logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ডাবগ্রাম-ফুলবাড়ীতে গেরুয়া ছেড়ে ঘাসফুলে ভরসা, এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে ১৯/৭০ নম্বর পার্টে আজ ৩০টি পরিবারের প্রায় শতাধিক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।আজকের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভাপতি দিলীপ রায়, ডাবগ্রাম ২নং অঞ্চলের বি পাঠের অঞ্চল সভাপতি শঙ্কর রায়,১৯/৭০ পার্টের সুজিত রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী দীপক সরকার তার এলাকার স্বাভাবিক উন্নয়ন না হওয়ার কারণেই মূলত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন

2 hrs ago
user_Priyanshu Chakraborty
Priyanshu Chakraborty
Photographer শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

ডাবগ্রাম-ফুলবাড়ীতে গেরুয়া ছেড়ে ঘাসফুলে ভরসা, এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে ১৯/৭০ নম্বর পার্টে আজ ৩০টি পরিবারের প্রায় শতাধিক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।আজকের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভাপতি দিলীপ রায়, ডাবগ্রাম ২নং অঞ্চলের বি পাঠের অঞ্চল সভাপতি শঙ্কর রায়,১৯/৭০ পার্টের সুজিত রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী দীপক সরকার তার এলাকার স্বাভাবিক উন্নয়ন না হওয়ার কারণেই মূলত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • press conference
    1
    press conference
    user_Panitanki Times
    Panitanki Times
    সাংবাদিক খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ধাক্কা #news
    1
    জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ধাক্কা
#news
    user_Utpal Roy MNG
    Utpal Roy MNG
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • ফাস্টফুডের দাপটে বিলুপ্ত খাদ্য সংস্কৃতি! সময়ের সাথে সাথে তাল মিলিয়ে মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি বদলে যাচ্ছে খাওয়ার রীতিনীতি, বদলে যাচ্ছে খাওয়ার রুচি। আজ থেকে কয়েকদশক আগেকার কথা। তখন, এখনকার মতন অত্যাধুনিক যান বাহন ছিল না। দূর থেকে দূরান্ত থেকে পুণ্যার্থীরা পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মেলায় আসত। এখনো সেই কথা মনে পড়লে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রবীণরা। জানা গেছে, মন্দিরে পুজো দিয়ে, জল্পেশ মেলায় আগত পুণ্যার্থীরা দই চিড়া খেতেন। তখন জল্পেশ মেলার একটা অন্যতম জৌলুস ছিল এই দই-চিড়া। সেই সময় জল্পেশ মেলায় এসে দই চিড়া খাইনি এমন ব্যক্তির সন্ধান খুবই কম মিলত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় জল্পেশের দই চিড়ার জৌলুস এখন ভাটার টান। এর ফলে জল্পেশ মেলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন অনেকেই। ফাস্টফুড এবং বিভিন্ন রকমারি খাবারের প্রতিযোগিতায় ক্রমশ হারাতে বসেছে জল্পেশের ঐতিহাসিক খাওয়ার দই চিড়া। এখনো জল্পেশ মেলায় দই চিঁড়া পাওয়া গেলেও হিরিকটা খুবই কম। এর ফলে বংশ পরস্পরায় জল্পেশ মেলায় দই চিড়ার দোকান দিয়ে আসা বিক্রেতাদের যেমন কপাল ভাঁজ, ঠিক তেমনি মেলার ঐতিহ্য হারিয়ে যাওযায় মেলার 'ঐতিহ্য বিলুপ্তি' বলে মনে করছেন প্রবীণরা। ‌তাদের কথায়, জল্পেশ মেলায় আসলে দই চিড়া না খেলে, মেলায় আসাই মনে হয় না। তবুও পুরানো ঐতিহ্য বজায় রেখে জল্পেশ মেলায় দই চিড়া খেতে দেখা যায় গ্রামের প্রবীনদের। তবে সেটাও হাতে গোনা যায় বলে দাবি করেছেন দই চিড়া বিক্রেতারা। বছর পঁচিশের যুবক স্বরূপ রায়ের কথায়, শুনেছি আগে দই চিড়ার দোকানে লাইন পড়ে যেত। এখন তা না হলেও এখানকার দই চিঁড়ার যে অন্যরকম স্বাদ রয়েছে তা অস্বীকার করতে পারবে না কেউ।
    1
    ফাস্টফুডের দাপটে বিলুপ্ত খাদ্য সংস্কৃতি!
সময়ের সাথে সাথে তাল মিলিয়ে মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি বদলে যাচ্ছে খাওয়ার রীতিনীতি, বদলে যাচ্ছে খাওয়ার রুচি। আজ থেকে কয়েকদশক আগেকার কথা। তখন, এখনকার মতন অত্যাধুনিক যান বাহন ছিল না। দূর থেকে দূরান্ত থেকে পুণ্যার্থীরা পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মেলায় আসত। এখনো সেই কথা মনে পড়লে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রবীণরা। জানা গেছে, মন্দিরে পুজো দিয়ে, জল্পেশ মেলায় আগত পুণ্যার্থীরা দই চিড়া খেতেন। তখন জল্পেশ মেলার একটা অন্যতম জৌলুস ছিল এই দই-চিড়া। সেই সময় জল্পেশ মেলায় এসে দই চিড়া খাইনি এমন ব্যক্তির সন্ধান খুবই কম মিলত। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় জল্পেশের দই চিড়ার জৌলুস এখন ভাটার টান। এর ফলে জল্পেশ মেলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন অনেকেই। ফাস্টফুড এবং বিভিন্ন রকমারি খাবারের প্রতিযোগিতায় ক্রমশ হারাতে বসেছে জল্পেশের ঐতিহাসিক খাওয়ার দই চিড়া। এখনো জল্পেশ মেলায় দই চিঁড়া পাওয়া গেলেও হিরিকটা খুবই কম। এর ফলে বংশ পরস্পরায় জল্পেশ মেলায় দই চিড়ার দোকান দিয়ে আসা বিক্রেতাদের যেমন কপাল ভাঁজ, ঠিক তেমনি মেলার ঐতিহ্য হারিয়ে যাওযায় মেলার 'ঐতিহ্য বিলুপ্তি' বলে মনে করছেন প্রবীণরা। ‌তাদের কথায়, জল্পেশ মেলায় আসলে দই চিড়া না খেলে, মেলায় আসাই মনে হয় না। তবুও পুরানো ঐতিহ্য বজায় রেখে জল্পেশ মেলায় দই চিড়া খেতে দেখা যায় গ্রামের প্রবীনদের। তবে সেটাও হাতে গোনা যায় বলে দাবি করেছেন দই চিড়া বিক্রেতারা। বছর পঁচিশের যুবক স্বরূপ রায়ের কথায়, শুনেছি আগে দই চিড়ার দোকানে লাইন পড়ে যেত। এখন তা না হলেও এখানকার দই চিঁড়ার যে অন্যরকম স্বাদ রয়েছে তা অস্বীকার করতে পারবে না কেউ।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • Post by ASHISH MITRA
    1
    Post by ASHISH MITRA
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • দীর্ঘ আন্দোলনের পর শান্তিনগরে বক্স কালভার্টের শিলান্যাস, সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে স্বস্তি এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে শান্তিনগর এলাকার বাসিন্দাদের বহু প্রতীক্ষিত বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বুধবার দুপুরে সাংসদ কার্তিক চন্দ্র পাল-এর হাত ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ ডি আর এম অজয় কুমার সিং সহ শহর রেলের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন ও নিবেদিতা সাহা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রেল সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে বক্স কালভার্টটি নির্মাণ করা হবে এবং পুরো কাজ সম্পন্ন করতে আনুমানিক ১২ মাস সময় লাগবে। স্বাধীনতার পর থেকেই এলাকাবাসীর দীর্ঘ আন্দোলন ও দাবির প্রেক্ষিতেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সাংসদ জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে উঠতে চলেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে।”
    1
    দীর্ঘ আন্দোলনের পর শান্তিনগরে বক্স কালভার্টের শিলান্যাস, সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে স্বস্তি এলাকাবাসীর
দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে শান্তিনগর এলাকার বাসিন্দাদের বহু প্রতীক্ষিত বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বুধবার দুপুরে সাংসদ কার্তিক চন্দ্র পাল-এর হাত ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হয়।
অনুষ্ঠানে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ ডি আর এম অজয় কুমার সিং সহ শহর রেলের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন ও নিবেদিতা সাহা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রেল সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে বক্স কালভার্টটি নির্মাণ করা হবে এবং পুরো কাজ সম্পন্ন করতে আনুমানিক ১২ মাস সময় লাগবে। স্বাধীনতার পর থেকেই এলাকাবাসীর দীর্ঘ আন্দোলন ও দাবির প্রেক্ষিতেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সাংসদ জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে উঠতে চলেছে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে।”
    user_Islampur  news
    Islampur news
    Accountant Islampur, Dinajpur Uttar•
    19 hrs ago
  • বৃহস্পতিবার নির্বিঘ্নে শুরু হয় উচ্চমাধ্যমিকের অংক পরীক্ষা। ধুপগুড়ি মহকুমার সব কয়টি পরীক্ষা কেন্দ্র ে এদিন নির্বিঘ্নে শুরু হয় উচ্চমাধ্যমিকের অংক। জানা গেছে, সকাল ১০ টা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত চলবে এদিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অংক পরীক্ষা কে ঘিরে করা পুলিশি প্রহরা মতায়ন করা হয়েছে সব কয়টি পরীক্ষা কেন্দ্রে।
    1
    বৃহস্পতিবার নির্বিঘ্নে  শুরু হয় উচ্চমাধ্যমিকের অংক পরীক্ষা। ধুপগুড়ি মহকুমার সব কয়টি পরীক্ষা কেন্দ্র ে এদিন নির্বিঘ্নে শুরু হয় উচ্চমাধ্যমিকের অংক। জানা গেছে, সকাল ১০ টা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত চলবে এদিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অংক পরীক্ষা কে ঘিরে করা পুলিশি প্রহরা মতায়ন করা হয়েছে সব কয়টি পরীক্ষা কেন্দ্রে।
    user_Live News
    Live News
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • গভীর রাতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফোর লাইনের পাশের একটি দোকানে ধাক্কা মারলো একটি লরি। লরির ধাক্কায় দোকানের যাবতীয় সামগ্রী নষ্ট হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনরকম প্রাণহানি হয়নি। বুধবার গভীর রাত আনুমানিক ১ টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে কালিরহাট মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক একটা নাগাদ একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এরপর সোজা গিয়ে দিলীপ পাল নামের এক ব্যক্তির বাড়ি লাগোয়া দোকানে ধাক্কা মারে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। এই ঘটনায় বিকট আওয়াজ শুনে ঘর থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আঘাত পান বৃদ্ধা ইতি পাল। জানা গিয়েছে, দিলীপ পাল নামের ওই ব্যক্তির বাড়িতে কাঠের দোকান ছিল। সেখানে বিভিন্ন কাঠের খাট, আলনা, সোফা তৈরি করা হতো। বিভিন্ন বিয়ের অর্ডার ছিল বলে সেগুলি তৈরি করে রাখা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর দোকানে থাকা সমস্ত কিছুই নষ্ট হয়েছে বলেই দাবি পরিবারের। তারা জানান, প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এদিকে ঘটনার পরেই রাতেই ছুটে আসেন পুলিশ। বুধবার বিকেল পর্যন্ত গাড়ি থেকে সমস্ত পণ্য নামিয়ে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করেন পুলিশ। যদিও পরিবারের তরফে এই বিপুল পরিমাণ ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
    1
    গভীর রাতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফোর লাইনের পাশের একটি দোকানে ধাক্কা মারলো একটি লরি। লরির ধাক্কায় দোকানের যাবতীয় সামগ্রী নষ্ট হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনরকম প্রাণহানি হয়নি। বুধবার গভীর রাত আনুমানিক ১ টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে কালিরহাট মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক একটা নাগাদ একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এরপর সোজা গিয়ে দিলীপ পাল নামের এক ব্যক্তির বাড়ি লাগোয়া দোকানে ধাক্কা মারে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। এই ঘটনায় বিকট আওয়াজ শুনে ঘর থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে আঘাত পান বৃদ্ধা ইতি পাল। জানা গিয়েছে, দিলীপ পাল নামের ওই ব্যক্তির বাড়িতে কাঠের দোকান ছিল। সেখানে বিভিন্ন কাঠের খাট, আলনা, সোফা তৈরি করা হতো। বিভিন্ন বিয়ের অর্ডার ছিল বলে সেগুলি তৈরি করে রাখা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর দোকানে থাকা সমস্ত কিছুই নষ্ট হয়েছে বলেই দাবি পরিবারের। তারা জানান, প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এদিকে ঘটনার পরেই রাতেই ছুটে আসেন পুলিশ। বুধবার বিকেল পর্যন্ত গাড়ি থেকে সমস্ত পণ্য নামিয়ে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করেন পুলিশ। যদিও পরিবারের তরফে এই বিপুল পরিমাণ ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার স্কুটারের ডিকি তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।।
    1
    গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার স্কুটারের ডিকি তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।।
    user_Live News
    Live News
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • Post by Tapas Roy
    1
    Post by Tapas Roy
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.