Shuru
Apke Nagar Ki App…
ঝুলন্ত দেহ উদ্ধার ময়নাগুড়ি, ১২ মার্চ : বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গাঠিয়া রায় (৬৪)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি পাহাড়েরবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক এগারোটা নাগাদ বাড়ির পাশের একটি গাছের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।
ময়নাগুড়ি নিউজ
ঝুলন্ত দেহ উদ্ধার ময়নাগুড়ি, ১২ মার্চ : বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গাঠিয়া রায় (৬৪)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি পাহাড়েরবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক এগারোটা নাগাদ বাড়ির পাশের একটি গাছের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by বাংলা খবর1
- জলপাইগুড়িতে গ্যাসের অনিশ্চয়তার জেরে এবার বিকল্প ব্যবস্থার উপর ভরসা করতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। গ্যাসের সংকটের আশঙ্কায় কাঠের উনুনেই মিড ডে মিলের রান্না শুরু করল জলপাইগুড়ির সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে জানান, প্রতিদিন এই স্কুলে প্রায় ৯০০ জন ছাত্রীর জন্য মিড ডে মিল রান্না করা হয়। সেই বিপুল পরিমাণ রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার বড়জোর তিন দিন পর্যন্তই চলে। কিন্তু বর্তমানে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে গ্যাস নিয়মিত পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে আমরা বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। আগে থেকেই স্কুলে কাঠের উনুন তৈরি করে রাখা হয়েছিল। এখন সেই উনুনেই রান্না শুরু করা হয়েছে।” প্রধান শিক্ষক আরও জানান, সকালে স্কুল হওয়ায় অল্প সময়ের মধ্যেই মিড ডে মিলের রান্না শেষ করতে হয়। যেকোনো সময় গ্যাস ফুরিয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে গ্যাসের উপর সম্পূর্ণ নির্ভর না করে এখন কাঠের উনুনেই রান্না চালিয়ে নেওয়া হচ্ছে, যাতে ছাত্রীরা নিয়মিত মিড ডে মিল পায়।1
- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অগ্নিমূল্য। তার সরাসরি প্রভাব এবার এসে পড়ল ধূপগুড়ির রসনা বিলাসে। রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং তীব্র সংকটে কার্যত দিশেহারা শহরের ছোট-বড় মিষ্টির দোকান, হোটেল ও রেস্তরাঁ মালিকেরা। পরিস্থিতির চাপে অনেক ব্যবসায়ী দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন। সম্প্রতি কেন্দ্রীয় তেল সংস্থাগুলি গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে ৯৩৯ টাকা করেছে। পাল্লা দিয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার টাকায়। কিন্তু অভিযোগ, এই বর্ধিত দামেও মিলছে না গ্যাস। অনলাইন বা অফলাইন— সব ক্ষেত্রেই বুকিং বন্ধ। ব্যবসায়ীদের দাবি, এই সুযোগে মাথাচাড়া দিয়েছে কালোবাজারি। বাজারে বাণিজ্যিক সিলিন্ডার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এবং ঘরোয়া সিলিন্ডার দেড় হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এই সংকটে ধূপগুড়ির মিষ্টি ব্যবসায়ী গৌতম ঘোষ জানান, "আজ কোনোমতে জোগাড় করে মিষ্টি তৈরি হলেও, কাল কী হবে জানি না। ডিলারদের কাছে কোনো সদুত্তর নেই।"1
- Post by Raj roy1
- मुंबई | आप की जंग विशेष रिपोर्ट 8 मार्च 2026, रविवार दोपहर करीब 11:50 बजे, बोरिवली रेलवे स्टेशन के प्लेटफॉर्म 6 और 7 की ओर जाने वाले लिफ्ट के पास फुट ओवरब्रिज पर दो वर्दीधारी सरकारी रेलवे पुलिस (जीआरपी) कर्मी एक टेबल लगाकर बैठे दिखाई दिए। प्रत्यक्षदर्शी के अनुसार, दोनों कर्मियों ने एक यात्री को रोककर उसका बैग टेबल पर रखने को कहा और उसे खोलकर जांच करने लगे। इस पूरी घटना का 13 सेकंड का वीडियो भी रिकॉर्ड किया गया है। 📜 आदेश तो सख्त, लेकिन पालन कहाँ? सितंबर 2025 में मुंबई के वर्तमान जीआरपी आयुक्त कलासागर द्वारा जारी स्थायी आदेश क्रमांक 27 में स्पष्ट दिशा-निर्देश दिए गए थे कि: 1️⃣ बैग चेकिंग वरिष्ठ पुलिस इंस्पेक्टर की निगरानी में की जाएगी। 2️⃣ यात्री का नाम, मोबाइल नंबर और यात्रा विवरण दर्ज करने के लिए रजिस्टर अनिवार्य रूप से रखा जाएगा। 3️⃣ नियमों का उल्लंघन करने पर तत्काल सख्त कार्रवाई की जाएगी। लेकिन बोरिवली स्टेशन पर हुई इस जांच में न तो किसी वरिष्ठ अधिकारी की मौजूदगी दिखी और न ही कोई रजिस्टर रखा गया था। 🚉 लंबी दूरी की ट्रेनों का प्रमुख ठहराव बोरिवली स्टेशन पर बड़ी संख्या में लंबी दूरी की ट्रेनें रुकती हैं। ऐसे में यहां रोज़ाना हजारों यात्रियों की आवाजाही रहती है। सवाल यह उठता है कि यदि नियमों का पालन नहीं होगा, तो यात्रियों के अधिकारों की रक्षा कैसे होगी? 🗣️ सुझाव: पारदर्शिता ही समाधान सूत्रों का कहना है कि: सितंबर 2025 में जारी दिशा-निर्देशों को हर जीआरपी थाने, पुलिस केबिन और उपनगरीय स्टेशनों पर प्रमुखता से प्रदर्शित किया जाए। यात्रियों को प्रोत्साहित किया जाए कि यदि जांच के दौरान नियमों का उल्लंघन हो, तो वे इसकी शिकायत दर्ज कराएं। यह कदम न केवल पारदर्शिता सुनिश्चित करेगा, बल्कि यात्रियों के अधिकारों की रक्षा करेगा और अधिकारों के दुरुपयोग पर अंकुश लगाएगा। 🔎 अब बड़ा सवाल… क्या जीआरपी के कुछ कर्मी आयुक्त के आदेशों को हल्के में ले रहे हैं? क्या बैग चेकिंग के नाम पर नियमों की अनदेखी हो रही है? “आप की जंग” इस मुद्दे पर प्रशासन से जवाब मांगता है। यात्रियों की सुरक्षा जरूरी है — लेकिन नियमों का पालन उससे भी ज्यादा जरूरी!3
- বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরের বুড়ি বালাসন এলাকার কাছে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের নাম বিজয় বলে জানা গিয়েছে। তিনি গোসাইপুর এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের সামনে একটি কদম গাছের কাছে তাঁর বাড়ি ছিল। তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একজন ব্যক্তি দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন রেললাইনের পাশে যুবকের দেহ পড়ে রয়েছে এবং ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাকে ঘিরে রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা কেটে গেলেও দেহ উদ্ধার বা পরিস্থিতি সামাল দিতে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দেহ পড়ে থাকার মধ্যেই ওই লাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, গেটম্যানকে বিষয়টি জানানো হলেও শুরুতে কোনও সাড়া মেলেনি। পরে এলাকাবাসীরা প্রতিবাদ জানালে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেল ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা।1
- যোগদান করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। সম্প্রতি সি ভি আনন্দ বোস রাজ্যের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেয়। পরবর্তীতে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়।1
- বুধবার বিকেল প্রায় চারটার দিকে শীতলকুচি দলিল লেখক ভবনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, রশিদুল নামে এক ব্যক্তি আগে থেকেই দলিল লেখক ভবনে বসে ছিলেন। সেই সময় একদল যুবক হঠাৎই তার উপর হামলা চালায়। অভিযোগ, পুরনো জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই কবির হোসেনের লোকজন সেখানে এসে তাকে মারধর করে। এই ঘটনায় রশিদুল গুরুতর জখম হন। ঘটনার সময় দলিল লেখক ভবনের ভিতরে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অবশ্য দলিল লেখক ইউনিয়নের পক্ষ থেকে জানান, এই ঘটনায় তারা শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার জেরে উভয় পক্ষের তিনজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত রশিদুলকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে এডিএসআর নীতা নস্কর জানান, বিষয়টি তার দপ্তরের নয়। তবে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই ঘটনায় শীতলকুচি থানার ওসি এন্টনি হোড় জানান, ঘটনাস্থল থেকে আলমগীর মিয়া সহ তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে, এবং ইতিমধ্যেই ওই ঘটনার পুরোপুরি তদন্ত শুরু করা হয়েছে। দেখুন সেই চিত্র ।1
- এই রাস্তাটা অনেক খারাপ1