ইঞ্জিন ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত প্রসাদপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষার দিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই ঘটে এই দুঃখজনক ঘটনা। নিহত ছাত্রের নাম জুয়েল শেখ (বয়স আনুমানিক ১৮)। বাড়ি বিক্রমপুর এলাকায়। তিনি জুজুর হাই স্কুল-এর ছাত্র ছিলেন। এদিন জয়পুর উচ্চ বিদ্যালয়-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুরের কাছে একটি ইলেকট্রিকের খুঁটি নিয়ে যাওয়া ভ্যানের সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন জুয়েল। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরীক্ষার দিন এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভও ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের একাংশের দাবি, ওই এলাকায় নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশের নজরদারি জোরদার করা হলে এমন দুর্ঘটনা এড়ানো যেত। এহেন ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার সময় পুলিশ যদি যানবাহন নিয়ন্ত্রণ করত তাহলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না।

- বাঁকুড়া, জয়পুর: বাইকের সাথে ইঞ্জিনভ্যানের ধাক্কা, প্রসাদপুরের দুর্ঘটনায় প্রাণ হারালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জয়পুরে।1
- Post by News Arambagh Town1
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নয়াবসতে,তদন্তে পুলিশ বাড়ির ভিতর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পরীক্ষার্থীর নাম ,তৃষানজিৎ চন্দ্র বয়স আনুমানিক ১৮ বছর, বিশেষ সূত্রে জানা গিয়েছে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনাটি ঘটায়। এরপর পরিবার পরিজনের নজরে আসতেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।1
- Post by Sandip Halder1
- দু’বছর ধরে ভাঙা বাঁধের সমস্যায় ভুগছে হুগলির ভেঁউটিয়া গ্রাম। বর্ষা এলেই জল ঢুকে পড়ে ঘরে ঘরে। রাস্তা বন্ধ, চাষের জমি নষ্ট, সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বারবার জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার গ্রামবাসীর স্পষ্ট বার্তা — উন্নয়ন চাই, নিরাপত্তা চাই। দাবি না মানলে ভোট নয়। এই ভিডিওতে দেখুন ভেঁউটিয়ার বাস্তব চিত্র এবং মানুষের ক্ষোভের আওয়াজ। এই লড়াই উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য, নিজের অধিকারের জন্য। 📍 স্থান: ভেঁউটিয়া গ্রাম, হুগলি 📢 গ্রামবাসীর একটাই কথা — No Development, No Vote1
- দাসপুর থানার দামোদরপুর গ্রামে নতুন বাড়ির ভিত খুঁড়তে গিয়ে চাঞ্চল্যকর আবিষ্কার। মাটির নীচে মিলল এক প্রাচীন শিলাখণ্ড, যা স্থানীয়দের মতে বিষ্ণু দেবতার প্রাচীন মূর্তি। ঘটনাটি ঘটেছে দামোদরপুর গ্রাম–এ। গ্রামের বাসিন্দা তপন পাত্রের নতুন বাড়ি নির্মাণের জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। বাড়ির যে জায়গায় দীর্ঘদিন ধরে একটি তুলসী মঞ্চ ছিল, সেই স্থানেই মাটির তলা থেকে উঠে আসে এই পাথরের শিলা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় কৌতূহল ও ভক্তির আবহ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামের পুরোহিত ঘটনাস্থলে এসে শিলাটি পর্যবেক্ষণ করেন। তাঁর মতে, এটি নিছক সাধারণ পাথর নয়—বরং বহু প্রাচীন বিষ্ণু দেবতার প্রতিমূর্তি হতে পারে। শিলার গায়ে খোদাইয়ের চিহ্ন ও গঠন দেখে তিনি এমনটাই অনুমান করছেন। এই আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকেও মানুষ ভিড় জমাতে শুরু করেন। অনেকেই একে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। আপাতত শিলাটি নিরাপদ স্থানে রেখে গ্রামের মানুষ পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। উল্লেখ্য, দাসপুর থানা এলাকা ইতিহাস ও লোকবিশ্বাসে সমৃদ্ধ। ফলে এই শিলার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দাবিও উঠছে গ্রামবাসীদের একাংশের মধ্যে।1
- বাঁকুড়া, জয়পুর: ডুপ্লিকেট সিমেন্ট দেওয়ায় জমছে না ছাদ, অভিযোগের তীর ডিলারের বিরুদ্ধে1
- Post by Baital Update বৈতল আপডেট1
- Post by News Arambagh Town1