দুর্নীতির অভিযোগে বিঁধলেন তৃণমূলকে পাহাড় জয়ের হুঙ্কার অসমের মুখ্যমন্ত্রীর কালিম্পং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন হকি তারকা ভরত ছেত্রীর সমর্থনে কালিম্পংয়ে নির্বাচনী উত্তাপ ছড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কালিম্পং জেলার গরুবাথানের রাজনীতিতে এবার ঝোড়ো ইনিংস খেলতে ময়দানে নামলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রীর সমর্থনে গরুবাথানের পান্ডারা ময়দানে এক বিশাল জনসভায় গর্জে উঠলেন তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গ আজ দুর্নীতি আর বেকারত্বের আখড়ায় পরিণত হয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি—প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। বিশেষ করে গোর্খাদের অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, জিটিএ-কে (GTA) প্রাপ্য অনুদান না দিয়ে পাহাড়ের উন্নয়ন আটকে রেখেছে বর্তমান সরকার। নির্বাচনী ফলাফল নিয়ে হিমন্তের ভবিষ্যদ্বাণী— অসমে বিজেপি তো সেঞ্চুরি করবেই, কিন্তু বাংলাতেও এবার বিজেপি 'ডাবল সেঞ্চুরি' করবে। অন্যদিকে, পদ্ম শিবিরের প্রার্থী ভরত ছেত্রীও পাহাড়ের জন্য একগুচ্ছ আশার কথা শোনালেন। তিনি জানান—কালিম্পংয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে। বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে।পাশাপাশি শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মেনে জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি সঞ্জিব লামা এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাবশালী নেতা রোশন গিরি। পাহাড়ের মানুষের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

- কালিম্পং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন হকি তারকা ভরত ছেত্রীর সমর্থনে কালিম্পংয়ে নির্বাচনী উত্তাপ ছড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কালিম্পং জেলার গরুবাথানের রাজনীতিতে এবার ঝোড়ো ইনিংস খেলতে ময়দানে নামলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রীর সমর্থনে গরুবাথানের পান্ডারা ময়দানে এক বিশাল জনসভায় গর্জে উঠলেন তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গ আজ দুর্নীতি আর বেকারত্বের আখড়ায় পরিণত হয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি—প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। বিশেষ করে গোর্খাদের অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, জিটিএ-কে (GTA) প্রাপ্য অনুদান না দিয়ে পাহাড়ের উন্নয়ন আটকে রেখেছে বর্তমান সরকার। নির্বাচনী ফলাফল নিয়ে হিমন্তের ভবিষ্যদ্বাণী— অসমে বিজেপি তো সেঞ্চুরি করবেই, কিন্তু বাংলাতেও এবার বিজেপি 'ডাবল সেঞ্চুরি' করবে। অন্যদিকে, পদ্ম শিবিরের প্রার্থী ভরত ছেত্রীও পাহাড়ের জন্য একগুচ্ছ আশার কথা শোনালেন। তিনি জানান—কালিম্পংয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে। বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে।পাশাপাশি শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মেনে জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি সঞ্জিব লামা এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাবশালী নেতা রোশন গিরি। পাহাড়ের মানুষের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।1
- Post by রেজাউল হোসেন3
- Matelli te Mithun Chakraborty1
- কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পর বিজেপিকে সমর্থন জানালেন কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি অনিল কুমার রায়।1
- নকশালবাড়িতে খাড়গের সভা, উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনৈতিক মঞ্চ!1
- मुंबई की रफ्तार भरी सड़कों पर एक बार फिर लापरवाही की खौफनाक तस्वीर सामने आई है। जोगेश्वरी विक्रोली लिंक रोड पर एक ऑटो रिक्शा में क्षमता से ज्यादा—करीब 5 से 6 यात्रियों को बैठाकर खुलेआम सफर कराया जा रहा है। यह नजारा सिर्फ नियमों की धज्जियां ही नहीं उड़ाता, बल्कि हर पल एक बड़े हादसे को न्योता देता दिख रहा है। वीडियो में साफ देखा जा सकता है कि ऑटो में बैठे लोग किसी तरह खुद को संभालते नजर आ रहे हैं। एक छोटी सी चूक या अचानक ब्रेक, और यह सफर जिंदगी का आखिरी सफर बन सकता है। सवाल यह उठता है कि आखिर ट्रैफिक पुलिस और प्रशासन की नजरें इस खतरनाक खेल पर क्यों नहीं पड़ रही? स्थानीय लोगों का कहना है कि इस मार्ग पर ओवरलोडिंग आम बात बन चुकी है, लेकिन कार्रवाई के नाम पर सिर्फ खानापूर्ति होती है। अगर समय रहते सख्ती नहीं बरती गई, तो किसी बड़े हादसे के बाद ही सिस्टम की नींद टूटेगी। अब देखना यह है कि प्रशासन इस वायरल वीडियो के बाद जागता है या फिर आम जनता की जिंदगी यूं ही खतरे में डाल दी जाएगी।1
- ধূপগুড়ি:** বিধানসভা উপনির্বাচনের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভাকে কেন্দ্র করে কার্যত উৎসবের মেজাজ ধূপগুড়িতে। বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে আয়োজিত এই হাইভোল্টেজ সভায় নজর কাড়ল সমর্থকদের অভিনব সাজ। এদিন সকালে সভাস্থলে দেখা যায় এক অনন্য চিত্র। জনৈক বিজেপি সমর্থক নিজের পিঠে এঁকেছেন যোগী আদিত্যনাথের প্রতীকী **‘বুলডোজার’**, আর পেটে আঁকা **‘অন্নপূর্ণার ভাণ্ডার’**-এর ছবি। সেই সঙ্গে অঙ্গে লেখা রয়েছে ‘৩০০০ টাকা’র প্রতিশ্রুতি। উত্তরবঙ্গ তথা ধূপগুড়িতে যোগীর প্রথম আগমন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ভোর থেকেই পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে মানুষের ঢল নামতে শুরু করে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সভাস্থল। তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখতে ৮ থেকে ৮০—সকলেরই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, যোগীর এই সফর ধূপগুড়ির ভোটের পারদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।1
- Post by রেজাউল হোসেন2