Shuru
Apke Nagar Ki App…
*ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে পদ্মপুরে সংঘর্ষ, আহত তিন* ধর্মনগর প্রতিনিধি:ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পদ্মপুর অফিসটিলা পয়েন্ট সংলগ্ন এলাকায়। সংঘর্ষে তিন যুবক আহত হয়েছেন। বর্তমানে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত যুবকদের নাম সৌরভ দেবনাথ, জয়ব্রত দেবনাথ ও অভিজিত আচার্যি বলে জানা গেছে। আহতদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই অপর পক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে।আহতদের অভিযোগে তাদের উপর আক্রমণ করেছিলেন নিতু চন্দ, জয়দীপ চন্দ, মনিদীপ চন্দ এবং তাদের দোকানের এক কর্মচারী।আহতদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য তারা থানায় অভিযোগ দায়ের করবেন।
Press Reporter
*ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে পদ্মপুরে সংঘর্ষ, আহত তিন* ধর্মনগর প্রতিনিধি:ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পদ্মপুর অফিসটিলা পয়েন্ট সংলগ্ন এলাকায়। সংঘর্ষে তিন যুবক আহত হয়েছেন। বর্তমানে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত যুবকদের নাম সৌরভ দেবনাথ, জয়ব্রত দেবনাথ ও অভিজিত আচার্যি বলে জানা গেছে। আহতদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই অপর পক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে।আহতদের অভিযোগে তাদের উপর আক্রমণ করেছিলেন নিতু চন্দ, জয়দীপ চন্দ, মনিদীপ চন্দ এবং তাদের দোকানের এক কর্মচারী।আহতদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য তারা থানায় অভিযোগ দায়ের করবেন।
More news from ত্রিপুরা and nearby areas
- *অবশেষ স্বর্ণের চেইন উদ্ধার করেই ক্ষান্ত হলেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার! দাগী চোর ও ছিনতাইবাজ ধরপাকড়ে পূর্ব থানার ওসি’র কেরামতির রেশ গোটা রাজ্যজুড়েই ছড়িয়ে পড়েছে! এই রেশ ধরেই বিভিন্ন জেলাতে একের পর এক বড়সর সাফল্য হাতে আসছে পুলিশের!* ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট: গোল্ড লোনের ফাঁদ ভেস্তে উদ্ধার অবসরপ্রাপ্ত শিক্ষিকার ২ লাখ টাকার সোনার চেইন। ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেপ্তারের হুঁশিয়ারিতে হার ফেরত আনলেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। আজ সাংবাদিক সম্মেলনে বহুলচর্চিত এই ছিনতাই কান্ডের সম্পূর্ণ জট খোলে কিভাবে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটিও উদ্ধার করা হলো তার বিস্তারিত বিবরণ তুলে ধরলেন ক্ষুদ পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। যোগেন্দ্রনগরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা দেবের গলার সোনার হার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় পূর্ণাঙ্গ সাফল্য অর্জন করল পূর্ব আগরতলা থানার পুলিশ। মূল দুষ্কৃতী ও চক্রান্তকারী মাস্টারমাইন্ডকে জালে তোলার পর এবার ছিনতাই হওয়া আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের সোনার চেইনটি অক্ষত অবস্থায় উদ্ধার করলেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। ছিনতাইবাজ চক্রের ব্যাঙ্ক থেকে গোল্ড লোন নিয়ে টাকা আত্মসাৎ করে চম্পট দেওয়ার নিখুঁত ছক ভেস্তে দিয়ে গোটা রাজ্যজুড়ে আবারও নিজের পেশাদারিত্বের স্বাক্ষর রাখলেন ওসি। ওসি নিজেই জানান, ছিনতাইকারী চক্রটি অত্যন্ত চতুরতার সাথে চুরি যাওয়া ২ লাখ টাকার সোনার চেইনটি রামনগর স্থিত 'মুথুট ফাইন্যান্স'-এর শাখায় গচ্ছিত রেখে ১ লক্ষ ২৮ হাজার টাকার গোল্ড লোন হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার ছক কষেছিল। তদন্তের সূত্র ধরে ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী রামনগর ফাইন্যান্স শাখায় অভিযান চালায়। প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টিতে টালবাহানা করার চেষ্টা করলে এবং সার্বিক আইনি গাফিলতি চোখে পড়লে ওসি সরাসরি উক্ত শাখার ম্যানেজারকেই গ্রেফতারের উদ্যোগ নেন। আইনি কোপে পড়ার ভয়ে শেষ পর্যন্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ ছিনতাইকৃত সোনার হারটি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রথমে মূল ছিনতাইকারী, তারপর জিবি হাসপাতালে আত্মগোপনকারী মাস্টারমাইন্ডকে গ্রেফতার এবং সর্বশেষ চোরচক্রের বন্ধক রাখা সোনা উদ্ধার—পূর্ব আগরতলা থানার এই একের পর এক অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও তাঁর পরিবার সহ সমগ্র রাজধানীর বাসিন্দারা ওসি কৃষ্ণধন সরকার ও তাঁর টিমের এই পারদর্শিতার প্রশংসায় পঞ্চমুখ।2
- কুমারঘাট মহকুমার ফটিকরায় শিক্ষকদের সম্মান জানালেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায়ে শিক্ষকদের সংবর্ধনা জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।1
- *খোয়াইয়ে শুরু অনূর্ধ্ব-১৭ বালিকাদের রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা* খেলাধুলার ময়দানে ফের এক বড় আয়োজনের সাক্ষী থাকল খোয়াই। শিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে State Level School Sports Competition 2026-27-এর অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে খোয়াইয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। খোয়াই সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব-১৭ বয়সের প্রতিভাবান মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করছে। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি এই প্রতিযোগিতা তরুণী খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য নিজেদের প্রতিভা মেলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে।4
- চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। চু*রি-ড্রা*গ*সের অভিযোগে উত্তাল তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াইবাড়ির কুকি কলোনি।। তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা। চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা। এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে। তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।1
- আঁখি ঘোষ নামে এক মহিলাকে মেরে তার দেহ রাতের আঁধারে সৎকার করে ফেলার অভিযোগ উঠল পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে! ঘটনা রানীরবাজার থানাধীন বৃদ্বনগর এলাকায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।1
- ⭕ চোরের গ্যাংয়ের তিন কট্টর সদস্য গ্রেফতার, মিলল একাধিক সহযোগীর নাম ✍️ নৈশ টহলে বেরিয়ে চোরের একটি সক্রিয় গ্যাংয়ের তিন কট্টর সদস্যকে জালে তুলল আমতলি থানার পুলিশ। সোমবার রাতে বাইপাস রোড এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত একাধিক তথ্য পুলিশের হাতে আসে। ধৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন সহযোগীর নাম জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।1
- সাংবাদিকদের নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ ও প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধের দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ঊনকোটি জেলায় মাদক ও অবৈধ বার্মিজ সিগারেটের প্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন গাড়িতে প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধের দাবিতে মঙ্গলবার ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন জেলার কর্মরত সাংবাদিকরা।ডেপুটেশনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে প্রথমেই উঠে আসে সাংবাদিকদের হুমকির বিষয়টি। সম্প্রতি একটি নেশাজাতীয় সামগ্রী আটকের ঘটনা নিয়ে সংবাদ পরিবেশনের পর ঊনকোটি জেলার সাংবাদিক বিকাশ কাপালি ও নাজমুল হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় গত ২৯ আগস্ট ফটিকরায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে সাংবাদিকরা জানান। তবে এফআইআর দায়েরের পর থেকে এখনও পর্যন্ত বিষয়টিতে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ তাঁদের নজরে আসেনি বলে অভিযোগ করেন তাঁরা। দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ডেপুটেশনের দ্বিতীয় দাবিতে ঊনকোটি জেলায় মাদক ও অবৈধ বার্মিজ সিগারেটের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকদের বক্তব্য, বিভিন্ন পথে নিয়মিতভাবে নেশাজাতীয় সামগ্রী ও অবৈধ বার্মিজ সিগারেট জেলায় প্রবেশের ফলে যুবসমাজের উপর তার নেতিবাচক প্রভাব পড়ছে। এই অবৈধ কারবার রুখতে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি জানানো হয়।তৃতীয় দাবিতে বিভিন্ন যানবাহনে প্রেস স্টিকারের অপব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিকদের অভিযোগ, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করছেন। এই ধরনের ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৃত সাংবাদিক ও সংবাদমাধ্যমের পরিচয় যাতে অপব্যবহৃত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের হুমকি দেওয়া কিংবা সংবাদমাধ্যমের পরিচয়ের অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা উচিত নয়। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করে যুবসমাজকে নেশার কবল থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।এদিনের ডেপুটেশনে সাংবাদিক বিকাশ কাপালি, নাজমুল হোসেন, উত্তম দেব, প্রীয়তোষ দাস, শুভঙ্কর দাস-সহ ঊনকোটি জেলার অন্যান্য কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।2
- *ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে পদ্মপুরে সংঘর্ষ, আহত তিন* ধর্মনগর প্রতিনিধি:ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পদ্মপুর অফিসটিলা পয়েন্ট সংলগ্ন এলাকায়। সংঘর্ষে তিন যুবক আহত হয়েছেন। বর্তমানে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত যুবকদের নাম সৌরভ দেবনাথ, জয়ব্রত দেবনাথ ও অভিজিত আচার্যি বলে জানা গেছে। আহতদের অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই অপর পক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে।আহতদের অভিযোগে তাদের উপর আক্রমণ করেছিলেন নিতু চন্দ, জয়দীপ চন্দ, মনিদীপ চন্দ এবং তাদের দোকানের এক কর্মচারী।আহতদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য তারা থানায় অভিযোগ দায়ের করবেন।2