আলুর ন্যায্য দামের দাবিতে খানাকুলে বিজেপির রাস্তা অবরোধ, নেতৃত্বে বিধায়ক সুশান্ত ঘোষ আলুর ন্যায্য দাম নিশ্চিত করার দাবিতে সোমবার বিকেলে উত্তাল হয়ে ওঠে হুগলি জেলার খানাকুলের রামনগর এলাকা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। বিক্ষোভ চলাকালীন প্রতিবাদকারীরা রাস্তায় আলু ফেলে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি প্রতীকীভাবে টায়ার জ্বালিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, ফলে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকার আলুচাষিদের ন্যায্য দাম নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে বাজারে এক বস্তা আলুর দাম মাত্র ২০০ থেকে ২৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এই দামে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। তাঁদের দাবি, ন্যূনতম এক বস্তা আলুর দাম ৫০০ থেকে ১,০০০ টাকা হওয়া উচিত। এই প্রসঙ্গে বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “আলুর দাম নিয়ে রাজ্য সরকারের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। ভিনরাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে নানা প্রশাসনিক বাধা তৈরি করা হচ্ছে। ফলে রাজ্যের বাজারেই বিপুল পরিমাণ আলু আটকে থাকছে, যার সরাসরি ক্ষতি হচ্ছে চাষিদের।” উল্লেখ্য, আরামবাগ মহকুমা ও হুগলি জেলা রাজ্যজুড়ে উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত। এখানকার কৃষকরাই মূলত রাজ্যের আলু উৎপাদনের বড় অংশ জোগান দেন। তবে ন্যায্য দাম না পাওয়ায় ভবিষ্যতে আলুচাষ গভীর সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন

- Post by News Arambagh Town1
- দু’বছর ধরে ভাঙা বাঁধের সমস্যায় ভুগছে হুগলির ভেঁউটিয়া গ্রাম। বর্ষা এলেই জল ঢুকে পড়ে ঘরে ঘরে। রাস্তা বন্ধ, চাষের জমি নষ্ট, সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বারবার জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার গ্রামবাসীর স্পষ্ট বার্তা — উন্নয়ন চাই, নিরাপত্তা চাই। দাবি না মানলে ভোট নয়। এই ভিডিওতে দেখুন ভেঁউটিয়ার বাস্তব চিত্র এবং মানুষের ক্ষোভের আওয়াজ। এই লড়াই উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য, নিজের অধিকারের জন্য। 📍 স্থান: ভেঁউটিয়া গ্রাম, হুগলি 📢 গ্রামবাসীর একটাই কথা — No Development, No Vote1
- Post by Sandip Halder1
- ঘাটাল পৌরসভার ৪নম্বর ওয়ার্ড এর বানেশ্বর মন্দির পাড়ার গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে সাড়ে ৩লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা রাস্তার শিলান্যাস হল। উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা,৪নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর ডেভিড সাহা,জেলার এক্সক্লুসিভ ইঞ্জিনিয়ার সহ একাধিক আধিকারিক।1
- বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত প্রসাদপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষার দিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই ঘটে এই দুঃখজনক ঘটনা। নিহত ছাত্রের নাম জুয়েল শেখ (বয়স আনুমানিক ১৮)। বাড়ি বিক্রমপুর এলাকায়। তিনি জুজুর হাই স্কুল-এর ছাত্র ছিলেন। এদিন জয়পুর উচ্চ বিদ্যালয়-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রসাদপুরের কাছে একটি ইলেকট্রিকের খুঁটি নিয়ে যাওয়া ভ্যানের সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন জুয়েল। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন ও সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরীক্ষার দিন এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভও ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের একাংশের দাবি, ওই এলাকায় নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশের নজরদারি জোরদার করা হলে এমন দুর্ঘটনা এড়ানো যেত। এহেন ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার সময় পুলিশ যদি যানবাহন নিয়ন্ত্রণ করত তাহলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না।1
- Post by Mulla Farhan1
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নয়াবসতে,তদন্তে পুলিশ বাড়ির ভিতর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পরীক্ষার্থীর নাম ,তৃষানজিৎ চন্দ্র বয়স আনুমানিক ১৮ বছর, বিশেষ সূত্রে জানা গিয়েছে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনাটি ঘটায়। এরপর পরিবার পরিজনের নজরে আসতেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।1
- Post by News Arambagh Town1