মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর নাম জুহি খাতুন (৩৩)। জানা যায়, গত দু'দিন আগে ওই যুবতী হঠাৎই নিজের বাড়ি থেকে হারিয়ে যান। এরপর ভরতপুর সিজগ্রাম মোড় সংলগ্ন এলাকায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। যুবতীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং বিষয়টি দ্রুত ভরতপুর থানায় জানান। খবর পাওয়া মাত্রই ভরতপুর থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশি উদ্যোগে দ্রুত তাঁর সঠিক পরিচয় সনাক্ত করা হয় এবং সিউড়ি থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পর, উদ্ধার হওয়া যুবতীকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় প্রবাস সন্ধ্যায় তাঁর ভাই সেখ শাহজাহানের হাতে তুলে দেয় ভরতপুর থানার পুলিশ। বিপদের মুখে পুলিশের এই দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক সংবেদনশীলতার জন্য ভরতপুর থানার পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবতীর পরিবার।
মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর নাম জুহি খাতুন (৩৩)। জানা যায়, গত দু'দিন আগে ওই যুবতী হঠাৎই নিজের বাড়ি থেকে হারিয়ে যান। এরপর ভরতপুর সিজগ্রাম মোড় সংলগ্ন এলাকায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। যুবতীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং বিষয়টি দ্রুত ভরতপুর থানায় জানান। খবর পাওয়া মাত্রই ভরতপুর থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশি উদ্যোগে দ্রুত তাঁর সঠিক পরিচয় সনাক্ত করা হয় এবং সিউড়ি থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পর, উদ্ধার হওয়া যুবতীকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় প্রবাস সন্ধ্যায় তাঁর ভাই সেখ শাহজাহানের হাতে তুলে দেয় ভরতপুর থানার পুলিশ। বিপদের মুখে পুলিশের এই দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক সংবেদনশীলতার জন্য ভরতপুর থানার পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবতীর পরিবার।
- ভিডিও বানাতে গিয়ে আর ফেরা হলো না! পথেই থেমে গেল মুর্শিদাবাদের ' বাইক রাইডার'-এর জীবন" "ভিডিও বানাতে গিয়ে আর ফেরা হলো না! পথেই থেমে গেল ' বাইক রাইডার'-এর জীবন" "প্রবাদ আছে— 'সাবধানের মার নেই, আর অসাবধানের ক্ষমা নেই।' আজ যে ছেলেটার খবর দেখছেন... কাল যেন সেই খবরটা আপনার পরিবারের কাউকে নিয়ে না হয়। মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা, আর তাতেই চিরতরে থেমে গেল একটি তরতাজা প্রাণ। তাই অনুরোধ, এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই খবর শুধু একটি দুর্ঘটনার নয়, এটি আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বেনিদাসপুর গ্রামের বাসিন্দা সালাম শেখের ছেলে সুমন শেখ, যিনি সোশ্যাল মিডিয়ায় 'সুমন রাইডার' নামে পরিচিত ছিলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, ভিডিও শুটিংয়ের কাজে কলকাতায় গিয়েছিলেন সুমন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণনগর এলাকায় তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অতিরিক্ত গতির কারণেই তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় বেনিদাসপুর-সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একজন তরুণ, যার সামনে পড়ে ছিল পুরো জীবন, সে আজ শুধুই স্মৃতি। মনে রাখবেন— 'গতি আপনাকে কয়েক মিনিট বাঁচাতে পারে, কিন্তু একটি ভুল আপনার পুরো জীবন কেড়ে নিতে পারে।' আপনাদের সকলের কাছে আমাদের একটাই আবেদন— রাস্তায় বীরত্ব নয়, সচেতনতা দেখান। হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং আপনার পরিবারের কাছে নিরাপদে ফিরে আসুন। কারণ আপনার জন্য হয়তো কেউ এখনও দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে।2
- দুই বছর ৯ মাসের অধ্যায়ের ইতি, আবেগঘন সংবর্ধনায় বিদায় নিলেন হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া দুই বছর ৯ মাসের অধ্যায়ের ইতি, আবেগঘন সংবর্ধনায় বিদায় নিলেন হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া প্রায় দুই বছর নয় মাস হরিহরপাড়া ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় সংবর্ধনা পেলেন ছেরিং জাম ভুটিয়া। শুক্রবার বিকেলে পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশের নেতৃত্বে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সম্মান জানান। এদিন বক্তারা তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন। বিদায়ী বিডিওও সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে হরিহরপাড়ায় কাটানো সময়কে স্মরণীয় বলে উল্লেখ করেন। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়।1
- শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন, গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন ও কৃতি ব্যক্তিদের সংবর্ধনা নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্য ও গৌরবের আবহে শনিবার দুই পর্বে পালিত হলো শ্রীপৎ সিং কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে। এরপর কলেজের প্রশাসনিক ভবনের সামনে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, প্রাক্তনী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি কলেজের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রীপৎ সিং দুগরজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এই পর্বটি সঞ্চালনা করেন শ্রী ছোটন গোস্বামী। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় কলেজের ৫ নম্বর রবীন্দ্র সভাকক্ষে। মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও কল্যাণকর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রতিষ্ঠাতা শ্রীপৎ সিং দুগরজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং উপস্থিত সকলের কণ্ঠে ‘বন্দেমাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অধ্যাপক ও গবেষক ড. শক্তিনাথ ঝা, অবিনাশ ভবনের জমিদাতা শ্রীমতি মুক্তি দেবী, কলেজের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন অধ্যাপক ড. প্রীতিকুমার রায়চৌধুরী-সহ বিশিষ্ট অতিথিরা। স্বাগত ভাষণে অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার কলেজের ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন কলেজ থেকে প্রকাশিত ISBN-সংযুক্ত গবেষণাগ্রন্থ ‘একশো পঁচিশে শরদিন্দু এবং বনফুল: বহুমাত্রিক দৃষ্টিতে’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, ড. শক্তিনাথ ঝা এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা যৌথভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। সাংস্কৃতিক পর্বে ছাত্র-ছাত্রীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে শিক্ষক সংসদের সম্পাদক শ্রী দিবাকর দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রী সোমনাথ ভট্টাচার্য। ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উপস্থিত সকলের কাছে এক স্মরণীয় ও আবেগঘন দিন হয়ে থাকবে।1
- খারাপ রাস্তা আমি বর্ধমান জেলার ভাতার থানার পানোয়া গ্রামের বাসিন্দা। আমাদের বাড়ির পাশেই একটি প্রাইমারি স্কুল আছে। বাচ্চারা প্রত্যেকদিন এই বাজে রাস্তা দিয়ে স্কুল যায়। এত আনুমানিক 200 থেকে 250 মিটার রাস্তা হবে। এই রাস্তাটি ঢালাই করে দিলে গ্রামের বাচ্চাদের খুব সুবিধা হয়।1
- কম খরচে বাড়ির গ্রিল বানান যোগাযোগ নম্বর 9932453027 এছাড়া গ্রিল গেট, সিটগেট,কলাপসিবল গেট ও সাটার গেটের যাবতীয় কাজ করা হয়। এবং ডেলিভারি ফ্রি দেওয়া হয়। তাই তাড়াতাড়ি যোগাযোগ করুন 9932453027 কম খরচে বাড়ির গ্রিল বানান যোগাযোগ নম্বর 9932453027 এছাড়া গ্রিল গেট, সিটগেট,কলাপসিবল গেট ও সাটার গেটের যাবতীয় কাজ করা হয়। এবং ডেলিভারি ফ্রি দেওয়া হয়। তাই তাড়াতাড়ি যোগাযোগ করুন 99324530271
- মুর্শিদাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু ‘জনগণনা ২০২৭’, উদ্বোধনে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের সহযোগিতার আহ্বান মুর্শিদাবাদ: মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘জনগণনা ২০২৭’ কর্মসূচির। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ সরকার, মহকুমা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি রাজ্য ও দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক নাগরিককে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণনা শুধু জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই এই জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অপরিহার্য। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদে ‘জনগণনা ২০২৭’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এবার মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জনগণের উদ্দেশে কী বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক।1
- মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর নাম জুহি খাতুন (৩৩)। জানা যায়, গত দু'দিন আগে ওই যুবতী হঠাৎই নিজের বাড়ি থেকে হারিয়ে যান। এরপর ভরতপুর সিজগ্রাম মোড় সংলগ্ন এলাকায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। যুবতীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং বিষয়টি দ্রুত ভরতপুর থানায় জানান। খবর পাওয়া মাত্রই ভরতপুর থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশি উদ্যোগে দ্রুত তাঁর সঠিক পরিচয় সনাক্ত করা হয় এবং সিউড়ি থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পর, উদ্ধার হওয়া যুবতীকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় প্রবাস সন্ধ্যায় তাঁর ভাই সেখ শাহজাহানের হাতে তুলে দেয় ভরতপুর থানার পুলিশ। বিপদের মুখে পুলিশের এই দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক সংবেদনশীলতার জন্য ভরতপুর থানার পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবতীর পরিবার।1