকপ্যাডে চপারে পৌঁছাতেই বিজেপি নেতা-কর্মীরা তাঁকে সম্বর্ধনা জানানো হয়। সেখান থেকে তিনি চন্দ্রকোনার সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।1
- Post by ঝাড়গ্রাম আপডেট1